এক্সপ্লোর

Headache: ওষুধ না খেয়েই মাথার যন্ত্রণা কমবে এই সহজ পদ্ধতিগুলোর মাধ্যমে

Health Tips: জানেন কি, ওষুধ না খেয়েও মাথার যন্ত্রণা কমানো সম্ভব! শুধু মেনে চলতে হবে সহজ কয়েকটা পদ্ধতি। আর তাতেই কমে যাবে অসহ্যকর মাথার যন্ত্রণা। আরাম পাবে শরীর।

কলকাতা: নানা কারণে নানা সময়ে মাথার যন্ত্রণা (Headache) দেখা দেয়। অত্যধিক রোদে থাকার কারণে হোক কিংবা গ্যাসের কারণে। অথবা অন্য় কোনও কারণে। মাথার য়ন্ত্রণার সমস্যা খুবই স্বাভাবিক একটা সমস্যা। এই সমস্যা দেখা দিলে বেশিরভাগ মানুষ চটজলদি কমিয়ে ফেলতে ওষুধ খেয়ে থাকেন। পেনকিলারজাতীয় ওষুধ খেয়ে মাথার যন্ত্রণা কমিয়ে থাকেন। কিন্তু জানেন কি, ওষুধ না খেয়েও মাথার যন্ত্রণা কমানো সম্ভব! শুধু মেনে চলতে হবে সহজ কয়েকটা পদ্ধতি। আর তাতেই কমে যাবে অসহ্যকর মাথার যন্ত্রণা। আরাম পাবে শরীর।

মাথার যন্ত্রণা কমানোর ঘরোয়া উপায়-

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাথার যন্ত্রণা দেখা দিলে কপালে বরফের প্যাক ব্যবহার করতে পারেন। বেশ কয়েকটি বরফের টুকরো একটি তোয়ালেতে মুড়ে নিন। অথবা ফ্রিজে সব্জি রাখার যে মুখ মোড়া ব্যাগ থাকে ঘরে, তাতেও বরফ ভরে নিতে পারেন। এবার বরফ মোড়া ব্যাগ অথবা তোয়ালে দিয়ে কপালে সেঁক দিন। অন্তত ১৫ মিনিট ধরে কপালে বরফের সেঁক দিন। যদি বাড়িতে বরফ না থাকে, তাহলে ঠান্ডা জলে স্নান করে নিতে পারেন। মাথার যন্ত্রণা কমে যাবে।

২. যদি কারও সাইনাসের সমস্যা থাকে, তাহলে গরম জলের সেঁক দিতে পারেন। ঘাড়ে, মাথার পিছনে গরম সেঁক দিন। একটি কাপড় গরম করে শরীরের উক্ত অংশগুলিতে সেঁক দিতে পারেন। মাথার যন্ত্রণা কমানোয় দারুণ কাজ দেবে।

৩. বিশেষজ্ঞদের মতে, অনেক সময় চুল শক্ত করে বেঁধে রাখার কারণেও মাথার যন্ত্রণা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে চুল খুলে দিন বা আলগা করে দিন। ধীরে ধীরে মাথার যন্ত্রণা কমে যাবে।

৪. অত্যধিক আলোর মধ্যে থাকার কারণে, দীর্ঘক্ষণ কম্পিউটার, স্মার্টফোনের স্ক্রিনের আলোর সামনে থাকার কারণেও মাথার যন্ত্রণা হতে পারে। মাথার যন্ত্রণা কমাতে ঘরের আলো কমিয়ে দিন। হালকা আলো বা চোখের কষ্ট না হয় এমন আলো ঘরে জ্বালিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ অল্প আলোর মধ্যে চোখ বন্ধ করে শুয়ে থাকুন।

আরও পড়ুন - Kitchen Tricks: কীভাবে নরম তুলতুলে হবে মটন? মাংস সেদ্ধ করার পদ্ধতিগুলো জেনে নিন

৫. টানা অনেকক্ষণ ধরে চুইংগাম তিবোনোর কারণেও মাথার যন্ত্রণা দেখা দিতে পারে। এছাড়াও রাস্তার খাবার খাওয়ার কারণে, বেশি চিবোতে হয়, এমন খাবার খাওয়ার কারণেও এই সমস্যা দেখা দেয়।

৬. শরীরে পর্যাপ্ত পরিমাণে জল না থাকার কারণেও মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সারাদিনে ১০ থেকে ১২ গ্লাস জল খাওয়া প্রয়োজন। শরীরে জলের ঘাটতি দেখা দিলেও মাথার যন্ত্রণার সমস্যা দেখা দিতে পারে। তাই এই সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিন প্রচুর পরিমাণে জল পান করা দরকার।

৭. মাথার যন্ত্রণা অল্প অল্প শুরু হতেই কফি খেতে পারেন। তাহলে সমস্যা শুরুতেই কমে যেতে পারে। কিন্তু অত্যধিক পরিমাণে কফি খেলে সমস্যা হতে পারে আলাদা। এক্ষেত্রে শরীরে জলের ঘাটতি দেখা দিতে পারে।

৮. মাথার যন্ত্রণা প্রতিরোধের অত্যন্ত কার্যকরী উপায় যোগাসন, প্রাণায়ামের মতো পদ্ধতি। যা স্নায়ুকে সচল রেখে পেশির উত্তেজনা প্রশমন করতে সাহায্য করে। 

৯. মাথায় যন্ত্রণা করলে কপাল, ঘাড়ে ম্যাসেজ করলে আরাম পাওয়া যায়। তাতে সমস্যা কমে।

১০. আদা আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। মাথার যন্ত্রণা করলে চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেতে পারেন। অথবা আদার গন্ধ শুঁকলেও সমস্যা কমে যায় বলে মত বিশেষজ্ঞদের।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget