এক্সপ্লোর

Unknown Facts: সংস্কৃতই মুখ্য ভাষা ভারতের এই এলাকায় , একুশ শতকেও প্রাচীন ভাষায় কথা বলেন বাসিন্দারা

গোটা গ্রামে মূল ভাষা একটাই। তা হল- সংস্কৃত। তাই সংস্কৃত না জেনে এই গ্রামে গেলে একজন অনুবাদক লাগবেই।

কলকাতা: পৃথিবীতে প্রতিনিয়ত নানা আশ্চর্যের ঘটনা ঘটে আসছে। এর কতটুকুই বা জানি আমরা। দেশের মধ্যেই রয়েছে নানা অজানা ইতিহাস, অদেখা স্থান, তা আজও 'দেখা হয় নাই চক্ষু মেলিয়া'। সেরকমই একটি গ্রামের সন্ধান পাওয়া গিয়েছে। আশ্চর্যের বিষয় হল এই গ্রামে একটি ভাষারই চল রয়েছে। তা হল সংস্কৃত। 

একুশ শতকে দাঁড়িয়েও প্রাচীন এই ভাষাতেই কথা বলেন গ্রামের বাসিন্দারা। হিন্দি, ইংরেজি, কন্নড় কোনও ভাষাই আধিপত্য তো দূর, সমাজেই স্থান পায়নি। গোটা গ্রামে মূল ভাষা একটাই। তা হল- সংস্কৃত। তাই সংস্কৃত না জেনে এই গ্রামে গেলে একজন অনুবাদক লাগবেই। অন্য ভাষা জানা থাকলেও সেই ভাষাতে কথা কেউ বলবে না। কর্ণাটকের সিমোগা জেলার মাথুর গ্রামের এই ঘটনা সকলেরই প্রায় অজানা।

এর শুরুটাও বেশ অদ্ভূত, কিন্তু তা প্রাচীন নয়। ১৯৮১ সালে অর্থাৎ প্রায় ৪০ বছর আগে মাথুরে ১০ দিনের একটি সংস্কৃত ওয়ার্কশপ চালু করে সংস্কৃতি ভারতী নামে একটি সংস্থা। গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্বরা ছাড়াও পড়শি রাজ্য উদুপি থেকেও অনেকে যোগদান করেছিলেন এই অনুষ্ঠানে। সেখান থেকেই এই ভাষার প্রতি অন্যরকম ভালবাসা তৈরি হয় গ্রামবাসীদের। তাঁরা ঠিক করেন দেশের এই বিলুপ্ত প্রায় ভাষাটিকে সযত্নে লালন করবেন তাঁরা। এরপরই গোটা গ্রামে এই সিদ্ধান্ত ঘোষণা হয়। সকলে ভালবাসার সঙ্গে ভাষা লালনের এই কাজে লেগে পড়েন।

এই গ্রামে বসবাসকারীরা বেশিরভাগই ব্রাক্ষ্মণ সম্প্রদায়ের। প্রায় ৬০০ বছর আগে তাঁরা কেরল থেকে এই গ্রামে আসেন। গ্রামের মাঝে রয়েছে একটি মন্দির। পাঠশালাও আছে। ১০ বছর বয়স থেকেই বেদ এবং অন্যান্য পুঁথি পড়ুয়াদের শেখান সংস্কৃত পণ্ডিতেরা। গ্রামের মানুষেরা তো সংস্কৃতে কথা বলেনই। দেওয়ালের পোস্টার থেকে দোকানের নামও লেখা থাকে এই ভাষাতেই। 

এই গ্রামে ঘোরার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে। পর্যটনের কেন্দ্রবিন্দু না হলেও যারা অফবিট লোকেশন খোঁজেন তাঁদের জন্য বেশ ভাল জায়গা। তুঙ্গা নদীর তীরের এই গ্রাম আদতে ছবির মতো সুন্দর। প্রাচীন ভাষার এমন চর্চা ও পীঠস্থান দেখে অজানাকে জেনে আসা যেতে পারে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget