এক্সপ্লোর

live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ

'A mistake on Congress' part': Nirupam on party's alliance with Sena in Maharashtra live updates: মহারাষ্ট্রে সরকার গঠনের তত্পরতা তুঙ্গে, কাল মাতোশ্রীতে সব শিবসেনা বিধায়ককে হাজির থাকতে নির্দেশ

Background

মুম্বই: মহারাষ্ট্রে শিবসেনার নেতৃত্বে কংগ্রেস-এনসিপি জোটের সরকার গঠনের লক্ষ্যে আলোচনা প্রক্রিয়ার মধ্যেই উল্টো সুর সঞ্জয় নিরুপমের। প্রাক্তন কংগ্রেসি এমপি দলের শিবসেনার সঙ্গী হওয়া ‘ভুল’ হবে বলে অভিমত জানিয়েছেন। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গাঁধীকে এ ব্যাপারে কোনও চাপের কাছে নত হওয়া থেকে সাবধান করেছেন তিনি।
নিজের বক্তব্যের সমর্থনে তিনি সওয়াল করেছেন, কয়েক বছর আগে উত্তরপ্রদেশে বিএসপির সঙ্গে হাত মিলিয়ে ভুল করেছিল কংগ্রেস, এতটাই পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছিল, এমন নিদারুণ ব্যর্থ হয়েছিল যে, আজও তা পুনরুদ্ধার হয়নি। মহারাষ্ট্রেও আমরা সেই ভুল করতে চলেছি বলে ট্যুইটে মন্তব্য করেছেন নিরুপম।



মহারাষ্ট্রে ১০৫ বিধায়ক নিয়ে একক বৃহত্তম বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে কীভাবে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন সম্ভব, তার খুঁটিনাটি ব্যাপারে কথাবার্তা চালিয়ে যাচ্ছে কংগ্রেস, এনসিপি। ২১ অক্টোবরের বিধানসভা নির্বাচনে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস পেয়েছে যথাক্রমে ৫৬, ৫৪ ৪৪টি আসন।
নিরুপম আরও বলেছেন, কংগ্রেসের শিবসেনা সরকারের তিন নম্বর শরিক হওয়া মানে এখানে দলকে চিরসমাধিস্থ করা। কংগ্রেস সভানেত্রী যদি চাপের মুখে অবিচল থাকতে পারেন, তাহলেই ভাল।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত আজই দাবি করেছেন, ২-৫ দিনেই মহারাষ্ট্রে সরকার তৈরি হচ্ছে। তিনি বলেছেন, তিনটে দল সরকার গড়তে নামলে প্রক্রিয়াটা দীর্ঘ তো হবেই। প্রক্রিয়া শুরু হয়েছে আজ। আসছে ২-৫ দিনেই প্রক্রিয়াটা সম্পূর্ণ হলে সরকার গঠিত হবে। মুখ্যমন্ত্রী পদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, মহারাষ্ট্রের জনগণ চান, মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হওয়া উচিত। রাজ্যবাসীর ভাবনা এটাই যে, উদ্ধব ঠাকরেজি নেতৃত্ব দিন। মহারাষ্ট্রে সরকার গঠনের ব্যাপারে আজ মুম্বইয়ে এনসিপি সভাপতি শরদ পওয়ারের বাসভবনে বৈঠক হয়েছে কংগ্রেস, এনসিপি নেতাদের। ছিলেন আহমেদ পটেল, কে সি বেনুগোপাল, মল্লিকার্জুন খাড়্গে, জয়রাম রমেশ, সুপ্রিয়া সুলে প্রমুখ।
এদিকে কংগ্রেস ওয়ার্কিং কমিটি আনুষ্ঠানিক ভাবে আজ মহারাষ্ট্রে শিবসেনা, এনসিপির সঙ্গে জোট সরকার গঠনের লক্ষ্যে এগিয়ে যেতে সম্মতি দিয়েছে। কংগ্রেস সূত্রের খবর, বৃহস্পতিবার বিকালে ফের কংগ্রেস, এনসিপি এ ব্যাপারে আলোচনায় বসবে। শুক্রবার মুম্বইয়ে শিবসেনার সঙ্গে ‘চূড়ান্ত বৈঠক’ হবে। কালই সরকার গঠনের সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

17:04 PM (IST)  •  21 Nov 2019

17:01 PM (IST)  •  21 Nov 2019

কংগ্রেস ওয়ার্কিং কমিটি আজ বৈঠকে বসে সনিয়া গাঁধীর ১০ জনপথের বাসভবনে। কংগ্রেস নেতা কে সি বেনুগোপাল বৈঠকের পর সাংবাদিকদের বলেন, আমরা মহারাষ্ট্রের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে কমিটির সদস্যদের অবহিত করেছি। আজ কংগ্রেস-এনসিপি আলোচনা অব্যাহত থাকবে। আশা করছি, আগামীকাল মুম্বইয়ে হয়তো কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, নিজেদের মধ্যে বৈঠকের পাশাপাশি কংগ্রেস, এনসিপি নেতারা ফোনে শিবসেনা নেতৃত্বের সঙ্গে কথা বলেন, ইতিবাচক সাড়া পান। জোট সরকারের ক্ষমতা বন্টন ফর্মূলাও ঠিক হয়। সেই অনুসারে শিবসেনা, এনসিপি আড়াই বছর করে মুখ্যমন্ত্রী পদ ভাগাভাগি করবে, কংগ্রেস নেবে উপ মুখ্যমন্ত্রী পদ।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget