এক্সপ্লোর

রাবন দহন দেখতে গিয়ে অমৃতসরে ট্রেনের ধাক্কায় নিহতদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহারের লোক, জানাল প্রশাসন

অমৃতসর: গতকাল রাতে রাবন দহন দেখতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো লোকজনের বেশিরভাগই উত্তরপ্রদেশ, বিহার থেকে কর্মসূত্রে পঞ্জাব এসেছিলেন। জেলা প্রশাসনের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এঁরা দুর্ঘটনাস্থল থেকে ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত একটি শিল্পতালুকে কাজ করতেন। সবাই থাকতেন তার আশপাশেই। ট্রেনের ধাক্কায় কাটা পড়া ৫৯ জনের মধ্যে ৩৯ জনকে শনাক্ত করা হয়েছে। শেষকৃত্যও সম্পন্ন হয়ে গিয়েছে সবার। প্রশাসনিক কর্তাটি বলেন, শুক্রবার রাবন দহন অনুষ্ঠান দেখতে উত্তর ভারতের ওই দুটি রাজ্য থেকে প্রচুর লোক ওখানে হাজির হয়েছিলেন, কারণ তাঁদের নিজেদের রাজ্যে খুব ধুমধাম করে, আড়ম্বর করে ওই অনুষ্ঠান পালন করা হয়। তিনি অবশ্য কজন উত্তরপ্রদেশের, কজন বিহারের, তা জানাননি কেননা এখনও ২০ জনের পরিচয় মেলেনি। গতকাল জখম জগুনন্দন নামে বছর ৪০-এর এক শ্রমিক, যিনি উত্তরপ্রদেশের হরদই থেকে এসেছেন, বলেছেন, তিনি রেললাইনের ধারেকাছেই ছিলেন না, কিন্তু রাবনের কুশপুতুলে আগুন লাগা মাত্রই লোকজন অনুষ্ঠানমঞ্চ থেকে দৌড়ে পালাতে গিয়ে ধাক্কাধাক্কি করতে থাকে। তাদের ঠেলায় তিনি রেললাইনের দিকে চলে যেতে বাধ্য হন। চার সন্তানের বাবা জগুনন্দন পায়ে আঘাত পেয়েছেন। তাঁকে হাসপাতালে নিয়ে যান এক আত্মীয়, যিনি ঘটনার সময় তাঁর সঙ্গেই ছিলেন। জেলা প্রশাসন নিহতদের দেহ নিজেদের রাজ্যে নিয়ে যেতে পরিবারের লোকজনকে যাবতীয় সহায়তা দিচ্ছে। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার তাঁর রাজ্য থেকে কাজ করতে অমৃতসর গিয়ে গতকালের দুর্ঘটনায় নিহত হয়েছেন যাঁরা, তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা এককালীন অনুদান দিচ্ছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget