এক্সপ্লোর

Raw Mango Benefits: পেট ঠান্ডা রাখে, ত্বক ও চুলের জন্য সেরা, গরমে কাঁচা আম খেলে ১০ উপকার

Raw Mango Ten Health Benefits: কাঁচা আম গরমের জন্য উপকারী কারণ এটি ভিটামিন, খনিজ পদার্থ, ডায়েটারি ফাইবারে সমৃদ্ধ। এটি খাবার হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

কলকাতা: দেখতে দেখতে শুরু হয়ে গেল গ্রীষ্মকাল। গত মার্চ মাস থেকেই জানান দিচ্ছিল আবহাওয়া। অবশেষে বেশ ভালমতোই শুরু হল গ্রীষ্ম। এই গরমে শরীর সুস্থ রাখতে প্রথমেই পেট ঠান্ডা রাখা উচিত। আর এর জন্য দরকারি স্বাস্থ্যকর খাবার। গরম মানেই আমের মরশুম। তবে আম বলতে এখানে পাকা আমের কথা বোঝানো হচ্ছে। পাকা আমের আগে আরেক ধরনের আম অনেকে খান। এমনকি সেই আম রান্নাতেও দেওয়া হয়। সেটি আদতে কাঁচা আম। গরমের মধ্যে প্রচন্ড দাবদাহের সময় কাঁচা আমের নানা গুণ (Raw Mango) রয়েছে। কেন এই আম খাবেন, তা জেনে নিন বিশদে।

গরমে কাঁচা আম (Raw Mango Benefits) কেন খাবেন ?

ভিটামিন ও খনিজ পদার্থে সমৃদ্ধ - কাঁচা আমের মধ্যে ভিটামিন এ, সি ও ই রয়েছে। এগুলি ত্বকের পাশাপাশি চোখ ও চুলের জন্য় উপকারী। এছাড়াও, কাঁচা আমে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে।

খাবার হজম করায়  -  খাবার দ্রুত হজম করতে সাহায্য করে কাঁচা আম। এর মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে।

রোগ প্রতিরোধ ক্ষমতা - রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আম। কাঁচা আমের মধ্যে থাকা ভিটামিন সি সেই কাজ করে।

দাঁতের জন্য ভাল - দাঁতের স্বাস্থ্যের জন্য ভাল কাঁচা আম। এর টক ভাব মুখের মধ্য়ে স্যালাইভা অর্থাৎ লালা উৎপাদন বাড়িয়ে দেয়। যার ফলে মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলি ধ্বংস হয়ে যায়।

হার্টের জন্য ভাল - হার্ট ভাল রাখতে সাহায্য করে কাঁচা আম। এর মধ্য়ে থাকা পটাশিয়াম হার্টের জন্য বিশেষভাবে উপকারী। 

হার্ট বিট ঠিক রাখে - কাঁচা আমের মধ্যে (Raw Mango Health Benefits) ম্যাগনেশিয়াম রয়েছে। এই বিশেষ উপাদানটি হার্টের ছন্দ স্বাভাবিক রাখতে সাহায্য করে। 

চোখ ভাল রাখে - চোখের জন্যও কাঁচা আম উপকারী। এটি নিয়মিত খেতে পারলে দৃষ্টিশক্তির আর সমস্যা হয় না। কারণ এর মধ্যে ভিটামিন এ রয়েছে। 

অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ - প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আম। নিয়মিত আম খেলে কোষের ক্ষতি কমে। কোষ থেকে নির্গত মুক্ত মূলক কোষের ক্ষতি করে। এগুলিকে নষ্ট করে দেয় আমের অ্যান্টিঅক্সিডেন্ট।

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

আরও পড়ুন - Health News: বেকারত্ব, কম ঘুমেই বাড়ছে হার্টের রোগ ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget