এক্সপ্লোর

সুখবর নিয়ে এল, ২০,০০০ লোক নিচ্ছে অ্যামাজন

কর্মীদের যোগ্যতা ও সংস্থার প্রয়োজন অনুযায়ী, এই সব অস্থায়ী কর্মীদের একটা অংশকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। এ বছরের শেষেই হবে এই স্থায়ীকরণ।

নয়াদিল্লি: ই-কমার্স সাইট অ্যামাজন জানিয়েছে, তাদের ক্রেতা পরিষেবা দফতরে ২০,০০০-এর মত পদ ফাঁকা রয়েছে, এগুলিতে নিয়োগ করতে চায় তারা। তবে এই পদগুলি স্থায়ী নয়, অস্থায়ী এবং চুক্তিভিক্তিক। অ্যামাজন ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে এই পদগুলি ফাঁকা হতে চলেছে কলকাতা, হায়দরাবাদ, পুনে, কোয়েম্বাটোর, নয়ডা, জয়পুর, চণ্ডীগড়, ম্যাঙ্গালুরু, ইন্দোর, ভোপাল এবং লখনউয়ে। কর্মীদের কাজ হবে গোটা ভারত ও বিশ্বে গ্রাহকদের সাহায্য করা, যাঁতে তাঁরা অনলাইনে স্বচ্ছন্দে নিরবচ্ছিন্নভাবে কেনাকাটা করতে পারেন। এগুলি বেশিরভাগই অ্যামজনের ভার্চুয়াল কাস্টমার সার্ভিসের সঙ্গে যুক্ত, এতে ওয়ার্ক ফ্রম হোমের সুযোগও রয়েছে। শুধু ফোনে নয়, ইমেল, চ্যাট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এই সব পদে যোগদানের জন্য যোগ্যতা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে এবং লাগবে ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু অথবা কন্নড়ে কথা বলার দক্ষতা। কর্মীদের যোগ্যতা ও সংস্থার প্রয়োজন অনুযায়ী, এই সব অস্থায়ী কর্মীদের একটা অংশকে স্থায়ীভাবে নিয়োগ করা হবে। এ বছরের শেষেই হবে এই স্থায়ীকরণ। অ্যামাজন ইন্ডিয়ার গ্রাহক পরিষেবা বিভাগের প্রধান অক্ষয় প্রভু বলেছেন, বাড়তে থাকা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে তারা গ্রাহক পরিষেবায় বেশি করে জোর দিচ্ছেন। আগামী ৬ মাসে এই চাহিদা আরও বাড়বে, বিশেষ করে ভারতে ও আন্তর্জাতিক জগতে ছুটি শুরু হলে তা বাড়ার কথা। এ বছরের শুরুকেঅ্যামাজন ঘোষণা করে, ২০২৫-এর মধ্যে ভারতে ১০ লক্ষ নতুন কর্মসংস্থান করবে তারা। প্রযুক্তি, পরিকাঠামো ও তার লজিসটিক্স নেটওয়ার্কে টানা বিনিয়োগ করা হবে। তথ্য প্রযুক্তি, স্কিল ডেভেলপমেন্ট, কনটেন্ট ক্রিয়েশন, রিটেল, লজিসটিক্স ও ম্যানুফ্যাকচারিং- সব ক্ষেত্রেই প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ কর্মসংস্থান হবে। গত ৭ বছরে ৭ লাখ চাকরি ভারতে এনেছে অ্যামাজন, ২০২৫-এর মধ্যে আসবে আরও ১০ লাখ নতুন চাকরি। এ বছর লকডাউন চলাকালীন মে মাসে অ্যামাজন ইন্ডিয়া তাদের ওয়ারহাউস ও ডেলিভারি সম্বন্ধিত ৫০,০০০ নতুন চাকরির ঘোষণা করে।

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 22 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী

ভিডিও

Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget