এক্সপ্লোর

করোনার থাবা, মুম্বইয়ের দুটি স্কুল ঠিকানা হতে চলেছে আর্থার রোড ও বাইকুল্লা জেলের বন্দিদের

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুম্বইয়ের দুটি জেলের বন্দিদের ঠিকানা আপাতত বদলে যেচে চলেছে। এই দুই জেলের বন্দিদের রাখার জন্য মু্ম্বইয়ের দুটি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। বাইকুল্লা মহিলা জেল ও আর্থার রোড জেলের বন্দিদের জন্য এই দুটটি স্কুলকে অস্থায়ী জেল হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

মুম্বই: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মুম্বইয়ের দুটি জেলের বন্দিদের ঠিকানা আপাতত বদলে যেতে চলেছে। এই দুই জেলের বন্দিদের রাখার জন্য মু্ম্বইয়ের দুটি স্কুলকে চিহ্নিত করা হয়েছে। বাইকুল্লা মহিলা জেল ও আর্থার রোড জেলের বন্দিদের জন্য এই দুটটি স্কুলকে অস্থায়ী জেল হিসেবে গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের সময় বন্দিদের আলাদা রাখতে সরকারি বা বেসরকারি বাড়ি সাময়িকভাবে অধিগ্রহণ করে সেগুলিকে অস্থায়ী জেল হিসেবে গড়ে তুলতে জেলা কালেক্টরকে ক্ষমতা দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছিল। মুম্বই সিটি কালেক্টর রাজীব নিভটকর বলেছেন, বন্দিদের রাখার জায়গা চিহ্নিত করতে স্থানীয় আধিকারিকদের সঙ্গে গত সপ্তাহে এই বৈঠক ডাকা হয়েছিল। নিভটকর বলেছেন, কোনও অস্থায়ী জেল গড়তেও জেল ম্যানুয়াল অনুযায়ী কিছু শর্ত পূরণের প্রয়োজন রয়েছে। সেজন্য এ সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়েছিল কারা কর্তৃপক্ষের কাছে। এরই পরিপ্রেক্ষিতে স্কুল সহ কয়েকটি বিকল্প দেওয়া হয়েছিল। এরমধ্যে দুটি স্কুল চিহ্নিত করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, যেহেতু এই ভবনগুলিতে বন্দিদের রাখা হবে, সেজন্য প্রথম অগ্রাধিকার নিরাপত্তা সুনিশ্চিত করা। জেল ম্যানুয়ালে আলো-বাতাস যাওয়া-আসার মতো ব্যবস্থা, শৌচাগার ও করিডোরের মতো বিষয়ও উল্লেখ রয়েছে। এক আধিকারিক জানিয়েছেন, এই স্কুল দুটির মধ্যে একটি বাইকুল্লা জেলের কাছে। ওই স্কুলে যে সব মহিলা বন্দিদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হবে, তাদের রাখা হবে। এক আধিকারিক জানিয়েছেন, ওই স্কুল নতুন বন্দিদের ১৪ দিনের কোয়ারেন্টটিনে রাখার কাজে ব্যবহৃত হবে। এরপর তাদের মূল জেলে নিয়ে যাওয়া হবে। মধ্য মুম্বইয়ের অন্য স্কুলে আর্থার রোড জেলের বন্দিদের রাখা হবে। বর্তমানে মুম্বই ও ঠানে জেলার সমস্ত বিচারাধীন বন্দিদের নবি মুম্বইয়ের তালোজা কেন্দ্রীয় জেলে ও মহিলা বন্দিদের বাইকুল্লা, ঠানে ও কল্যাণ জেলে রাখা হচ্ছে। চলতি সপ্তাহের গোড়ায় বম্বে হাইকোর্টে দায়ের করা কারা বিভাগের হলফনামা অনুসারে, মহারাষ্ট্রে ২৩ জেলায় স্কুল, কলেজ ও হস্টেলগুলিকে অস্থায়ী জেল হিসেবে গড়ে তোলা হয়েছে। এরইমধ্যে বাইকুল্লা মহিলা জেলের ৫৪ বছরের এক করোনা আক্রান্ত বন্দি সুস্থ হয়ে চলতি সপ্তাহে জেলে ফিরে এসেছে। আর্থার রোড জেলের করোনা আক্রান্ত ১২০জন বন্দিও সংক্রমণ-মুক্ত বলে জানিয়েছেন এক আধিকারিক। তালোজা জেলের করোনা আক্রান্ত তিন বন্দির মৃত্যু হয়েছে বলে হাইকোর্টকে জানানো হয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি কিছু ব্যতিক্রম ছাড়া ৯ হাজার বন্দিকে ছাড়ার নির্দেশের পর এখনও পর্যন্ত ১ হাজার জনকে ছাড়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget