এক্সপ্লোর

Aadhaar Card Helpline: আধার কার্ড বা এনরলমেন্ট স্লিপ হারিয়ে ফেলেছেন? কী করবেন

আধার নিয়ে বিপাকে পড়েছেন? যে কোনও সমস্যার সমাধানে ফোন করুন টোল ফ্রি ১৯৪৭ নম্বরে।

নয়াদিল্লি: বর্তমানে কোনও মানুষের পরিচয় পত্রগুলির মধ্যে অন্যতম প্রধান হল আধার কার্ড। সরকারি প্রকল্প অনুযায়ী ছোট থেকে বড়, সকলের নিজস্ব আধার নম্বর থাকা একান্ত জরুরি। যাঁদের এখনও আধার কার্ড তৈরি হয়নি, তাঁদের সুবিধার্থে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ক্যাম্প করা হয়। 

বিগত কিছুদিন ধরে আধারের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডল থেকে একটি বিশেষ নম্বর ট্যুইট করা হচ্ছে। আধার কার্ড তৈরির জন্য নথিপত্র জমা দেওয়ার পরবর্তী ধাপ। কোথায় কোন অবস্থায় রয়েছে আপনার আধার কার্ড, কী আপডেট। এই সমস্ত জানতেই দেওয়া হচ্ছে একটি বিশেষ নম্বর, এক অর্থে হেল্পলাইন নম্বর।

গত ৬ অগাস্ট, নিজেদের অফিশিয়াল ট্যুইটার হ্য়ান্ডলে আধার একটি ট্যুইট করে। তাতে লেখা ছিল, 'হ্যাশট্যাগ আধার হেল্পলাইন, ১৯৪৭ নম্বরে ফোন করুন আপনার আধার নথিভুক্তির পরিস্থিতি ও আপডেট জানতে। হাতের কাছে এনরোলমেন্ট স্লিপ রাখুন। আপনার EID নম্বর (তারিখ ও সময় সমেত) ভরতে হবে। এছাড়াও আপনার আধার এনরোলমেন্ট বা আপডেট দেখতে পারেন: resident.uidai.gov.in/check-aadhar-এ'। এই ট্যুইটের কমেন্টেই বহু সাধারণ মানুষ তাঁদের সমস্যার কথা বলতে শুরু করেন। 

এরপর গত ৯ অগাস্ট, আবারও একটি ট্যুইট করা হয় ওই হ্যান্ডল থেকে। হ্যাশট্যাগে একইভাবে লেখা আধার হেল্পলাইন। তবে এবারের ট্যুইটের মূল বক্তব্য আধার সংক্রান্ত কোনও সমস্যার কথা জানাতে বা নালিশ জানানোর পর কী ব্যবস্থা নেওয়া হল তা জানতে ১৯৪৭ নম্বরে ফোন করা। নম্বরটি টোল ফ্রি। অর্থাৎ নিখরচায় ফোন করা যাবে। এছাড়াও তাদের মেল করেও সমস্যা জানানো যাবে। মেল আইডি দেওয়া হয়, help@uidai.gov.‌in। সঙ্গে ওয়েবসাইট লিঙ্ক, uidai.gov.in।

এরপর হেল্পলাইন সংক্রান্ত এ পর্যন্ত শেষ পোস্টটি করা হয় ১০ অগাস্ট। এবারের ট্যুইট তাঁদের উদ্দেশে যাঁরা কোনওভাবে হয়তো আধার কার্ড বা এনরোলমেন্ট স্লিপটা হারিয়ে ফেলেছেন। তাঁদের ক্ষেত্রেও সাহায্য চেয়ে ফোন করার একই নম্বর, ১৯৪৭। এছাড়া help@uidai.gov.in-এ মেল করে জানানো যেতে পারে সমস্যার কথা। অথবা হারিয়ে যাওয়া EID বা আধার হয়তো resident.uidai.gov.in/lost-uideid-তেও পেয়ে যেতে পারেন।

অর্থাৎ আধার সংক্রান্ত আপনার যে কোনও রকম সমস্যার সমাধানের রাস্তা বলে দিচ্ছে এই ট্যুইটগুলি। নতুন করে আধার তৈরি করতে চান, বা তা কোন অবস্থায় রয়েছে জানতে চান। আধার বা এনরোলমেন্ট স্লিপ হারিয়ে গিয়ে বিপাকে পড়ুন বা অন্য কোনও ব্যাপারে নালিশ জানাতে চান, সমস্ত কিছুর জন্য টোল ফ্রি নম্বর ১৯৪৭ তো আছেই। সেই সঙ্গে একাধিক সাইট ও মেল আইডিও দিয়ে দেওয়া হয়েছে আধারের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডলে। যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয়।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Ganga Boat Capsizes : ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
ভয়াবহ, গঙ্গায় উল্টে গেল যাত্রীবাহী নৌকা, দুর্ঘটনায় অন্তত ১১ জনের মৃত্যু বিহারে ; অধিকাংশই নাবালক
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget