এক্সপ্লোর

Sleep Problem : ৯ ঘণ্টা ঘুমে সর্বনাশ! ৩৪% বাড়বে অকাল মৃত্যুর ঝুঁকি, চাঞ্চল্যকর দাবি গবেষণায়

৯ ঘণ্টার কাছাকাছি ঘুম হার্ট অ্যাটাক, বিপাকীয় সমস্যা, স্ট্রেস এবং ক্যান্সারের মতো অসুখের ঝুঁকি বাড়াতে পারে। বলছে গবেষণা

কাজের চাপ, স্ট্রেস, মানসিক দুশ্চিন্তা থেকে মোবাইল ফোন অ্যাডিকশন। একাধিক কারণে ঘুমের সময় কমছে মানুষের। সঙ্গে খারাপ হচ্ছে 'কোয়ালিটি অফ স্লিপ'ও। এর থেকে নানা শারীরিক জটিলতা তৈরি হতে পারে। প্রতিনিয়ত সাবধান করে চলেছেন চিকিৎসকরা। কম ঘুমের সঙ্গে সম্পর্কিত নানা রোগ শরীরে বসছে জাঁকিয়ে। তবে বেশি ঘুম কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে, নয় ঘন্টার বেশি ঘুম, স্বাস্থ্যের পক্ষে খুব কম ঘুমের চেয়েও বেশি ক্ষতিকারক। ফিনান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে,প্রয়োজনের চেয়ে বেশি ঘুম গভীর স্বাস্থ্য সমস্যা ডেকে আনতে পারে। বলছে গবেষণা। 

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় ঘুমের ধরন এবং সংশ্লিষ্ট স্বাস্থ্য ঝুঁকির মধ্যে সংযোগ অনুসন্ধান করা হয়। সেই গবেষণায় যুক্ত করা হয় অন্য ৭৯টি গবেষণার ফলাফলও। সবকিছু বিশ্লেষণ করে একটি সিদ্ধান্তে আসা হয়। গবেষণায় যাদেরকে স্যাম্পল হিসেবে ব্যবহার করা হয়, তাদের এক বছরের ঘুমের অভ্যেস ট্র্যাক করা হয়। সেখানে গবেষকরা দেখেন, যারা রাতে সাত ঘণ্টার কম ঘুমায়, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি। সাত থেকে আট ঘণ্টা ঘুমায় যারা, তাদের তুলনায় এদের  মৃত্যুর ঝুঁকি  ১৪% বেশি বলে দাবি গবেষণার ফলে। কম ঘুমের ফলে নানারকম স্বাস্থ্যসমস্যা নিয়ে আলোচনা তো হয়ই। তারই মধ্যে চমকে দিয়েছে এই গবেষণার ফল।  অতীতে এই নিয়ে নানা গবেষণা হয়েছে। অ্যাথলেট বা শ্যুটারদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমের পরামর্শ দেওয়া হয়। তাকে শ্যুটার স্লিপ স্প্যান বলা হয়। অতীতে অনেক গবেষণায় বলা হয়েছে, ওই ধরনের ঘুম ঘনঘন মাথাব্যথা, মেজাজ-পরিবর্তন, কাজে অমনোযোগিতার কারণ হতে পারে। এছাড়াও ৯ ঘণ্টার কাছাকাছি ঘুম হার্ট অ্যাটাক, বিপাকীয় সমস্যা, স্ট্রেস এবং ক্যান্সারের মতো অসুখের ঝুঁকি বাড়াতে পারে। তখনও গবেষকরা দেখেছেন যে যারা রাতে নয় ঘন্টার বেশি ঘুমান তাদের মৃত্যুর ঝুঁকি সাত থেকে আট ঘন্টা ঘুমানো লোকদের তুলনায় ৩৪% বেশি। অতীতের ৭৪টি গবেষণার ফলাফলকে একত্রিত করে এই গবেষণা করা হয়েছে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন, ডঃ চুন শিং কোওক। তিনি মনে করেন, জনস্বাস্থ্যের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই গবেষণাটির। অতিরিক্ত ঘুম হৃদরোগের ঝুঁকিও বাড়িয়ে দেয় বলেই মনে করছেন তিনি। 

তবে মনে রাখতে হবে, এই গবেষণায় অতিরিক্ত ঘুমকে হতাশা , দীর্ঘস্থায়ী ব্যথা, ওজন বৃদ্ধি এবং বিপাকীয় সমস্যার মতো সমস্যার সঙ্গে  যুক্ত করা হয়েছে । তবে কখনওই বলা হয়নি অতিরিক্ত ঘুম প্রাথমিক ভাবে এই ধরনের ব্যাধির কারণ।  অর্থাৎ অতিরিক্ত ঘুম এই স্বাস্থ্য সমস্যাগুলির মূল কারণ নয় বরং অতিরিক্ত ঘুম কারও দুর্বল স্বাস্থ্যের লক্ষণ হতে পারে।

মনে রাখতে হবে, বয়স ভেদে ঘুমের চাহিদা পরিবর্তিত হয়। কিশোর-কিশোরীদের সাধারণত ৮ থেকে ১০ ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। আবার সুস্থ প্রাপ্তবয়স্কদের প্রতি রাতে ৭-৯ ঘন্টা ঘুমের প্রয়োজন হয়। বয়স্কদের, মাঝে মাঝে ঘুম বা দীর্ঘ বিশ্রামের প্রয়োজন হয়। কখনও চিকিৎসকরা তাঁদের দরকার অনুসারে, ৭ থেকে ৯ ঘন্টার ঘুমোতে বলেন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget