এক্সপ্লোর

দেখুন: জন্মদিনে কেক এনে সারপ্রাইজ দিলেন পুলিশ কর্মীরা, চোখে জল বৃদ্ধর

করোনাভাইরাস মহামারি এক ঝটকায় চেনা পৃথিবীটা যেন বদলে দিয়েছে। ভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে। সংক্রমণের উদ্বেগের মধ্যেই জীবনের ছোটখাটো খুশি উপভোগ ও ভাগ করে নিচ্ছেন সবাই।

পঞ্চকুলা:করোনাভাইরাস মহামারি এক ঝটকায় চেনা পৃথিবীটা যেন বদলে দিয়েছে। ভাইরাস মোকাবিলায় লকডাউন চলছে। সংক্রমণের উদ্বেগের মধ্যেই জীবনের ছোটখাটো খুশি উপভোগ ও ভাগ করে নিচ্ছেন সবাই। লকডাউনের কারণে আর আগের মতো সবাই নিশ্চিন্তে রাস্তায় নেমে পড়তে পারছেন না। করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে গৃহবন্দি থাকাটাই এখন দস্তুর। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু ঘটনা সামনে আসছে, যা সকলের মন জয় করে নিচ্ছে। এক প্রবীণকে খুশি করতে পঞ্চকুলা পুলিশের এমনই একটি উদ্যোগ নজর কেড়েছে। কঠিন সময়ে পুলিশ কর্মীরা ওই বৃদ্ধকে রীতিমতো সারপ্রাইজ দিলেন। তাঁর জন্য নিয়ে গেলেন কেক, আর পার্টি হ্যাট। এভাবেই আবাসনের দরজার পাশে নিজের অভিনব জন্মদিন পালন করলেন ওই বৃদ্ধ। ভিডিওতে যে ব্যক্তিকে আবাসনের গেটের দিকে আসতে দেখা গিয়েছে, তার নাম করণ পুরী। পুলিশ তাঁর নাম ধরে ডাকায় তিনি এগিয়ে আসেন। এগিয়ে আসতে আসতে নিজের নাম বলেন তিনি এবং বলেন, তিনি একজন সিনিয়র সিটিজেন, বাড়িতে একাই থাকেন। এরপরই ক্যামেরার পিছন থেকে সম্মিলিত কন্ঠস্বরে জানানো হতে থাকে, জন্মদিনের শুভকামনা-হ্যাপি বার্থ ডে টু ইউ। এতে দৃশ্যতই চমকে যান করণ পুরী। তারপর আর নিজেকে সামলাতে পারেননি। পুলিশ কর্মীরা তাঁকে কেক কাটতে অনুরোধ করেন। কিন্তু তখন তো তাঁর চোখে জল। চোখের জল মুছে এগিয়ে এসে পার্টি হ্যাট পরে নেন। তারপর পুলিশ কর্মীদের হ্যাপি বার্থ ডে গানের মধ্যেই কেক কাটেন তিনি।
সারা বিশ্বকেই যখন মহামারি থমকে গিয়েছে, তখন এই ছোট ছোট মানমিক মুহূর্তগুলি আশার আলো হয়ে ওঠে। আর একটা বার্তা পৌঁছে যায়, এই নজিরবিহীন সময়ে কেউ একা নয়। পারস্পরিক সহানুভূতি, দায়িত্ববোধ অবশ্যই সংকটের সময় কাটিয়ে উঠতে সাহায্য করবে।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget