এক্সপ্লোর

Clean and Green Environment: ভবিষ্যত প্রজন্মকে সবুজে মোড়া পরিবেশ উপহার দিতে চান, জীবনশৈলীতে আনুন এই পরিবর্তনগুলি

Lifestyle Changes: আগামী প্রজন্মকে স্বচ্ছ এবং সুবজে মোড়া পরিবেশ উপহার দিতে চাইলে নিজের দৈনন্দিন জীবনে কী কী পরিবর্তন আনবেন দেখে নিন।

Green and Clean Environment: পিতামাতা হিসেবে সন্তানকে সুনিশ্চিত ভবিষ্যতের পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন (Green and Clean Environment) এবং সবুজে মোড়া পরিবেশ উপহার দেওয়াও আমাদের কর্তব্য। আর তার জন্য এখন থেকেই কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। তাহলে আমরা নিজেদের সন্তানকে একটা ভাল ভবিষ্যত (Good Future) উপহার দিতে পারব। এবার দেখে নেওয়া যাক কী কী করা প্রয়োজন (Do's and Don'ts)। এক্ষেত্রে অবশ্যই মনে রাখা প্রয়োজন যে নির্দিষ্ট কোনও একজন নয়, বরং সকলে মিলে সমবেত ভাবে এই নিয়মগুলো মেনে চললে তবেই পরিবেশের সার্বিকভাবে উন্নতি সম্ভব। তাই সকালবেলা দিনের শুরু থেকেই নিজের জীবনশৈলীতে কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন।

টুথব্রাশ- সকালে ঘুম থেকে ওঠার পরেই এই জিনিসটির প্রয়োজন হয় আমাদের সকলেরই। সমীক্ষা বলছে, প্রতি বছর ল্যান্ডফিলের মধ্যে ৪.৭ বিলিয়ন প্লাস্টিকের টুথব্রাশ পাওয়া যায়। তাই প্লাস্টিকের টুথব্রাশের পরিবর্তে বাঁশ দিয়ে তৈরি ব্রাশ ব্যবহার করতে পারেন।

জলের বোতল- বাইরে বেরোলে অতি অবশ্যই সঙ্গে জলের বোতল রাখুন। আর সেটা স্টিলের বা কাচের হলেই ভাল। যদিও কাচের বোতল ব্যাগে করে নিয়ে যাওয়া বেশ মুশকিলের। তবে আজকাল স্টিল এবং কপার বা তামার অনেক ধরনের জলের বোতল বাজারে পাওয়া যায়। সেই ধরনের বোতল ব্যবহার করুন। প্লাস্টিকের বোতল যত কম ব্যবহার করবেন ততই তা আপনার নিজের এবং চারপাশের পরিবেশের জন্য মঙ্গলের। প্লাস্টিকের বোতল একবারের বেশি ব্যবহার করবেন না।

টিফিন বক্স- বাড়ির বাইরে বেরোলে যদি ঘরের খাবার সঙ্গে নিয়ে যেতে চান, তাহলে প্রয়োজন টিফিন বক্সের। জলের বোতলের মতো এক্ষেত্রেও প্লাস্টিকের ব্যবহার বর্জন করুন। টিফিন বক্সের ক্ষেত্রে সবচেয়ে ভাল উপকরণ হল স্টিল। এই স্টিলের টিফিন বক্সে খাবার থাকেও ভাল। আর সেটাই খাওয়া উচিত। আপনার সন্তানকে স্কুল কলেজেও এই স্টিলের টিফিন বক্সে খাবার দিতে পারেন। আজকাল স্টিলের টিফিন বক্সেও বাহারি ডিজাইন পাওয়া সম্ভব।

স্ট্র- এর ব্যবহার কমিয়ে দেওয়া- রাস্তাঘাটে কোল্ড ড্রিঙ্কস বা ডাবের জল এসব খেতে গেলে প্লাস্টিকের স্ট্র ব্যবহার না করাই ভাল। আজকাল স্টিলের স্ট্র কিনতে পাওয়া যায়। সেটা ব্যবহার করতে পারেন যেকোনও পানীয় পান করার সময়।

কেনাকাটার সময় প্লাস্টিকের প্যাকেট ব্যবহার নয়- কোনও দোকানে কিছু কেনাকাটার থাকলে সেখানে নিজের সঙ্গে করে কাপড়ের থলে বা অন্য ধরনের ব্যাগ নিয়ে যান। প্লাস্টিকের ব্যবহার যত কমানো সম্ভব,ততই ভাল।

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget