এক্সপ্লোর

Workout Tips: শরীরচর্চার সময় চোট-আঘাতের সম্ভাবনা এড়িয়ে চলতে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?

Workout: যেভাবেই আপনি শরীরচর্চা করুন না কেন কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে আপনারই সমস্যা হতে পারে। 

Workout Tips: সুস্থ সবল থাকার জন্য নিয়মিত শরীরচর্চা (Workout) করা প্রয়োজন। অনেকে বাড়িতেই যোগাসন (Yoga) অভ্যাস করেন। কেউ বা সকালে কিংবা বিকেলে হাঁটাহাঁটির অভ্যাস রাখেন। অনেকে আবার জিমে (Gym) যান নিয়মিত। যেভাবেই হোক শরীর সচল রাখা প্রয়োজন। তবে ওয়ার্ক আউট করতে গিয়ে অনেকসময় বিভিন্ন ধরনের সমস্যা হয়। বিশেষ করে অসাবধান থাকলে অনেকেই ওয়ার্ক আউট করার সময় চোট-আঘাত পেয়ে যান। সবসময় যে সেই চোটের কথা টের পাওয়া যায় তাও নয়। অনেকক্ষেত্রেই হয়তো বহুদিন পরে ব্যথা টের পাওয়া যায়। তারপর চিকিৎসকের পরামর্শ নিতে গেলে সমস্যা ধরা পড়ে। তাই যেভাবেই আপনি শরীরচর্চা করুন না কেন কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নাহলে আপনারই সমস্যা হতে পারে। 

একনজরে দেখে নিন শরীরচর্চা করার সময় কোন কোন বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন

  • সবসময়েই শরীরচর্চা শুরু করার আগে ওয়ার্মআপ করে নেওয়া প্রয়োজন। আপনি বাড়িতে যোগাসন অভ্যাস করুন, কিংবা ফ্রি-হ্যান্ড একসারসাইজ করুন, অথবা জিমে গিয়ে ওয়ার্ক আউট করুন- সবক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। ওয়ার্ক আউটের আগে ওয়ার্ম আপ করে নিলে আপনার পেশী শিথিল হবে। তার ফলে চোট, আঘাতের সম্ভাবনা কমবে।
  • যে একসারসাইজই করুন না কেন সেটা ধীরে ধীরে শুরু করুন। তারপর বাড়াতে থাকুন। কতক্ষণ ধরে ওই একসারসাইজ করবেন, কী কী করবেন, আপনার গতি কেমন থাকবে তার ব্যাপারে অবশ্যই ট্রেনারের পরামর্শ নেওয়া প্রয়োজন। একসারসাইজ শুরুর প্রাথমিক পর্যায়ে ধীরে ধীরে একসারসাইজ করুন। তারপর ক্রমশ গতি বৃদ্ধি করুন।
  • যদি আপনি কোনও বিশেষ ধরনের শরীরচর্চার প্রশিক্ষণের মধ্যে থাকেন, তাহলে মাঝে মাঝে রুটিন পরিবর্তন করা প্রয়োজন। অর্থাৎ আপনি মূলত যে ধরনের একসারসাইজ করেন, তার থেকে অন্যরকমের কিছুও মাঝে মাঝে অভ্যাস করুন। কারণ একই ধরনের একসারসাইজ করতে করতে আচমকা এবং বেকায়দায় চোট লেগে যেতে পারে। 
  • শরীরকে কষ্ট দিয়ে কখনও ওয়ার্ক আউট করবেন না। যতক্ষণ আপনার সামর্থ্য রয়েছে এবং যতটুকু শরীরচর্চা করা সম্ভব ততটুকুই করুন। ক্ষমতার থেকে বেশি শরীরচর্চা করতে গেলে চোট, আঘাতের সম্ভাবনা বাড়ে। 

ওয়ার্ক আউট অর্থাৎ যেকোনও ধরনের শরীরচর্চা করা হলেই প্রচুর পরিমাণে জল খাওয়া প্রয়োজন। কারণ ঘামের সঙ্গে শরীর থেকে অনেকটাই জল বেরিয়ে যায়। তাই ওয়ার্ক আউট করার পর প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবে শরীরচর্চা শেষ করার পর সঙ্গে সঙ্গেই জল খাওয়া শুরু করবেন না। অন্যদিকে শরীরচর্চা শুরুর আগেও প্রচুর জল খাওয়া উচিত নয়।

আরও পড়ুন- রাতে ঘুমের সমস্যা? ঘুমোতে যাওয়ার আগে নজর দিন খাওয়া-দাওয়ায়, কী খাবেন কী খাবেন না

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget