এক্সপ্লোর

Skin Care Tips: জিমে গিয়ে শরীরচর্চার পাশাপাশি খেয়াল রাখুন ত্বকেরও, কোন কোন বিষয় নজরে রাখবেন?

Skin Care: যাঁরা নিয়মিত জিমে যান, তাঁরা কী কী করবেন ত্বকের খেয়াল রাখার জন্য একনজরে দেখে নিন।

Skin Care Tips: আপনি কি খুব স্বাস্থ্য সচেতন (Fitness)? নিয়মিত জিমে (Gym) গিয়ে শরীরচর্চা করেন? তাহলে স্বাস্থ্যের পাশাপাশি খেয়াল রাখুন আপনার ত্বকেরও (Skin Care)। জিমে গিয়ে হয়তো অজান্তেই কিছু ভুল আপনি করে ফেলেন, যার ফলে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। তাই যাঁরা নিয়মিত জিমে যান, তাঁরা কী কী করবেন ত্বকের খেয়াল রাখার জন্য একনজরে দেখে নিন।

জিমের সরঞ্জাম থেকে হতে পারে সমস্যা- জিম করার সময় অনেক ধরনের যন্ত্রাংশের সংস্পর্শে আসেন আপনি। বেশিরভাগ ক্ষেত্রেই এইসব যন্ত্রাংশ ব্যবহারের জন্য হাত ব্যবহার করতে হয় আপনাকে। তাই সেই হাত সরাসরি মুখে না লাগানোই ভাল। কারণ জিমের সরঞ্জাম থেকে অনেক জীবাণু আপয়ার হাতে আসতে পারে। সেই জীবাণু ত্বকের সংস্পর্শে এলে একাধিক সমস্যা দেখা দিতে পারে। সেনসিটিভ স্কিন হলে ত্বকে অ্যালার্জি, র‍্যাশ, চুলকানি, ব্রন ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে।

মেকআপ করে জিমে যাবেন না- জিমে যাওয়ার সময় মেকআপকে সঙ্গী না করাই ভাল। সামান্য প্রসাধনও বড় সমস্যা ডেকে আনতে পারে। কারণ জিম করলে খুব স্বাভাবিক ভাবেই আপনার ঘাম হবে। সেক্ষেত্রে ঘাম মুছে নিতে না পারলে আপনার ত্বক দীর্ঘক্ষণ ধরে মেকআপ বসে থাকবে। এর থেকে ব্রনর সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে আপনার ত্বক যদি তেলতেলে হয় তাহলে সমস্যা বাড়বে। তাই সতর্ক থাকা প্রয়োজন।

জিম শেষে আগে মুখ পরিষ্কার করুন- জিম করা হয়ে গেলে ফ্রেশ হওয়ার জন্য স্নান করে নেওয়া সবচেয়ে ভাল। সবসময় সেই সুযোগ থাকে না। তাই অন্তত নিজের মুখের ত্বক পরিষ্কার করে নেওয়া প্রয়োজন। কারণ নাহলে ঘামের সঙ্গে ময়লা ত্বকের মধ্যে আটকে যায়। এর ফলে স্কিন পোরসগুলি বন্ধ হয়ে যেতে পারে। আর তার থেকে ত্বকের একাধিক সমস্যা দেখা দিতে পারে। মূলত ত্বক পরিষ্কার না থাকলেই বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে ত্বকে। 

জিমের পর স্নান অবশ্যই প্রয়োজন- একটা জিমে অনেকেই যান। একই সরঞ্জামের সাহায্যে একাধিক মানুষ শরীরচর্চা করেন। এক্ষেত্রে সংক্রমণ বা ইনফেকশনের একটা সমস্যা থেকেই যায়। তাই এইসব সমস্যা এড়াতে চাইলে জিম সেরে বাড়ি ফিরে সবার আগে ভালভাবে সাবান মেখে স্নান করুন। এর ফলে আপনার যেমন ফ্রেশ লাগবে, তেমনই ইনফেকশনের সমস্যাও এড়ানো সম্ভব হবে।

জিমের পর তোয়ালে দিয়ে মুখ ঘষবেন না- অনেকেই জিমের পর ঘাম মোছার জন্য তোয়ালে দিয়ে জোরে জোরে মুখে ঘষতে থাকেন। এর ফলেও ত্বকে ইরিটেশন হতে পারে। তাই এই অভ্যাস দ্রুত ত্যাগ করুন। আলতো হাতে তোয়ালে দিয়ে ঘাম মুছে নিতে হবে।

আরও পড়ুন- সাইকেলকে বাংলায় কী বলে জানেন? অধিকাংশ মানুষই এর উত্তর দিতে পারেন না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget