এক্সপ্লোর

Bihar News: শিশুর কামড়ে গোখরোর মৃত্যু, একেবারে দু'টুকরো হল বিষধর, দিব্যি সুস্থ ২ বছরের ছেলে

Child Bites Cobra to Death: বিহারের বেতিয়া জেলায় এই ঘটনা ঘটেছে।

পটনা: শ্রীকৃষ্ণের কালিয়া দমনের পৌরাণিক কাহিনি পড়েছি আমরা। কিন্তু তাই বলে বিষাক্ত সাপকেই কামড়! বিহার থেকে এমনই রোমহর্ষক ঘটনা সামনে এল। সেখানে একটি বিষাক্ত গোখরো সাপকে কামড়ে দু’টুকরো দিল দু’বছরের শিশু। সাময়িক অসুস্থ হয়ে পড়লেও, শিশুটি সুস্থ আছে। কিন্তু মারা গিয়েছে গোখরো সাপটি। এই ঘটনায় হতবাক স্থানীয়রা। ঘটনাচক্রে শিশুটির নাম গোবিন্দ কুমার।

বিহারের বেতিয়া জেলায় এই ঘটনা ঘটেছে। সেখানকার একটি গ্রামে বাড়ি গোবিন্দ নামের শিশুটি। বাড়িতে খেলনা নিয়ে বসে খেলছিল সে। সেই সময়ই তার কাছাকাছি এসে পড়ে একটি দু'ফুটের গোখরো সাপ। ছোট্ট হাতে সাপটিকে তুলে নেয় গোবিন্দ। আর তার পর সটান দাঁত বসিয়ে দেয় সাপের শরীরে। 

জানা গিয়েছে, হালকা করে কামড় নয়, শক্ত করে সাপটিকে কামড়ে ধরে গোবিন্দ। চিবোতে শুরু করে সাপটিকে। এমন চিবোয় যে সাপটিকে কামড়ে দু’টুকরো করে দেয় সে। গোবিন্দর ঠাকুমা মাতেশ্বরী দেবীই সবার আগে সাপ হাতে তাকে দেখতে পায়। তাঁর চিৎকার শুনে বাকিরা ছুটে আসেন। 

মাতেশ্বরী সংবাদমাধ্যমে বলেন, “বাচ্চার হাতে সাপ দেখে চমকে উঠি। তড়িঘড়ি ছুটে যাই। কিন্তু তত ক্ষণে সাপটিকে কামড়ে টুকরো করে দিয়েছে। সামনে মরে পড়েছিল সাপটি।” সাপটিকে কামড়ে টুকরো করে ফেলার পর গোবিন্দও অজ্ঞান হয়ে যায়। বাড়ির লোকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় তাকে। সেখান থেকে ছোট্ট ছেলেটিকে বেতিয়ার সরকারি মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। 

গোবিন্দ সাপকে কামড়ে মেরে ফেলেছে শুনে হতবাক চিকিৎসকরাও। এই ঘটনাকে ‘বিরল’ বলে উল্লেখ করেছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, সাপটির মাথায় কামড় বসিয়েছিল গোবিন্দ। সেই আঘাত সহ্য় না করতে পেরেই মারা যায়। আর সাপের গায়ে কামড় বসানোর জেরে অজ্ঞান হয়ে যায় গোবিন্দ। তবে খুব বেশি প্রভাব পড়েনি শিশুশরীরে। অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন সে সুস্থ। 

চিকিৎসকদের মতে, সময়ে চিকিৎসা হওয়াতেই শিশুটিকে বাঁচানো গিয়েছে। আপাতত গোবিন্দ স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে। পরিবারের লোকজন জানিয়েছেন, লাগাতার বৃষ্টিতে কোনও ভাবে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে থাকবে সাপটি। কোনও ভাবে গোবিন্দর কাছাকাছি পৌঁছে যায়, আর তার পরই ওই ঘটনা ঘটে। 

পৃথিবীতে যত বিষধর সাপ রয়েছে, তার মধ্যে গোখরো অন্যতম। গোখরোর ছোবলে দেশের প্রায় বিভিন্ন প্রান্ত থেকে অহরহ মৃত্যুর খবর উঠে আসে। সম্প্রতি পঞ্জাবের লুধিয়ানায়, বাড়ির ছাদে ঘুমনোর সময় গোখরোর কামড়ে দুই বোনের মৃত্যু হয়।

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Kakoli Ghosh Dastidar: NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’
NCPI-এর নামবদল? মতের মিল হচ্ছে না তৃণমূলত্যাগী সাংসদদের? জল্পনা তুঙ্গে, সুকান্ত বললেন, ‘ওয়েট অ্যান্ড সি’

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget