এক্সপ্লোর

Coffee: এই শীতে বানিয়ে ফেলুন নানারকমের কফি, রইল রেসিপি

Spiced Coffee Recipe: মশলা দিয়েও তৈরি করা যায় কফি। তাহলে দেখে নেওয়া যাক কফির কিছু রেসিপি। মশলা দিয়ে কীভাবে কফি তৈরি করবেন, তার পদ্ধতিগুলো জেনে নিন।

কলকাতা: শীতকাল পড়লেই বহু মানুষ কফি (Coffee) খেয়ে থাকেন। বছরের অন্যান্য সময়ে কফি না খেলেও শীতকাল আসলেই যেন এই পানীয় খেতে বেশি ইচ্ছে করে। তবে, কফি মানেই কি সেই ব্ল্যাক কফি কিংবা দুধ দেওয়া কফি? একেবারেই তা নয়। কফিও বানিয়ে ফেলা যায় নানারকমভাবে। মশলা দিয়েও তৈরি করা যায় কফি। তাহলে দেখে নেওয়া যাক কফির কিছু রেসিপি। মশলা দিয়ে কীভাবে কফি তৈরি করবেন, তার পদ্ধতিগুলো জেনে নিন।

মশলা দেওয়া কফি তৈরির পদ্ধতি-

১. মেক্সিকান ব্ল্যাক কফি- 

উপকরণ- ১৫০ মিলি স্ট্রং ফ্রেঞ্চ প্রেস কফি
১৫ মিলি ডার্ক চকোলেট সস
এক চিমটে দারুচিনি গুঁড়ো
এক চিমটে জায়ফল গুঁড়ো
ক্রিম
দারুচিনির স্টিক গার্নিশ করার জন্য-

তৈরির পদ্ধতি-
কফি ভালো করে ব্লেন্ড করে নিন প্রথমে।
এবার একটি মগে কফি ঢেলে নিন। তার মধ্যে চকোলেট সস এবং দারুচিনি গুঁড়ো মিশিয়ে নিন ভালো করে। উপর থেকে ক্রিম ছড়িয়ে দিন। তার উপর সামান্য জায়ফল গুঁড়ো দিন এবং দারুচিনির স্টিক দিয়ে পরিবেশন করুন।

২. উইন্টার জিঞ্জার ফ্রেপ-

উপকরণ- এসপ্রেসো
ভ্যানিলা আইসক্রিম ২ স্কুপ
৬০ মিসি দুধ
১৫ মিলি হ্যাজেলনাট সিরাপ
১ চামচ আদা কুচি
এক চিমটে দারুচিনি গুঁড়ো
৩ থেকে ৪টি বরফের টুকরো
গার্নিশ করার জন্য এক চিমটে জায়ফল গুঁড়ো অথবা ক্রিম

আরও পড়ুন - Recipe: চলতি বছর গুগলে কোন খাবারটি সবথেকে বেশি সার্চ করা হয়েছে? দেখুন তার রেসিপি

তৈরির পদ্ধতি-

প্রথমে এসপ্রেসো ঠান্ডা করে নিন।
তার মধ্যে কফি, দুধ, ভ্যানিলা আইসক্রিম, হ্যাজেলনাট সিরাপ দিয়ে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না মিশ্রণ সঠিক হচ্ছে ব্লেন্ড করতে থাকুন। এবার তার মধ্যে আদা কুচি এবং দারুচিনি দিয়ে ফের ব্লেন্ড করে নিন। আর তারপর সেটিকে একটি গ্লাসে ঢেলে নিন।
উপর থেকে ফ্রেশ ক্রিম এবং জায়ফল গুঁড়ো ছড়িয়ে পরিবেশন করুন।

কোকোনাট কার্ডেমাম কোল্ডব্রিউ-

উপকরণ- ২০০ মিলি কোল্ড ব্রিউ
৬০ মিলি নারকেলের দুধ
২টো এলাচ
২০ মিলি ভ্যানিলা সিরাপ

তৈরির পদ্ধতি-

প্রথমে অ্য়ারাবিকা কফি দিয়ে কোল্ড ব্রিউ তৈরি করে নিন।
এবার একটি সসপ্যানে নারকেলের দুধ নিন। তার মধ্যে ভ্যানিলা সিরাপ এবং এলাচ থেঁতো করে দিন। দুধ ফুটতে দিন যতক্ষণ না কমে যায়। দুধের মধ্যে থেকে এলাচের সুন্দর গন্ধ বেরোলে তা নামিয়ে ঠান্ডা করুন।
এবার একটি গ্লাসে কোল্ড ব্রিউ ঢেলে দিন। তার মধ্যে বরফের টুকরো দিন। আর তার উপর থেকে নারকেলের দুধ ঢেলে পরিবেশন করুন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Health News: বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
বদলে যায় কোষের কার্যক্রম, বাড়ে ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি, কোভিড ১৯-ফ্লু নিয়ে এল সতর্কবার্তা
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Climate Change: প্রজননেও জলবায়ু পরিবর্তনের প্রভাব? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সঙ্গে কী সংযোগ তাপমাত্রার? অক্সফোর্ডের গবেষণায় নয়া তথ্য়
প্রজননেও জলবায়ু পরিবর্তনের প্রভাব? ভ্রূণের লিঙ্গ নির্ধারণের সঙ্গে কী সংযোগ তাপমাত্রার? অক্সফোর্ডের গবেষণায় নয়া তথ্য়
Ramdev Baba Pranayama: সঠিকভাবে প্রাণায়ম কীভাবে? গুরুত্ব কী? ব্যাখ্যা করলেন যোগগুরু রামদেব বাবা
সঠিকভাবে প্রাণায়ম কীভাবে? গুরুত্ব কী? ব্যাখ্যা করলেন যোগগুরু রামদেব বাবা

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget