এক্সপ্লোর

Health News :গর্ভাবস্থায় প্যারাসিটামল খেলে অটিজম বা ADHD নিয়ে জন্মাতে পারে সন্তান? চাঞ্চল্যকর দাবি নতুন গবেষণায়

এখনও সকলের মনে প্রশ্ন, কেন  অটিজম বা ADHD  নিয়ে শিশু জন্মায় ? নতুন একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর একটি দাবি। 

সন্তানের মধ্যে কেন অটিজম বা ADHD আসে, এই বিষয়ে নির্দিষ্ট কোনও উত্তর এখনও চিকিৎসকদের কাছে নেই। নানা গবেষণায় উঠে এসেছে নানা তথ্য।   অটিজম বা ADHD আছে এমন শিশুদের জন্য নানারকম ট্রেনিংয়ের প্রচলন হয়েছে। তাদের জীবনযাত্রাকে মসৃণ করার নানা প্রচেষ্টাও হচ্ছে। কিন্তু এখনও সকলের মনে প্রশ্ন, কেন  অটিজম বা ADHD  নিয়ে শিশু জন্মায় ? নতুন একটি গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর একটি দাবি। 

একটি রিসার্চ বলছে, গর্ভাবস্থায় জ্বর এবং ব্যথার জন্য অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন। গর্ভবতী মায়েরা সবরকম ওষুধ খেতে পারেন না। এই সময় ব্যথা-যন্ত্রণা-চোটের জন্য পেনকিলারও খেয়ে পারেন না মহিলারা। তবে চিকিৎসকদের পরামর্শ নিয়ে জ্বর-জারি, ব্যথা-যন্ত্রণায় সাধারণ প্যারাসিটামল খান অনেকেই। ইন্ডিয়া টু-তে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখে, নতুন এক গবেষণায় দাবি, গর্ভবতী মায়েরা বেশি প্যারাসিটামল খেলে নবজাতকদের মধ্যে অটিজম এবং ADHD র মতো অবস্থা তৈরি হতে পারে। ADHD র ফুল ফর্ম হল Attention deficit hyperactivity disorder। এতে বাচ্চাদের মনোযোগে ঘাটতি ও অতি সক্রিয়তার মতো সমস্যা দেখা যায়। এছাড়া হবু মায়েদের  প্যারাসিটামল খাওয়ার অভ্যেস নাকি নবজাতকের মধ্যে স্নায়বিক বিকাশজনিত সমস্যাও ডেকে আনতে পারে।  

প্যারাসিটামল একটি বহু ব্যবহৃত সাধারণ ওষুধ। বিশ্বব্যাপী অর্ধেকেরও বেশি গর্ভবতী মহিলা প্যারাসিটামল ব্যবহার করেন। অন্যান্য ব্যথানাশক ওষুধের তুলনায় এটি দীর্ঘদিন ধরে নিরাপদ বলে বিবেচিত হয়ে আসছে।  কিন্তু নতুন এই গবেষণার সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা এই ওষুধ নিয়েও প্রশ্ন তুলেছেন।  জানা গিয়েছে, এই রিসার্চে যুক্ত ছিলেন ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এবং ইনস্টিটিউট ফর হেলথ ইক্যুইটি রিসার্চের গবেষকরা । তাঁরা গর্ভাবস্থায় অ্যাসিটামিনোফেন বা প্যারাসিটামল ব্যবহার এবং শিশু মনের বিকাশের মধ্যে যোগসূত্র বোঝার জন্য কয়েক দশকের ডেটা নিয়ে পর্যালোচনা করেছেন। 
এনভায়রনমেন্টাল হেলথ-এ প্রকাশিত হয়েছে এই গবেষণা। তাঁরা সিংহভাগ ক্ষেত্রেই হবু-মায়ের প্যারাসিটামল ব্যবহারের সঙ্গে বাচ্চার অটিজম, এডিএইচডি, বা অন্যান্য নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার (এনডিডি) এর মতো অবস্থার যোগ পেয়েছেন।  

অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার (ASD) একটি বিকাশগত অবস্থা। অটিস্টিক শিশুদের মধ্যে যোগাযোগ ও আচরণ অন্যদের থেকে বেশ কিছু ক্ষেত্রে আলাদা। তাই অনেক সময়ই তারা আর পাঁচজনের মতো সকলের সঙ্গে মিশতে পারে না বা অনেক ভাব কথায় প্রকাশ করতে পারে না।  লক্ষণগুলি হালকা থেকে গুরুতর পর্যন্ত হতে পারে। অন্যদিকে ADHD মনোযোগে ঘাটতি বা অতিরিক্ত ছটফটানি , আবেগ নিয়ন্ত্রণের সমস্যার সঙ্গে যুক্ত।  

প্যারাসিটামল সংক্রান্ত দাবি যদি সত্যি হয় তবে নিঃসন্দেহে তা উদ্বেগজনক। কারণ   গর্ভাবস্থায় যখন কোনও মহিলার জ্বর, মাথাব্যথা বা শরীরে ব্যথা হয়, তখন ডাক্তাররা সাধারণত প্যারাসিটামলই সুপারিশ করেন। প্যারাসিটামলকে কয়েক দশক ধরে "নিরাপদ" ওষুধই ভাবা হয়। তাহলে কি প্যারাসিটামল ব্যবহারেও রাশ টানতে হবে? 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget