এক্সপ্লোর

Heart Attack: প্যান্ডেলে খেলতে খেলতে হঠাৎ অস্বস্তি, মায়ের কোলে শুয়েই হার্ট অ্যাটাকে চলে গেল বালক

হৃদরোগে আক্রান্ত হয় সে। বাড়ির লোক কয়েক মিনিটও সময় পাননি। মৃত্যুর কোলে ঢলে পড়ে শ্রবণ।

 

হার্ট অ্যাটাকের আর কোনও বয়স নেই। কুড়ির কোঠা থেকেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। কিন্তু ১০ বছরের শিশুরও হার্ট অ্যাটাক? আঁৎকে ওঠার মতোই ঘটনা ঘটে। মহারাষ্ট্রের কোলাপুরে খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়ল বালক। গণেশ উৎসবের সমারোহ এখন মহারাষ্ট্রে। সেই উপলক্ষ্যেই বন্ধুদের সঙ্গে জমে উঠেছিল খেলা। সে সময়ই হৃদরোগে আক্রান্ত হয়ে ১০ বছর বয়সী এক বালকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কোদোলি গ্রামে। বালকের নাম  শ্রবণ গাভাড়ে । স্থানীয় সূত্রে খবর , গণেশ পুজোর প্যান্ডেলে খেলতে খেলতেই অসুস্থ হয়ে পড়ে সে। তার পরের ঘটনা মর্মান্তিক। 

গণেশ পুজোর মণ্ডপে খেলার সময় অস্বস্তি বোধ করে শ্রবণ । তারপর বন্ধুদের জানিয়ে বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে মায়ের কোলে শুয়ে পড়ে। এর কিছুক্ষণ পরেই, হৃদরোগে আক্রান্ত হয় সে। বাড়ির লোক কয়েক মিনিটও সময় পাননি। মৃত্যুর কোলে ঢলে পড়ে শ্রবণ। বালকটির আগে কোনও অসুখ ছিল কি না জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে খবর, আগে কোনওদিন শ্রবণকে অসুস্থ হয়ে পড়তে দেখেনি কেউই। তাহলে কী কারণে, অকালে হার্ট অ্যাটাকে চলে গেল ছোট্ট শ্রবণ? 

চিকিৎসকদের অনেকের মতেই, হালে শিশুদের মধ্যেও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেড়েছে। নি-সন্দেহে তা অভিভাবকদের চিন্তার অন্যতম কারণ । কিন্তু এটাকে সাধারণ সমস্যা বলা যায় না। কোনও কোনও শিশু হার্টে জন্মগত ত্রুটি থাকে, যা অনেক ক্ষেত্রেই অভিভাবকরা জানেন না। প্রকট লক্ষণ না-থাকায় অভিভাবকরা ডাক্তার দেখানোর কথাও ভাবেন না অনেক সময় কিংবা কখনও আবার লক্ষণ চিনতে ভুল হয়ে যায়। এছাড়া, কোনও  আকস্মিক আঘাতে শিশুদের হার্ট ক্ষতিগ্রস্থ হতে পারে। তাই সতর্ক থাকতে হবে। কোনও দুর্ঘটনা ঘটলে, মারামারি-ধাক্কাধাক্কি হলে, খেলতে গিয়ে আঘাত লাগলে, পড়ে গেলে, সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে  পরামর্শ করা দরকার। শিশুদের বুকে আঘাতের কারণে হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলেও বাচ্চার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। একদম ছোট্ট বাচ্চাদের ক্ষেত্রে  ঘুমনোর সময়ও সতর্ক থাকতে হবে। মুখে বালিশ, কম্বল চাপা পড়ে শ্বাস বন্ধ হয়ে হৃদযন্ত্রে চাপ হতে পারে। এছাড়াও মনে রাখতে হবে, শিশুর ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার বা শ্বাসের সমস্যা বারবার হলে  হার্টের পরীক্ষাও করিয়ে নেওয়া দরকার।  

 গত ৩১ অগাস্টই মুম্বইয়ের আজাদ ময়দানে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মহারাষ্ট্রে কোটা ব্যবস্থার প্রতিবাদ করার সময়  হৃদরোগে আক্রান্ত হন এবং অজ্ঞান হয়ে যান। একজন রেডিয়েশন অনকোলজিস্ট তাঁকে দ্রুত সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ায় তাঁর প্রাণ বাঁচে। রোগীর জ্ঞান ফিরে আসে এবং পরে চিকিৎসায় সাড়া দেয়। 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget