এক্সপ্লোর

করোনা সংক্রমণ রুখতে ৩১ অগস্ট পর্যন্ত ফের লকডাউন ঘোষণা মহারাষ্ট্রে, কী খোলা, কী বন্ধ থাকছে, দেখুন

জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা এ ধরনের অত্যন্ত জরুরি দরকার ছাড়া রাস্তায় বেরোলে কড়া পদক্ষেপ করবে পুলিশ।

মুম্বই: দেশে দিনপ্রতি করোনা সংক্রমিত মানুষের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার। মোট সংক্রমিতের সংখ্যা ১৬ লক্ষ ছুঁতে চলেছে। আর কোনও একক রাজ্যে মোট সংক্রমিত মানুষের সংখ্যার নিরিখে এখনও তালিকায় সবার উপরে মহারাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাই তড়িঘড়ি আগামী ৩১ অগস্ট পর্যন্ত ফের লকডাউনের সময়সীমা বাড়িয়ে দিল উদ্ধব ঠাকরে সরকার। কেন্দ্রীয়  স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে এ রাজ্যে নতুন করে ৯ হাজার ২১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ। মারা গিয়েছেন ১৪ হাজারের বেশি। এই অবস্থায় আর ঝুঁকি নিতে রাজি নয় রা্জ্য প্রশাসন। বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় কুমার বিষয়টি ব্যাখ্যা করে বলেছেন, লাগামছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনার জন্যই লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে আপৎকালীন ভিত্তিতে। লকডাউনে কী খোলা থাকবে, কী বন্ধ থাকবে, সে ব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, সরকারি অফিস খোলা থাকবে। বেসরকারি অফিসগুলি খুললেও তাতে ১০ শতাংশের বেশি কর্মী থাকতে পারবেন না। বন্ধ থাকবে থিয়েটার, ফুড কোর্ট এবং রেস্তোরাঁ। খুলবে না সিনেমা হল। খোলা থাকবে অত্যাবশ্যকীয় ও জরুরি জিনিসপত্রের দোকান। সকাল ৯টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যান্য দোকান বন্ধ থাকবে। রাস্তায় ভিড় করা যাবে না।জমায়েত নিষিদ্ধ। রাস্তায় মাস্ক পরা বাধ্যতামূলক। মেনে চলতে হবে নিরাপদ দূরত্ব বিধি। জরুরি চিকিৎসা পরিষেবা কিংবা এ ধরনের অত্যন্ত জরুরি দরকার ছাড়া রাস্তায় বেরোলে কড়া পদক্ষেপ করবে পুলিশ। খুব দরকার ছাড়া এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াত করা যাবে না। কোনও সামাজিক অনুষ্ঠানেও বেশি মানুষকে জমায়েত হতে দেওয়া যাবে না বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায়। বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জনের বেশি লোককে নিমন্ত্রণ করা যাবে না। সর্বাধিক ২০ জন উপস্থিত থাকতে পারবেন শেষকৃত্যে। ফায়ারিং রেঞ্জ, জিম, টেনিস কোর্ট, ব্যাডমিন্টন, গল্ফ কোর্স খুলে যাবে, তবে তা সবই চালাতে হবে সরকার নির্ধারিত সুরক্ষা বিধি মেনেই। সুংমিং পুল অবশ্য বন্ধ থাকবে। নিয়ম মেনে খোলা থাকবে সেলুন, বিউটি পার্লার। খবরের কাগজ ছাপা ও বিতরণে বাধা নেই। যান-বাহনের ক্ষেত্রেও নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। ট্যাক্সিতে চড়তে পারবেন চালক-সহ সর্বমোট চার জন। রিকশ-য় চালক-সহ সর্বমোট তিন জন। বাইক বা সাইকেলে সর্বাধিক দুজন, তবে মাস্ক অবশ্যই থাকতে হবে প্রত্যেকের মুখে। আনলক পর্বে মহারাষ্ট্রে  ‘মিশন নিউ বিগিন’ শুরু করে এবং সুরক্ষা-বিধি মেনে অনেক কিছুতে ছাড় দেওয়া শুরু হয়। কিন্তু করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তেই থাকায় গত মাসের গোড়ায় রাজ্যে লকডাউনের সীমা ৩১ জুলাই অবধি বাড়ানো হয়। ফের লকডাউন বাড়ানো হল ৩১ অগস্ট অবধি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget