এক্সপ্লোর

নাগরিকত্ব নিয়ে রাজ্যসভায় মনমোহনের পুরনো বক্তব্যের ভিডিও প্রকাশ বিজেপির, মিথ্যা প্রচার করা হচ্ছে, পাল্টা কংগ্রেস

আজ ২০০৩ সালের ১৮ ডিসেম্বর রাজ্যসভার তৎকালীন বিরোধী দলনেতার বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে বিজেপি।

নয়াদিল্লি: বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে ভারতে চলে আসা মানুষজনকে নাগরিকত্ব দেওয়া নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ১৬ বছরের পুরনো বক্তব্যকে হাতিয়ার করে কংগ্রেসকে ফের আক্রমণ করল বিজেপি। আজ ২০০৩ সালের ১৮ ডিসেম্বর রাজ্যসভার তৎকালীন বিরোধী দলনেতার বক্তব্যের ভিডিও প্রকাশ করেছে বিজেপি। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তৎকালীন ডেপুটি চেয়ারপার্সন নাজমা হেপতুল্লার উদ্দেশে মনমোহন বলছেন, ‘ম্যাডাম, আমি যখন এ বিষয়ে কথা বলছি তখন শরণার্থীদের প্রতি ব্যবহার নিয়ে কিছু বলতে চাই। দেশভাগের পর বাংলাদেশের মতো দেশ থেকে সংখ্যালঘুদের বিতাড়ন করা হচ্ছে। সেই ব্যক্তিরা যদি আমাদের দেশে আশ্রয় চান, তাহলে তাঁদের ক্ষেত্রে আমাদের আরও উদার মনোভাব দেখানো উচিত। আশা করি ভবিষ্যতে নাগরিকত্ব আইন করার সময় এই কথা মাথায় রাখবেন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী।’ এরপর নাজমা বলেন, ‘শ্রী আডবাণী, পাকিস্তানের সংখ্যালঘুরাও সমস্যায় আছেন। তাঁদের বিষয়টিও দেখা উচিত।’ এর জবাবে আডবাণী বলেন, ‘ম্যাডাম, বিরোধী দলনেতার সঙ্গে আমি একমত।’ এ বিষয়ে কংগ্রেসের এক মুখপাত্রর দাবি, ‘ডক্টর মনমোহন সিংহের এই ভিডিও বিজেপির মিথ্যা প্রচারের আরও একটি উদাহরণ। অপ্রাসঙ্গিকভাবে নির্বাচিত অংশ দেখিয়ে সত্য আড়াল করা হচ্ছে। দ্বিতীয়ত, কংগ্রেস পার্টি দীর্ঘদিন ধরে বলে আসছে, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের উদ্দেশ্য স্পষ্ট হয়ে গিয়েছে। ভুলে ধরা এবং বিভেদমূলক নাগরিকপঞ্জীর মাধ্যমে কাল্পনিকভাবে ‘ওরা’, ‘শত্রু’ তৈরি করে সাম্প্রদায়িক মেরুকরণ করার চেষ্টা চলছে। ২০০৩ সালে এটা হয়নি। শ্রী আডবাণী সেই সময় দেশজুড়ে নাগরিকপঞ্জী করার কথা বলে মানুষকে ভয় দেখাননি। এখন বিজেপির মেরুকরণের খেলা ফাঁস হয়ে গিয়েছে। অর্ধসত্য ও নির্বাচিত তথ্য প্রকাশ করছে বিজেপি। তিন দেশের সংখ্যালঘুদের সাহায্য করা উদ্দেশ্য নয়, মেরুকরণই লক্ষ্য। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ছাড়াও অন্য দেশগুলি থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হওয়া সংখ্যালঘুদের পাশে আছে কংগ্রেস।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget