এক্সপ্লোর

Kitchen Tricks: রসুনের খোসা ছাড়াতে নাজেহাল? রইল সহজ কিছু উপায়

সহজ কয়েকটা উপায় জানা থাকলে এক মিনিটের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন রসুনের খোসা। তার জন্য মোটেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে না।

কলকাতা : রান্নায় রসুনের ব্যবহার যে স্বাদে কতটা পরিবর্তন আনে, তা সকলেরই জানা। শুধু খাবারে স্বাদই বাড়ায় না রসুন। তার পাশাপাশি স্বাস্থ্যের জন্যও দারুণ উপকারী। কিন্তু রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেকেরই নাজেহাল অবস্থা হয়। কখনও কখনও ১৫ থেকে ২০ মিনিটও লেগে যায় রসুনের খোসা ছাড়াতে গিয়ে। কিন্তু সহজ কয়েকটা উপায় জানা থাকলে এক মিনিটের মধ্যেই ছাড়িয়ে ফেলতে পারবেন। তার জন্য মোটেই মাথার ঘাম পায়ে ফেলতে হবে না। সহজে রসুনের খোসা ছাড়ানোর জন্য কী কী পদ্ধতি মাথায় রাখা দরকার এক ঝলকে চোখ বুলিয়ে নিন।

১. যখন বাজার থেকে রসুন কিনবেন, তখন খেয়াল রাখতে হবে যেন রসুনের কোয়াগুলো বড় এবং পরিস্কার হয়। একটা বড় পাত্রে রসুনের কোয়াগুলো নিন এবং পাত্রের মুখ কিছু দিয়ে ভালো করে বন্ধ করে দিন। এবার পাত্রটা ধরে ভালো করে কয়েকবার ঝাঁকিয়ে দিন। এরপরই দেখবেন রসুনের খোসা কত সহজেই ছাড়িয়ে ফেলতে পারছেন।

২. জল হালকা গরম করে নিন। একটা পাত্রে গরম জলের মধ্যে রসুনের কোয়াগুলো দিয়ে দিন। এবার কোয়াগুলো গরম জলের মধ্যে মিনিট দশেকের জন্য রেখে দিন। ১০ মিনিট পর হালকা হাতে রসুনের খোসা ছাড়ান। দেখতে পাবেন কত সহজেই খোসা উঠে আসছে।

৩. কোনও ভারি কিছু দিয়ে রসুনের কোয়াগুলোকে থেঁতলে দিন। তাহলে খুব সহজেই খোসা ছেড়ে যাবে রসুন থেকে।

৪. রসুনের খোসা ছাড়ানোর সবথেকে সহজ উপায় হল - রসুনের কোয়াগুলোকে ছুরির সাহায্যে দু টুকরো করে কেটে দিন। এবার খুব সহজেই খোসা ছাড়িয়ে ফেলতে পারবেন।

৫. ছুরি হোক কিংবা ব্লেড, যেকোনও কিছু দিয়েই রসুনের খোসা ছাড়িয়ে ফেলা সম্ভব। ছুরির ধারালো অংশটা দিয়ে রসুনের মাথার দিকটা অল্প করে কেটে দিন। এবার সেই অংশে চাপ  দিলেই খোসা থেকে রসুন আলাদা হয়ে যাবে খুব সহজেই।

৬. যেভাবে আমরা রুটি বেলে থাকি, সেভাবেই রসুনের কোয়াগুলোকে বেলুনে সাহায্যে বা কোনও কিছুর সাহায্যে হালকা করে বেলে নিন। খেয়াল রাখতে হবে রসুন যেন থেঁতলে না যায়। এবার রসুন থেকে খোসা খুব সহজেই আলাদা করতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget