এক্সপ্লোর

Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

Jammu and Kashmir News: সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল লতিফের সহযোগী উমর নিসার দার। এরপর থেকেই লতিফের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হল লস্কর-ই-তইবার জঙ্গি লতিফ ভাট। একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিল সে। নিরাপত্তাবাহিনীর তরফে আত্মসমর্পণের জন্য বারবার আবেদন জানানো হলেও তাতে রাজি হয়নি ওই জঙ্গি। শেষ পর্যন্ত নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে শুরু হয় সংঘর্ষ। তাতেই মৃত্যু হয় তার। গত ১১ নভেম্বর আখন এলাকায় সিআরপিএফের একটি চেকপোস্টে হামলার ঘটনায় অভিযুক্ত ছিল লতিফ। ওই হামলায় তিনজন সিআরপিএফ কর্মী আহত হয়েছিলেন।

আরও পড়ুন: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে

সোমবার কুলগামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিল লতিফের সহযোগী উমর নিসার দার। এরপর থেকেই লতিফের খোঁজে এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়। গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। এই ঘটনায় পাঁচশোরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর মধ্যেই নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পুলিশের তরফে ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে আত্মসমর্পণের জন্য বোঝানোর চেষ্টা করেন আধিকারিকরা। কুলগামের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আনায়াত আলি নিজেও তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাঁকে বোঝানো হয়, তার জীবন এখনও অনেক বাকি। সে যথেষ্ট তরুণ, তাই আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে।

শুধু ভিডিও কল নয়, মসজিদের বাইরে মাইকিং করেও তাকে আত্মসমর্পণের আবেদন জানানো হয়। কিন্তু কোনও কথাতেই রাজি হয়নি লতিফ। বরং রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সে। এরপরই শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তাবাহিনীও পাল্টা জবাব দেয়। শেষ পর্যন্ত ওই সংঘর্ষে নিহত হয় লস্কর জঙ্গি।

এই অভিযানে নিরাপত্তাবাহিনী যথেষ্ট সংযম দেখিয়েছিল বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। কারণ, লতিফ একটি মসজিদের ভিতর থেকে গুলি চালাচ্ছিল। যাতে ধর্মীয় স্থানের কোনও ক্ষতি না হয়, সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছিল।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর আখন এলাকায় সিআরপিএফের চেকপোস্টে হামলার আগে লতিফ এবং উমর নিসার দার একাধিক জায়গায় রেইকি করেছিল বলে তদন্তে উঠে এসেছে। ১০ নভেম্বর মীর বাজার, আখন, হাবলিশ এবং কিলাম এলাকায় তাদের গতিবিধি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। পুলিশের দাবি, নিরাপত্তাবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করতেই এই রেইকি চালানো হয়েছিল। হামলার পর পালানোর সময়ও তাদের গতিবিধি ক্যামেরায় ধরা পড়ে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
West Bengal News Live: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Road Accident : ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
ভয়াবহ, ২৪ ঘণ্টার মধ্যে ২ জেলায় ৫ দুর্ঘটনা ; ১৭ জনের মৃত্যু ও জখম ৩৮
Mumbai Airport: মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী
মুম্বই বিমানবন্দরে চরম ভোগান্তি, ১২ ঘণ্টারও বেশি সময় বন্ধ স্পাইসজেটের উড়ান, আটকে শতাধিক যাত্রী
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই
Weather News: শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত 'আকভান', আজ দঃবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
Jammu Kashmir CRPF Attack: CRPF-এর উপর হামলার পর জম্মু-কাশ্মীরে অভিযান
Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget