এক্সপ্লোর

Custard Apple: আতা খেতে পছন্দ করেন? শরীরে কী প্রভাব পড়ে জানা আছে?

Health Tips: জানেন কি আতা আমাদের শরীরে কী প্রভাব ফেলে? আতা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর, তা কি জানা আছে?

কলকাতা: দোকানে বাজারে হামেশাই আতা (Custard Apple) দেখতে পাওয়া যায়। বহু মানুষ এই ফল খেতে পছন্দ করেন। আবার বহু মানুষ পছন্দ করেন না। পছন্দ না করার মূল কারণ হিসেবে তাঁদের বলতে শোনা যায় যে, এতে অনেক বীজ থাকে তাই। কাস্টার্ডের মতো খেতে হওয়ার কারণে একে কাস্টার্ড আপেলও বলা হয়ে থাকে। কিন্তু জানেন কি আতা আমাদের শরীরে কী প্রভাব ফেলে? আতা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর, তা কি জানা আছে?

আতা স্বাস্থ্যের জন্য উপকারী নাকি ক্ষতিকর?

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আতা আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটা ফল। এতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী উপাদান। ফাইবার, ভিটামিন, মিনারেলস এবং আরও নানা পুষ্টিগুণে ভরপুর আতা খেলে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তার সঙ্গে অনেক উপকারও পাওয়া যায়।

১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আতায় রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস। যা শরীরকে রেডিক্যাল মুক্ত করে। ক্যানসার, হৃদরোগের মতো বিভিন্ন জটিল রোগকে দূরে রাখতে সাহায্য করে আতা। এতে থাকা ভিটামিন সি, ফ্ল্যাভনয়েডস হার্ট অ্যাটাক, স্ট্রোকের মতো বিভিন্ন হৃদরোগের ঝুঁকি কমায়।

২. মেজাজ ভালো রাখতে সাহায্য করে আতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, নানা কারণে মেজাজ পরিবর্তন হতে পারে। কিন্তু রোজকার তালিকায় আতা রাখতে তাতে থাকা ভিটামিন মেজাজ সঠিক রাখতে সাহায্য করে। 

আরও পড়ুন - Health Tips: রসুন থেকে হলুদ, ক্যানসার ও হৃদরোগ প্রতিরোধ করে যে খাবারগুলি

৩. চোখের জন্যও দারুণ উপকারী ফল আতা। দৃষ্টিশক্তি প্রখর করতে সাহায্য করে। পাশাপাশি চোখের নানা অসুখও প্রতিরোধ করে।

৪. যাঁদের রক্তচাপের সমস্যা রয়েছে, তাঁদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ফল আতা। নিয়মিত খাবারের তালিকায় রাখতে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। আর তার ফলেই দূরে থাকে হৃদরোগ। 

৫. হজমশক্তি উন্নত করতে সাহায্য করে এই উপকারী ফল। যাঁদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা রয়েছে, নিয়মিত তাঁদের আতা খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

৬. ক্যানসারের ঝুঁকি কমাতে সাহায্য করে আতা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্ল্যাভনয়েডস। যা কোলন ক্যানসারের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রকার ক্যানসারের ঝুঁকি কমায়।

৭. শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আতা। এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপকারী উপাদান দ্রুত বিভিন্ন প্রকার ইনফেকশন সারিয়ে তুলতে সাহায্য করে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget