এক্সপ্লোর

Cancer: তরুণদের মধ্যে বাড়ছে কোলন ক্যানসার ! নেপথ্যে কী কারণ ?

Colon Cancer In Youngsters: তরুণদের মধ্যে কোলন ক্যানসারের হার বাড়ছে দিন দিন। কিন্তু কেন ? কী বলছেন বিশেষজ্ঞরা ?

কলকাতা: বর্তমানে সময়ের রোগের মধ্যে ক্যানসার একটি গুরুতর রোগ। এটি এমন রোগ যা বয়স মানে না, আগে থেকে বেশিরভাগ ক্ষেত্রে জানা যায় না এর উপস্থিতি। সেরে উঠতে রীতিমতো যুদ্ধ করতে হয়। সেরে উঠলে কিছু ক্ষেত্রে রোগ ফিরে আসতে পারে। এমনকি দুর্ভাগ্যজনকভাবে অনেক ক্ষেত্রে রোগটি সারানো সম্ভব হয় না।

তবে বর্তমানে তরুণদের মধ্যে একটি বিশেষ ক্যানসারের প্রবণতা বাড়ছে। সেটি হল কোলন ক্যানসার। কিন্তু কেন এই বিশেষ ক্যানসারটিই বাড়ছে তরুণদের মধ্যে ? এর পিছনে বেশ কিছু কারণ রয়েছে বলে জানাচ্ছেন ক্যানসার বিশেষজ্ঞরা।

কেন তরুণদের মধ্যেই বেশি কোলন ক্যানসার ?

ইয়েল মেডিসিনের একটি সূত্র জানাচ্ছে, তরুণদের মধ্যে কোলন ক্যানসার হওয়ার কোনও নির্দিষ্ট কারণ নেই। তবে জীবনযাপনের বেশ কিছু কারণ এর জন্য় দায়ী হতে পারে। সেই অভ্যাসগুলির মধ্যে রয়েছে মদ্যপান, ধূমপানের মতো দিক।

  • খাওয়াদাওয়া - কোলন খাদ্যতন্ত্রের অংশ। আর আমাদের খাওয়াদাওয়ার একটি বড় প্রভাব রয়েছে কোলনের উপর। বর্তমানে ফাস্টফুড ও প্রসেসড খাবারের বাজার অনেকটাই বেড়ে গিয়েছে। সমান হারে বেড়েছে তাদের ক্রেতাদের সংখ্যাও। তার প্রভাবই পড়ছে শরীরের উপর। এই ধরনের খাবার স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়িয়ে দেয়। অক্সিডেটিভ স্ট্রেস কোশকে ধবংস করতে থাকে। যার ফলে ক্যানসারের দিকে গড়ায় পরিস্থিতি। শুধু কোলন নয়, যেকোনও ক্যানসারই হতে পারে এই কারণে।
  • মদ্যপান ও ধূমপান - মদ্যপান লিভারের জন্য ক্ষতিকর। একই ভাবে ক্ষতিকর কোলনের জন্যও। অল্প বা বেশি কোনওরকম মদ্যপানই শরীরের জন্য উপকারী নয়। বরং সামান্য মদ্যপানের অভ্য়াস থেকেও ক্যানসারের আশঙ্কা থেকে যায়। একইরকম ক্ষতিকর ধূমপানও।

কী করলে কমবে ক্যানসারের ঝুঁকি ?

  • অভ্যাসে বদল - প্রথমেই রোজকার অভ্যাসে বদল আনা জরুরি। খাবারের মধ্যে থেকে বাদ দিতে হবে ফাস্টফুড ও প্রসেসড খাবার। 
  • ফাইবার জাতীয় খাবার - ফাইবার জাতীয় খাবার পাতে বেশি করে রাখতে হবে। এই ধরনের খাবার কোলনের জন্য উপকারী। নিয়মিত কোলন সাফ রেখে রোগের আশঙ্কা কমায় ফাইবার। শাকসবজিতে বেশি পরিমাণে ফাইবার থাকে। এই ধরনের খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা একই সঙ্গে ক্যানসার প্রতিরোধ করে।
  • ধূমপান ও মদ্যপান ত্যাগ - এই দুই ধরনের অভ্যাসই স্ট্রেস বাড়িয়ে কোশের ক্ষতি করে। তাই দুটি অভ্যাসই ত্যাগ করা দরকার।

আরও পড়ুন - Music Benefits: ঘুম আসে গান শুনে ? আর কখন কখন গান শুনলে উপকার ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget