এক্সপ্লোর

Plantar Fasciitis: হাঁটার সময় পায়ের পাতায় প্রচণ্ড টান, কীসের লক্ষণ ? সুরাহা কীসে ?

Plantar Fasciitis Cause Treatment: অনেকের হাঁটতে গেলে পায়ের পাতায় প্রচণ্ড টান ও ব্যথা লাগে। এমনকি হেঁটে বাড়ি ফেরার পরেও প্রচণ্ড পায়ের ব্যথায় কাহিল হয়ে পড়েন। এই ব্যথার আসল কারণ কী ?

Plantar Fasciitis Cause Treatment: হাঁটার অভ্যাস রয়েছে ভালই। কিন্তু হাঁটার পর বাড়ি ফিরলে প্রচণ্ড পায়ে ব্যথা করে। ব্যথাটা হয় পায়ের পাতায়। কখনও কখনও রাস্তার মধ্যেই এই ব্যথা হয়‌। মাঝে মাঝে ব্যথা বেড়ে গেলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয়। আবার ব্যথা কিছু ক্ষেত্রে এতটাই বেড়ে যায় যে হাঁটাচলা বন্ধ হয়ে যায়‌। পায়ের পাতার এই ব্যথাকে বিজ্ঞানসম্মত ভাষায় বলা হয় প্লান্টার ফ্যাসাইটিস (Plantar Fasciitis)। 

প্লান্টার ফ্যাসাইটিস নামের কারণ

প্লান্টার ফ্যাসাইটিস আমাদের পায়ের পাতার নিচে থাকা একটি পেশির সমস্যা। এই পেশিটির নাম প্লান্টার ফ্যাসিয়া। প্লান্টার ফ্যাসিয়া পায়ের গোড়ালি ও পাতার সামনের দিকের হাড় দুটোকে জুড়ে রাখে। জুড়ে রাখার কারণেই আমরা যখন হাঁটি, তখন ওই পেশির উপর চাপ পড়ে। যতবার পা ফেলি, ততবারই পেশির সংকোচন প্রসারণ ঘটে। শরীরের সমস্ত চাপই সহ্য করে ওই পেশি। 

প্লান্টার ফ্যাসাইটিস কেন হয় (Plantar Fasciitis Cause)

বিজ্ঞানীদের কথায়, এই রোগটি কেন হয়, তার সঠিক কারণ এখনও জানা যায়নি। তবে পেশির লিগামেন্টে অতিরিক্ত টান পড়ে বলেই এই সমস্যা হয় বলে মনে করা হয়। যেহেতু শরীরের সমস্ত চাপ এই পেশির উপর পড়ে, তাই প্রচণ্ড প্রদাহ হয়। এই প্রদাহই প্লান্টার ফ্যাসাইটিস।

কাদের ঝুঁকি বেশি (Plantar Fasciitis Risk Factor) ?

  • অতিরিক্ত ওজন থাকলে শরীরের চাপ পায়ের উপর বেড়ে যায়। যে কারণে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে। 
  • ৪০ থেকে ৭০ বছর বয়সি মহিলা ও পুরুষ অর্থাৎ যারা হাঁটাচলার দিক থেকে সক্রিয়, তাদের ক্ষেত্রেই এই রোগের আশঙ্কা বেশি।
  • খুব বেশি হাঁটাচলা যাদের করতে হয়, তাদের পায়েও এই সমস্যা দেখা দিতে পারে।
  • পায়ের গঠনের সমস্যা থাকলে প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে।
  • জুতোর সুকতলা থেকেও এই রোগ হতে পারে। আমাদের পায়ের পাতা ধনুকের মতো দেখতে হয়। তাই প্রতিবার পদক্ষেপের সময় ধনুকের গুণের মতোই প্লান্টার ফ্যাসিয়াতে টান পড়ে। জুতোর সোল পায়ের পাতাকে সাপোর্ট দেয়। কিন্তু জুতোর সোলেই সমস্যা থাকলে পায়ের পাতা ঠিকমতো সাপোর্ট পায় না।

প্লান্টার ফ্যাসাইটিসের ব্যথা কমানোর উপায় (Plantar Fasciitis Remedies)

  • ব্যথা কমাতে প্রায়ই বিশ্রামের পরামর্শ দেন চিকিৎসকরা।
  • পায়ের পাতায় বরফ লাগানোর পরামর্শ দেওয়া হয়।
  • হালকা গরম জলে পা ডুবিয়ে রাখলেও এই ব্যথা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন - Detox Water: গরমের সকালে ডিটক্স ওয়াটার খাওয়া ভাল ? কী হয় শরীরে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Medicines Quality : গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
গুণগত মানের পরীক্ষায় ফের মুখ থুবড়ে পড়ল বহু ওষুধ, কী বলছে স্বাস্থ্যমন্ত্রকের তথ্য ?
Lung Cancer : ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
ফুসফুসের ক্যানসারে প্রতি ৩ দিনে ১ জনের মৃত্যু, মাসে গড়ে আক্রান্ত ৮৩ ; সাড়ে ৬ বছরের ভয়ঙ্কর পরিসংখ্যান দেশের এই জায়গায়
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা
পুজোয় কলকাতা জুড়ে ভোজনরসিক বাঙালির আরও কাছে “ইনো আসলি জীরা"
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget