এক্সপ্লোর

Unusual Nail Symptoms: হলদে ছোপ ধরে গিয়েছে নখে, মাঝবরাবর কালচে দাগ, কোন কোন রোগের লক্ষণ ?

Health Tips: নখে অচেনা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারণ নখের এইসব অস্বাভাবিক লক্ষণই অনেকসময় জটিল রোগের ইঙ্গিত করে, যা লুকিয়ে বাসা বাঁধে আমাদের শরীরে।

Unusual Nail Symptoms: আমাদের নখে অনেক সময়েই অস্বাভাবিক কিছু লক্ষণ দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ধরে নিই শরীরে ক্যালশিয়ামের ঘাটতি হয়েছে। আর তার জেরেই নখে এইসব উপসর্গ দেখা দিচ্ছে। আর তারপরেই শুরু হয় ক্যালশিয়াম যুক্ত খাবার বেশি করে খাওয়া। অনেকে তো আবার নিজে নিজেই ক্যালশিয়াম ট্যাবলেট, সাপ্লিমেন্টস খেতে শুরু করে দেন। অথচ এই অবহেলায় পরবর্তীতে জটিল সমস্যা তৈরি করতে পারে। কারণ নখের এইসব অস্বাভাবিক লক্ষণই অনেকসময় জটিল রোগের ইঙ্গিত করে, যা লুকিয়ে বাসা বাঁধে আমাদের শরীরে। অতএব নখে অচেনা উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। 

একঝলকে দেখে নিন নখের কোন কোন অস্বাভাবিক লক্ষণ, কোন কোন রোগের ইঙ্গিত দেয় 

  • নখের উপর অনেক সময় খাঁজ দেখা যায়। এগজিমা, সোরিয়াসিস কিংবা ইমিউনিটি কম থাকলে এইসব লক্ষণ দেখা যায়। ঠিক কী কারণে নখের উপর খাঁজ দেখা দিচ্ছে তা জানতে ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি। 
  • অনেকেরই নখ খুব সহজে ভেঙে যায়। লম্বায় বাড়তেও চায় না তেমন। ক্যালশিয়ামের অভাবে নখ ভঙ্গুর প্রকৃতির হতে পারে। তাই বলে নিজে নিজে ক্যালশিয়াম ট্যাবলেট খেতে যাবেন না। ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ক্যালশিয়াম ট্যাবলেট বা সাপ্লিমেন্টস খান। নাহলে বিপদ বাড়বে। 
  • নখে প্রচুর কেমিক্যাল ব্যবহার হলে, ভিটামিনের অভাব থাকলে, থাইরয়েডের সমস্যা হলে নখ ভেঙে যেতে পারে খুব সহজে। যাঁরা ঘনঘন নেলপলিশ বদলান তাঁরা অনেক বেশি রিমুভার ব্যবহার করেন। এছাড়াও নেল আর্ট, নেল এক্সটেনশন করালে কেমিক্যালের ব্যবহার হয়। এর ফলে নখে গুরুতর সমস্যা হতে পারে।  
  • নখের উপর অনেক সময় কালচে একটা দাগ দেখা যায়। নখের উপর এই কালচে দাগ বেশ স্পষ্টভাবেই বোঝা যায়। এই কালচে দাগ নখের উপর দেখা যাওয়ার অর্থ এক বিশেষ ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন আপনি। এটি বিশেষ ধরনের ত্বকের ক্যান্সার। ভয় না পেয়ে এমন দাগ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন। 
  • অনেক সময় নখের উপর হলদেটে ছোপ দেখা যায়। এই হলদেটে ছোপ স্থায়ী হতে পারে। এই ধরনের রং নখে ধরে গেলে বুঝতে হবে সমস্যা রয়েছে। ফাঙ্গাল ইনফেকশন, ডায়াবেটিস, থাইরয়েড এবং ফুসফুসের সমস্যা থাকলে ত্বকে হলুদ ছোপ দেখা যেতে পারে। বেশি হলুদ দিয়ে রান্না করা খাবার খেলেও নখে হলদেটে ছোপ দেখা দিতে পারে। কিন্তু সাধারণত সাবান দিয়ে হাত ধুলে সেই দাগছোপ চলে যায়। নখে হলদে রং ধরে গেলে বুঝতেই পারবেন আপনি। অতএব দুইয়ের ফারাক বুঝে সময় থাকতেই সতর্ক হওয়া জরুরি। 
  • নখের উপর সাদা সাদা ছোপ দেখা যায় অনেকসময়। লিভারের সমস্যা, অ্যানিমিয়া, হার্টের সমস্যা, ডায়াবেটিসের কারণে নখ দেখতে নিষ্প্রাণ লাগতে পারে। নখের অনেক অস্বাভাবিক লক্ষণই চিনিয়ে দেয় লিভারের সমস্যা, হার্টের অসুখ, ডায়াবেটিসের সমস্যাও। 

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।  

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
Independence Day: স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
স্বাধীনতা দিবসে পতাকা ‘উত্তোলন’, আর প্রজাতন্ত্র দিবসে পতাকা ‘উন্মোচন’, কেন এই পার্থক্য?
Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget