এক্সপ্লোর

Post Diwali Skin Care: দীপাবলির সাজ, মন ভরে পেটপুজো, বাজির ধোঁয়া- এবার প্রয়োজন ত্বকের সঠিক পরিচর্যা, কী কী করবেন?

Skin Care: তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি থেকে দূরে থাকুন। বাইরের খাবার এড়িয়ে চলতে পারলেই ভাল। সহজে হজম হয় এই জাতীয় খাবার যোগ করুন প্রতিদিনের ডায়েটে। 

Post Diwali Skin Care: দীপাবলি (Diwali) উৎসবের আমেজ এখনও ভরপুর। আলোর উৎসবে শুধু রোশনাই নয়, অনেকেই মেতে ছিলেন আতসবাজি পোড়ানোয়। আর এই বাজির বেশ ভাল প্রভাবই কিন্তু পড়ে আমাদের ত্বকে (Skin Care)। তাই সঠিকভাবে পরিচর্যা প্রয়োজন। এক্ষেত্রে কী কী করলে আপনি ত্বকের একাধিক ক্ষতি এড়িয়ে চলতে পারবেন, সেগুলিই জেনে নেওয়া যাক।

দীপাবলির পরে ত্বকের পরিচর্যা, বাড়িতেই কী কী করতে পারেন, রইল সহজ কিছু টিপস 

হাইড্রেটেড থাকুন- দীপাবলির সময় বাজির প্রভাবে বাড়ে দূষণের মাত্রা। তার প্রভাবে ত্বকের প্রভূত ক্ষতি হয়। আর এখন বাতাসে শিরশিরানি এসে গিয়েছে। সামনেই শীতের মরশুম। তাই ত্বকে রুক্ষ এবং শুষ্ক ভাবও লক্ষ্য করা যাচ্ছে। এই সমস্যা এড়ানোর জন্য শরীর হাইড্রেটেড রাখা দরকার। আর তার জন্য প্রয়োজন সঠিক পরিমাণে জল খাওয়া। এর ফলে ত্বকে আর্দ্র ভাব বজায় থাকবে এবং আপনার শরীর থেকে দূর হবে জমে থাকা দূষিত পদার্থ। তার ফলে ত্বকের একাধিক সমস্যা দূর হয়ে যাবে। 

স্বাস্থ্যকর খাবার খান- উৎসবের মধ্যে খাওয়া-দাওয়ার অনিয়ম তো হবেই। তবে এবার একটু নজর দিন মেনুতে। চারপাশের দূষণের জেরে আপনার ত্বকে বাড়তে পারে ব্রন। যাঁদের এই সমস্যা রয়েছে তাঁরা একটু বেশিই সতর্ক থাকুন। এমন ধরনের খাবার খাওয়া প্রয়োজন যার প্রভাবে আপনার ত্বকের ইলাস্টিসিটি বাড়বে এবং ত্বকের বিভিন্ন সমস্যা দূর হবে। তেলমশলা যুক্ত খাবার, ভাজাভুজি থেকে দূরে থাকুন। বাইরের খাবার এড়িয়ে চলতে পারলেই ভাল। সহজে হজম হয় এই জাতীয় খাবার যোগ করুন প্রতিদিনের ডায়েটে। 

ত্বকের সঠিক পরিচর্যা- নিয়মিত ত্বকের যত্ন করা প্রয়োজন। আবহাওয়া যেহেতু শুষ্ক তাই রুক্ষ ত্বকের সমস্যা এড়াতে ক্রিম এবং ময়শ্চারাইজার ব্যবহার করুন। বাড়ির বাইরে বেরোলে অবশ্যই ব্যবহার করুন সানস্ক্রিন। এছাড়াও ত্বক পরিষ্কার রাখা একটা বড় কাজ। বাইরে থেকে বাড়ি ফিরে তো ত্বক পরিষ্কার করবেনই। এছাড়াও বাড়িতে থাকলেও ত্বক পরিষ্কার করা প্রয়োজন। আর পরিষ্কারের পর অবশ্যই ময়শ্চারাইজার বা ক্রিম ম্যাসাজ করতে হবে। মনে রাখবেন ত্বকের মধ্যে নোংরা জমে থাকলে ব্রনর সমস্যা বাড়তে পারে। ত্বকে দেখা দিতে পারে কালচে দাগছোপ। এখন উৎসব মিটে গিয়েছে। তাই কয়েকদিন ত্বকে মেকআপ ব্যবহার না করতে পারলেই ভাল। ত্বকে আর্দ্রতা বজায় রাখার জন্য ব্যবহার করতে পারেন ফেস সিরাম। শীতের মরশুমে এবং দূষণ থেকে বাঁচার জন্য ত্বক অয়েল ম্যাসাজেরও প্রয়োজন রয়েছে। 

আরও পড়ুন- নিউমোনিয়া হয়েছে বুঝবেন কীভাবে? এই সংক্রমণের মারাত্মক লক্ষণগুলি কী কী?

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget