এক্সপ্লোর

Viral Video: প্লেটের উপর হঠাৎই চাউমিনের নৃত্য শুরু ! 'আজব ভিডিয়ো' ভাইরাল নেটদুনিয়ায়

Chowmein Dancing On Plate: প্লেটের উপর হঠাৎ করেই নেচে উঠতে দেখা গেল চাউমিনকে। সম্প্রতি এই ভুতুড়ে কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Chowmein Dancing On Plate: সাধারণ আর পাঁচটা খাবার টেবিলের মতোই ওই টেবিলটি। কিছুক্ষণ আগে ওয়েটার পরিবেশন করে গিয়েছে এক প্লেট চাউমিন। এসব সাধারণ দৃশ্য চোখের সামনে ঘটলেও বিশেষ কারও চোখে পড়ে না। কারণ চোখে পড়ার মতো এমন কোনও ঘটনাও নয়। কিন্তু ধরা যাক, ওই প্লেটের চাউমিন হঠাৎই মাথা তুলে তাকাল। গা ঝাড়া দিয়ে দাঁড়াল। আর তার পর… তার পর শুরু করল নৃত্য়ু। প্লেটের উপর সেই নৃত্য দেখার মতোই যেন। দুই নারী পুরুষের আদল গড়েছে চাউমিনগুলি। তারা পরস্পরের সঙ্গে হাত ধরে নাচ করছে। ভ্যাবাচ্যাকা খেয়েছেন ? সেটাই তো স্বাভাবিক। তবে সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে। আর সেই ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে ইনস্টাগ্রামে।

চাউমিনের নৃত্যের নেপথ্যে আদতে কী ?

জড় ও জীবের তফাত আমরা সকলেই জানি। যে বস্তুটি নিজের ইচ্ছেয় নাচ করা তো দূরের কথা, নিজের স্থান ছেড়ে নড়তে চড়তে পারে না, তাকেই জড় পদার্থ বলা হয়। চাউমিন প্রেমী না হলেও সকলেই জানেন এটি জড় বস্তু। ফলে হঠাৎ করে খাওয়ার সময় প্লেটের উপর উঠে নাচার কারণ কোনও নেই। বিশেষত, এমন সময় যখন কি না তাঁর ‘শেষ সময়’ আগত ! তাহলে হঠাৎ চাউমিন নাচতে শুরু করল কীভাবে ? প্রথমে অধিকাংশ নেটিজেনরাই সেটি বুঝতে পারেননি। পরে দেখা গেল, সে আসলে প্রযুক্তির কারিকুরি। কৃত্রিম বুদ্ধিমত্তার জোরেই চাউমিন সেজেছে একটি নারী ও একটি পুরুষ। তার পর তাদের মধ্যে চলছে ভালবাসার আলাপ। নাচের মাধ্যমে।

কোন বিশেষ কারিকুরিতে সম্ভব হল এই নাচ ?

এই ভিডিয়োটি আদতে কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি। আরও একটু স্পষ্ট করে যদি বলা যায়, তাহলে বলতে হয়, এর নাম জেনারেটিভ এআই বা জেনারেটিভ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স। যার দৌলতে অ্যানিমেশনের মতোই বিভিন্ন চরিত্রদের দিয়ে নানা উদ্ভট কাণ্ড ঘটানো যায়। যেমন এই চাউমিনের নৃত্য। 

প্রশংসা নেটিজেনদের

শুধু চাউমিনের নৃত্যের মতো উদ্ভট জিনিস বলে উড়িয়ে দেওয়া চলে না একে। এক নারী ও এক পুরুষের রসায়ন নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। আর তার জন্যই সমস্ত নেটিজেনরাই প্রশংসা করেছেন ভিডিয়োর নির্মাতাকে। তাঁর বুদ্ধির তারিফ করেছেন অনেকে। কেউ কেউ আবার কুর্নিশ জানিয়েছেন শিল্পভাবনার জন্য।

আরও পড়ুন - Viral Video: আপন বলতে শুধু পোষ্য, তাকেই আড়াই লাখি সোনার হার উপহার দিলেন এই মহিলা, ভাইরাল ভিডিয়ো

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget