এক্সপ্লোর

Monsoon Health Care Tips: বর্ষা মানে সামান্য অনিয়মেই বাড়বে পেটের সমস্যা, লিভার ভাল রাখতে কী কী খাবেন?

Health Care Tips: বর্ষার মরশুমে বিটের রস খেতে পারেন। বডি ডিটক্সিফিকেশন কাজ করে বিটের রস। বিটরুট জুস বর্ষাকালে খেলে ভাল থাকবে আপনার লিভারের স্বাস্থ্য। পেটের অনেক সমস্যা কমবে সহজে।

Monsoon Health Care Tips: বর্ষাকালে এমনিতেই পেটের সমস্যা বাড়ে। লিভারের স্বাস্থ্য খারাপ হতে পারে। যাঁরা অল্পেতেই পেটের সমস্যায় ভোগেন, তাঁরা বর্ষাকালে খাওয়া-দাওয়ার ব্যাপারে একটু বেশিই সতর্ক থাকা জরুরি। বর্ষার মরশুমে কোন কোন ধরনের খাবার খেলে আপনার লিভার ভাল থাকবে এবং পেটের সমস্যা থেকে আপনি দূরে থাকবেন, জেনে নিন। 

কাঁচা হলুদ 

কাঁচা হলুদ খেতে পারেন বর্ষাকালে। গরম ভাতের সঙ্গে কাঁচা হলুদ বাটা খেতে পারলে পেটের সমস্যা থেকে দূরে থাকবেন। বর্ষায় লিভার ভাল রাখতে চাইলে খালি পেটে হাল্কা গরম জলে হলুদ মিশিয়েও খেতে পারেন নিয়ম করে। গরম দুধেও হলুদ মিশিয়ে খেতে পারেন। যেহেতু হলুদের মধ্যে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপকরণ রয়েছে, তাই এই উপকরণ বিভিন্ন ধরনের রোগভোগ, সংক্রমণ থেকে দূরে রাখবে আপনাকে। 

কাঁচা রসুন 

কাঁচা রসুন খাওয়া শরীর-স্বাস্থ্যের পক্ষে অনেক কারণেই ভাল। তবে এক বা দু'কোয়ার বেশি কাঁচা রসুন খাবেন না। খালি পেটে কাঁচা রসুনের কোয়া খেলে ভাল থাকবে লিভারের স্বাস্থ্য। দূর হবে পেটের যাবতীয় সমস্যা। বদহজম, অ্যাসিডিটির সমস্যাও দূর হয় এই টোটকায়। তবে কাঁচা রসুন বেশি খেয়ে ফেললে পেট গরম হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই সতর্ক থাকুন। 

বিটের রস 

বর্ষার মরশুমে বিটের রস খেতে পারেন। বডি ডিটক্সিফিকেশন কাজ করে বিটের রস। বিটরুট জুস বর্ষাকালে খেলে ভাল থাকবে আপনার লিভারের স্বাস্থ্য। পেটের অনেক সমস্যা কমবে সহজে। শুধু বর্ষাকালে নয়, সারা বছরই বিটের রস খাওয়া যায়। আপনি স্যালাড কিংবা সবজিতেও বিট দিয়ে খেতে পারেন। 

কাঁচা আমলকি, আমলকির রস কিংবা সেদ্ধ  

শুধু বর্ষাকালে নয়, আমলকি খাওয়া সারা বছরই ভাল। গরম ভাতের সঙ্গে আমলকি সেদ্ধ খেলে পেটের যাবতীয় সমস্যা দূর হবে। লিভারের স্বাস্থ্য ভাল রাখতে চাইলে কাঁচা আমলকি চিবিয়ে খেতে পারেন কিংবা খেতে পারেন আমলকির রস। লিভার ডিটক্সের কাজ করে আমলকির রস। অ্যাসিডিটি, বদহজম, গ্যাসের সমস্যা, আমাশয় - এইসব কমাতে দারুণ ভাবে সাহায্য করে আমলকি। 

সবুজ রঙের শাকপাতা জাতীয় খাবার 

সবুজ রঙের শাকপাতা জাতীয় সবজি খাওয়া সবসময়েই স্বাস্থ্যের পক্ষে ভাল। লিভার ভাল রাখে। বডি ডিটক্সিফিকেশনে কাজ করে। তবে সতর্ক থাকা জরুরি। ভালভাবে এইসব শাকপাতা জাতীয় সবজি ধুয়ে তারপর খেতে হবে। কাঁচা খাওয়া চলবে না। তাহলে পেটের সমস্যা বাড়বে। তাই একদম ভালভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তবেই রান্না করুন। 

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dengue Vaccine : ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
ডেঙ্গির ভ্যাকসিন কীভাবে কাজ করবে ? কত ডোজ নিতে হবে ? কতটা সুরক্ষিত ? জানালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget