এক্সপ্লোর

12 Grapes Ritual: মধ্যরাতে খেতে হবে ১২টি আঙুর, তাতেই নাকি সৌভাগ্য বয়ে আনবে নতুন বছর? বিদেশি রীতি নিয়ে ভারতেও বাড়ছে হিড়িক

Grapes on New Year's Eve: ৩১ ডিসেম্বর রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছনোর ঠিক আগে গুনে গুনে ১২টি আঙুর খাঁওয়ার চল রয়েছে স্পেনে।

নয়াদিল্লি: নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে বিক্রি বেড়েছে আঙুরের। নতুন বছরে সৌভাগ্য ধরে রাখতেই নাকি হিড়িক পড়ে গিয়েছে। বর্ষবরণের মুহূর্তে বিদেশ বিভুঁইয়ে আঙুর খাওয়ার রীতি রয়েছে। ভারতেও এখন জনপ্রিয় হয়ে উঠছে সেই রীতি। আর তাতেই বিক্রি বেড়ে গিয়েছে আঙুরের। অনলাইন পণ্য সরবরাহ সংস্থার মাধ্যমেও আঙুর অর্ডার করছেন দলে দলে মানুষ। (Grapes on New Year's Eve)

৩১ ডিসেম্বর রাতে ঘড়ির কাঁটা ১২টার ঘরে পৌঁছনোর ঠিক আগে গুনে গুনে ১২টি আঙুর খাঁওয়ার চল রয়েছে স্পেনে। ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পৃথিবীর অন্যত্র ওই রীতি জনপ্রিয় হয়ে ওঠে বলে জানা যায়। নতুন বছরের ১২টি মাস অনুযায়ী ১২টি আঙুর খাওয়ার চল রয়েছে। ১২টি আঙুর অর্থাৎ ১২ মাসের লক্ষ্যপূরণ।  সাত সমুদ্র ১৩ নদী পেরিয়ে ভারতেও সেই হিড়িক শুরু হয়েছে। (12 Grapes Ritual)

বর্ষবরণে আঙুর খাওয়ার রীতি বহুদিন ধরেই প্রচলিত। তবে টিভি সিরিয়াল ‘Modern Family’-র দরুণ তা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠে। ওই সিরিয়ালের অভিনেত্রী সোফিয়া ভার্গারার চরিত্রটি বর্ষবরণে আঙুর খাওয়ার গুরুত্ব ব্যাখ্যা করেন। ভারতের শহুরে জনগণও সেই রীতিতে গা ভাসিয়ে দিয়েছেন। এবছরও বর্ষবরণের আগে আঙুর কেনার হিড়িক পড়েছে সেই মতো। 

অনলাইন পণ্য সরবরাহ করা সংস্থা Blinkit-এর সিইও আলবিন্দর ঢিঁঢসা গত বছরই এ নিয়ে মুখ খুলেছিলেন। জানিয়েছিলেন, বছরের অন্য দিনের তুলনায় ৩১ ডিসেম্বর সাতগুণ বেশি আঙুর বিক্রি হয়েছিল তাঁদের। সোশ্য়াল মিডিয়াতেও বর্ষবরণে আঙুর খাওয়ার রীতি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। 

১৯০০ সালের কাছাকাছি সময় থেকে বর্ষবরণের মুহূর্তে ১২টি আঙুর খাওয়ার রীতি শুরু হয় বলে কথিত রয়েছে। জানা যায়, ১৯০৯ সালে স্পেনে ফসলের উৎপাদন এত ভাল ছিল যে কৃষকরা ফুলেফেঁপে ওঠেন। মাদ্রিদে সেই আঙুর নিয়ে পৌঁছন তাঁরা, যা হু হু করে বিকিয়ে যায়। 

রীতি অনুযায়ী, ৩১ ডিসেম্বর ঘড়িতে রাত ১২টা বাজার আগে, পর পর ১২টি আঙুর খেয়ে ফেলতে হয়। ১২.০১  পর্যন্তও মুখে আঙুর থাকলে চলবে না। তাতে হিতে বিপরীত হতে পারে বরং। তাড়াতাড়ি আঙুর যাতে খেয়ে ফেলা যায়, তার জন্য ছাল ছাড়িয়ে, বীজ বের করেও আঙুর বিক্রির চল রয়েছে স্পেনের বাজারে। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ
Train Derails News |
Satarup Ghosh:
CAB News | CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি নেতা-বিধায়করা | ABP Ananda
Krishnendu Narayan | কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পোস্ট ঘিরে জল্পনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget