এক্সপ্লোর

Pakistan Bombing : পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা, নিহত অন্তত ২৩

Suicide Bombing in Pakistan: আফগান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দেরা ইসমাইল খান জেলায় সাতসকালে এই ঘটনা ঘটে।

পেশওয়ার : পাকিস্তানে সেনাঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা। অন্তত ২৩ জনের মৃত্যু। পাকিস্তানি তালিবানের মদতপুষ্ট জঙ্গিরা এই হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে। আফগান সীমান্তে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দেরা ইসমাইল খান জেলায় সাতসকালে এই ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় প্রশাসনের এক আধিকারিক একথা জানিয়েছেন। তাঁর বক্তব্য, অধিকাংশেরই মৃত্যু হয়েছে তাঁরা যখন ঘুমাচ্ছিলেন। ঘরোয়া পোশাকে ছিলেন তাঁরা। তাই আমরা খতিয়ে দেখছি যে মৃতরা প্রতিরক্ষাকর্মী কি না।

ওই এলাকায় একটি স্কুল বিল্ডিংয়ে অস্থায়ী সেনাঘাঁটি তৈরি করা হয়েছিল। সেখানেই আজ একটি বিস্ফোরক-ভর্তি গাড়ি গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঘটনায় ২৩ জনের মৃত্যুর পাশাপাশি, আরও ২৭ জন জখম হয়েছেন। তিনটি ঘর ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ বের করার চেষ্টা হচ্ছে। তার জেরে আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। 

পাকিস্তান তালিবান গোষ্ঠী পোষিত নতুন গ্রুপ তেহরিক-ই-জিহাদ পাকিস্তান। তাদের বক্তব্য, রাত আড়াইটা নাগাদ প্রথমে একজন হামলা চালায়। পরে আরও অনেকে ঢুকে পড়ে কম্পাউন্ডে। যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেনি পাকিস্তানি সেনা। প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালিবান ক্ষমতায় আসার পর আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তান ইন্সটিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুসারে, গতবারের তুলনায় ২০২৩-এর প্রথম অর্ধে হামলার ঘটনা বেড়েছে প্রায় ৮০ শতাংশ। 

গত এপ্রিল মাসেও পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বিস্ফোরণ ঘটে থানার মধ্যেই (Pakistan Blast)। তাতে কমপক্ষে ১২ জন মারা যান।

পাকিস্তানের উত্তর-পশ্চিমের সোয়াট উপত্যকার একটি থানায় বিস্ফোরণ ঘটে। ২০০৯ সাল পর্যন্ত দীর্ঘ দিন ওই এলাকা সন্ত্রাসবাদীদের দখলে ছিল। সেনা অভিযানে শেষ পর্যন্ত উদ্ধার করা হয় এলাকা। সেখানেই পাকিস্তানের সন্ত্রাস দমন বিভাগের সদর দফতর। বিস্ফোরণের তীব্রতায় সন্ত্রাস দমন বিভাগের সদর দফতরও কেঁপে ওঠে বলে জানান সোয়াট উপত্যকার পুলিশ প্রধান আখতার হায়াত।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোয়াট উপত্যকাতেই সন্ত্রাসবাদীদের হামলার শিকার হন নোবেলজয়ী মালালা ইউসফজাই। পাকিস্তান তালিবানের প্রাক্তন প্রধান মোল্লা ফজলুল্লার জন্মস্থল এই সোয়াট উপত্যকা। ২০১৮ সালে রকেট হামলায় আফগানিস্তানে মৃত্যু হয় তাঁর। মেয়েদের স্কুলে পাঠানোয় উদ্যোগী মালালার উপর হামলা চালায় তালিবান জঙ্গিরা। তাতে কোনও রকমে প্রাণে বাঁচেন মালালা। তার পর থেকে পাকিস্তানের বাইরে তিনি। সম্প্রতি দেশে ফের পা রেখেছিলেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget