এক্সপ্লোর

Almirah or Wardrobe Organizing: আলমারি গোছান ‘এই’ভাবে, দরকারি জিনিস পাবেন হাতের কাছেই

Almirah or Wardrobe Organizing Best Tips: আলমারি গুছিয়ে ফেলুন ছয়টি টিপস মেনে। তাহলে দরকারের সময় আর মাথা খুঁড়তে হবে না।

কলকাতা: আলমারি বা ওয়ারড্রোব খুললেই একগাদা জামা গায়ের উপর এসে পড়ে। কারও কারও আলমারির দশা এরকম। আবার কারও আলমারিতে জামাকাপড় গাদাগাদি করে রাখা। দরকারের সময় হাতের কাছে পাওয়ার জো নেই। খুঁজতে খুঁজতেই চলে যায় অনেকটা সময়। অনেকে দরকারি জিনিস খুঁজে না পেয়ে অন্য কিছু দিয়ে কাজ চালান। বা নতুন কিনে আনেন। কিছু দিন পর দেখা যায়, জিনিসটা আলমারিতেই স্তুপের নিচের দিকে ছিল। 

এই সব সমস্যার থেকে রেহাই দিতে পারে একটি ছোট্ট কাজ। তা হল আলমরি গোছানো। কিন্তু গোছাতে গেলেই থই পান না অনেকে। সেক্ষেত্রে রইল কয়েকটি জরুরি টিপস (Almirah or Wardrobe Organizing Best Tips)। এগুলি খেয়াল রাখলে আলমারি খুব সহজেই গুছিয়ে (Almirah or Wardrobe Organizing) ফেলা যাবে।

  • প্রথমেই সব বার করে ফেলুন - প্রথমেই ওয়ারড্রোব খুলে জামাকাপড় সব বাইরে বার করে ফেলুন। কারণ এগুলির সব কটিকে কিছু ভাগে সাজিয়ে ফেলতে হবে। সেই মতো সাজিয়ে নিলে গোছানোর কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।
  • রোজকার জামাকাপড় - অনেকে এখন আলনা ব্যবহার করেন। সেখানেই রোজকার জামাকাপড় রাখেন। কিন্তু যাদের আলমারি ভরসা, তাদের কথা আলাদা। প্রথমে জামাকাপড়ের স্তুপ থেকে রোজকার ব্যবহারের জামাকাপড় আলাদা করে ফেলুন। এগুলি একটি নির্দিষ্ট তাকে হাতের নাগালে রাখুন। 
  • অফিস বা গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার জামাকাপড় - অফিসের পোশাক রোজকার জামাকাপড়ের মধ্যেই পড়ে। কিন্তু এটি আলাদা স্থানে রাখলে ভাল। ইস্ত্রি করলে সহজে নষ্ট হওয়ার ভয় নেই। এছাড়াও, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য অনেকে জামাকাপড় আলাদা কেনেন। একটু বেশি দামি সেই সব পোশাক একসঙ্গে রাখতে পারেন। তবে এগুলি থাকবে ভিতরের দিকে। কারণ সবসময় লাগে না।
  • মরসুমি পোশাক - শীতের পোশাক এখন তুলে রাখার সময় হয়েছে। এই ধরনের মরসুমি পোশাক কিছুটা ভিতরের দিকে ঢুকিয়ে দিন। এতে দরকারের পোশাক হাতের কাছে রাখতে পারবেন।
  • কোন পোশাক বাতিল করবেন - কোন পোশাক গায়ে আঁটছে না দেখে নিন। সেগুলি বাতিল করে দিতে হবে। অথবা কোথাও দান করে দিতে হবে। পুরনো পোশাক হলেও অনেক সময় গায়ে আঁটে। সেক্ষেত্রে ভেবে সিদ্ধান্ত নিতে হবে। 
  • আলমারি বা ওয়ারড্রোব পরিষ্কার - জামাকাপড় বের করেছেন যখন, এবার আলমারি বা ওয়ারড্রোব সাফ করে নিন। ক্লিনার ব্যবহার করতে পারেন। এর পর এতে ন্যাপথলিনও রাখতে হবে।

আরও পড়ুন - Back Pain Remedies: বসে বসে কাজ করে কোমর-পিঠ ব্যথা ? ৪ ব্যায়ামেই মুশকিল আসান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget