এক্সপ্লোর

কেটে নেওয়া হয়েছিল জিভ! উত্তরপ্রদেশের হাথরসের দলিত গণধর্ষিতার মৃত্যু দিল্লির হাসপাতালে

পুলিশ জানিয়েছে, মেয়েটি মায়ের সঙ্গে ঘটনার দিন মাঠে গিয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। জিভে গভীর ক্ষতচিহ্ন ছিল। অভিযুক্তরা তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল।

নয়াদিল্লি: ১৯ বছরের গণধর্ষিতার মৃত্যু হল দিল্লির হাসপাতালে। উত্তরপ্রদেশের হাথরসের এক গ্রামের মেয়েটিকে চারজন মিলে ধর্ষণ করেছিল বলে অভিযোগ। তার ভাই দাবি করেছিল, তাকেের দুপাট্টায় জড়িয়ে টানতে টানতে মাঠে নিয়ে গিয়ে তার ওপর চরম অত্যাচার করা হয়, এমনকী তার জিভ পর্যন্ত কেটে নেওয়া হয়! অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু মৃত্যুর সঙ্গে লড়ে জয়ী হতে পারল না দলিত মেয়েটি। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। গণধর্ষণের ঘটনাটি গত ১৪ সেপ্টেম্বরের। পরদিনই তাকে সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় আলিগড়ের এক হাসপাতালে। সেখান থেকে আরও ভাল চিকিত্সার জন্য পাঠানো হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটি মায়ের সঙ্গে ঘটনার দিন মাঠে গিয়েছিল। সেখান থেকেই সে নিখোঁজ হয়ে যায়। পরে তাকে মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয়। জিভে গভীর ক্ষতচিহ্ন ছিল। অভিযুক্তরা তাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল। অভিযুক্তরা ধরা পড়ার পাশাপাশি হাথরসের কোতোয়ালি-ইন-চার্জকেও অপসারিত করে পুলিশ লাইনসে পাঠানো হয়। মেয়েটিরে বাড়িতে মোতায়েন করা হয় প্রভিন্সিয়াল আর্মড কনস্ট্যাবুলারি (পিএসি) জওয়ানদের। ঘটনার তীব্র নিন্দা করে বহুজন সমাজ পার্টি (বিএসপি) নেত্রী মায়াবতী উত্তরপ্রদেশে কোনও সম্প্রদায়ের মহিলাই সুরক্ষিত নন বলে অভিযোগ করেন, দাবি করেন, প্রশাসন এদিকে নজর দিক। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করে ট্যুইট করেছেন, হাথরসের চরম নির্যাতিত দলিত মেয়েটি সফদরজং হাসপাতালে মারা গিয়েছে। ২ সপ্তাহ ধরে জীবন, মৃত্যুর সঙ্গে ও লড়েছে। হাথরস, শাহজাহানপুর, গোরক্ষপুরে ধর্ষণের ঘটনা গোটা রাজ্য়কে কাঁপিয়ে দিয়েছে। উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিরাট অবনতি হয়েছে। মহিলা নিরাপত্তা বলতে কিছুই নেই। অপরাধীরা অবাধে দুষ্কর্ম করে বেড়াচ্ছে। এই মেয়েটির ঘাতকদের কঠোর সাজা চাই। যোগী আদিত্য়নাথ, উত্তরপ্রদেশের মহিলাদের নিরাপত্তা নিয়ে জবাবদিহি কিন্তু আপনার দায়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Bihar 1 Lakh Incentive: সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
সরকারি প্রকল্পের ভিডিও বানালেই মিলবে ১ লক্ষ টাকা! বড় ঘোষণা বিহারে
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget