এক্সপ্লোর

Lifestyle:এ ভাবে রাখলে মাসের পর মাস তাজা থাকবে মটরশুঁটি

Green Peas:রান্নায় মটরশুঁটি ভালোবাসেন? উত্তরটা হয়তো অনেকেই একসঙ্গে দিয়ে ফেলবেন। আর শীত মানে মটরশুঁটি ছাড়া ভাবা কঠিন। বস্তুত, বাঙালির রান্নার সঙ্গে মটরশুঁটির 'দাম্পত্য' নিয়ে রীতিমতো উপন্যাস তৈরি হতে পারে।

কলকাতা: রান্নায় মটরশুঁটি ভালোবাসেন? উত্তরটা হয়তো অনেকেই একসঙ্গে দিয়ে ফেলবেন। আর শীত মানে মটরশুঁটি ছাড়া ভাবা কঠিন। বস্তুত, বাঙালির রান্নার সঙ্গে মটরশুঁটির 'দাম্পত্য' নিয়ে রীতিমতো উপন্যাস তৈরি হতে পারে। তবে এক্ষেত্রে একটি মুশকিলও রয়েছে। ঠিকঠাক ভাবে না রাখতে পারলে, মটরশুঁটি প্রায়ই নষ্ট হয়ে যায়। বাগানচর্চার সঙ্গে জড়িতরা জানাচ্ছেন, কয়েকটি পদ্ধতি অক্ষরে অক্ষরে মেনে চললে এটি দীর্ঘদিন সংরক্ষণ কড়া সম্ভব। তাও স্বাদ-বর্ণ অক্ষুণ্ণ রেখে।

কী ভাবে?
এক্ষেত্রে প্রথমেই যা করা দরকার, তা হল, 

  •  বাজার থেকে আনার পর, কোনও দেরি না করে মটরশুঁটিগুলি ধুয়ে ছাড়িয়ে রাখতে হবে। কোনও রংহীন বা পচা মটরশুঁটি দেখতে পেলে আগেই সেগুলি সরিয়ে ফেলা দরকার।
  • এর পর পরিষ্কার, ছাড়ানো মটরশুঁটি নিয়ে ফুটন্ত জলে ১-২ মিনিটর রাখতে হবে। blanching basket ব্যবহার করতে পারলে ভাল। এই পর্ব মিটে গেলে দ্রুত সেগুলি বরফে ঢুকিয়ে নিন। ফুটন্ত ভাব কেটে গেলে পেপার টাওয়েল দিয়ে সেগুলি শুকনো করে নিতে হবে। এই তৃতীয় পর্যায় ঠিকঠাক ভাবে উতরোনো জরুরি। এর ফলে মটরশুঁটিতে থাকা কৃত্রিম সমস্ত কিছু চলে যাওয়ার কথা। তবে তার আসল বর্ণ ও স্বাদ একই থাকবে।
  •  শুকনো মটরশুঁটিগুলি এয়ার টাইট জিপ লক কন্টেনারে রাখুন। তবে খেয়াল রাখা দরকার, কোনও কড়াইশুঁটি যেন খোলা বাতাসের সংস্পর্শে না থাকে।
  • মটরশুঁটিগুলির মেয়াদ কবে ফুরোচ্ছে, সেই তারিখ একটি কাগজে লিখে কন্টেনারের বাইরে সাঁটিয়ে রাখুন। সেই অনুযায়ী পরে ব্যবহারে সুবিধা হবে।
  • এবার ফ্রিজারে পুরে ফেলুন। নিয়মমতো পুরো পদ্ধতি মেনে চলে,  ৮-১০ মাস পর্যন্ত  ওই কড়াইশুঁটি খাওয়া যেতে পারে। তবে ফ্রিজারে রাখা কড়াইশুঁটি খাওয়ার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। সেটি না জানলে, এই ব্যাপারে বিশেষজ্ঞ  কারও থেকে জানতে পারেন। সবথেকে বড় কথা, যদি কোনও কারণে কোনও অদ্ভুত বর্ণ বা গন্ধ পান, কোনও ঝুঁকি নেবেন না।   

মটরশুঁটি নিয়ে...
এমনিতে শীত মানেই নানা রকম সবজি ও ফলের ভরা বাজার। স্বাদে-গন্ধে এক এক জন এক এক রকম। এর মধ্যে জনপ্রিয়তার লড়াইয়ের বাকিদের অনেককেই পিছনে ফেলে দিতে পারে মটরশুঁটি। এগুলি ছাড়িয়ে রাখার সময় টপাটপ মুখে কয়েকটা চালান না করলে শীতের ষোলো আনা আনন্দ অনুভব হয় না, এমন মানুষ আজও রয়েছেন। শুধু সংরক্ষণের যত্নটুকু জরুরি। বাকি আনন্দের পুরোটাই অক্ষু্ণ্ণ থাকবে।

 

আরও পড়ুন:ওজন নিয়ন্ত্রণের জন্য জনপ্রিয় 30-30-30 Rules, এই নিয়মে কী কী করলে ঝরবে মেদ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget