এক্সপ্লোর

বিশেষ বিমানে মুম্বই থেকে ১৭৩ জন পরিযায়ী শ্রমিককে উত্তরাখণ্ডে পাঠালেন সোনু সুদ

বিমানে করে আরও ১৭০ জনের বেশি আটকে পড়া পরিযায়ী শ্রমিককে তাঁদের রাজ্যে পাঠালেন বলিউড অভিনেতা সোনু সুদ। বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া ইন্ডিয়ার বিমানে মুম্বই থেকে ১৭৩ জন পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেওয়া হল উত্তরাখণ্ডের দেহরাদুনে।

মুম্বই: বিমানে করে আরও ১৭০ জনের বেশি আটকে পড়া পরিযায়ী শ্রমিককে তাঁদের রাজ্যে পাঠালেন বলিউড অভিনেতা সোনু সুদ। বাজেট এয়ারলাইন এয়ার এশিয়া ইন্ডিয়ার বিমানে মুম্বই থেকে ১৭৩ জন পরিযায়ী শ্রমিককে পৌঁছে দেওয়া হল উত্তরাখণ্ডের দেহরাদুনে। এয়ার এশিয়ার মুখপাত্র জানিয়েছেন, ১৭৩ জন পরিযায়ী শ্রমিককে নিয়ে বিমানটি মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে দেহরাদুনে পৌঁছয়। সোনু সুদ বলেছেন, আরও একটি বিমানে পরিযায়ী শ্রমিকদের পাঠানো হল। দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের বাড়ি পাঠানোর ক্ষেত্রে আমাদের প্রয়াস আরও জোরদার হচ্ছে। তাঁদের মধ্যে অনেকেই এই প্রথম বিমানে চড়লেন। তাঁদের মুখে এই হাসি আমাকে তৃপ্তি দিয়েছে। অদূর ভবিষ্যতে এ ধরনের আরও কিছু বিমানে করে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছে সোনু সুদ। গত সপ্তাহেই কেরলে আটকে পড়া ১৬৭ পরিযায়ী শ্রমিকের জন্য বিশেষ চাটার্ড ফ্লাইটের বন্দোবস্ত করেছিলেন সোনু সুদ। ওই বিমানে শ্রমিকদের ওড়িশায় পৌঁছে দেওয়া হয়েছিল। এয়ার এশিয়ার আধিকারিক অনুপ মঞ্জেশ্বর বলেছেন, যখন সারা দেশে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন ‘উম্মিদকিউড়ান’-এর মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের তাঁদের পরিবারের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। তিনি বলেছেন, এই সংকটের সময় পরিযায়ী শ্রমিকদের দুঃখদুর্দশা ছিল খুবই কষ্টদায়ক। এই কঠিন সময়ে স্তম্ভের মতো হয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন সোনু সুদ। তিনি মুম্বইতে আটক পরিযায়ী শ্রমিকদের দেহরাদূনে পৌঁছে দেওয়ার কাজে এগিয়ে আসেন। মঞ্জেশ্বর বলেছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য এটি ছিল তাঁদের ষষ্ঠ উড়ান। আগামী দিনে এ ধরনের উড়ান আরও চালানো হতে পারে। তিনি বলেছেন, পরিযায়ী সম্প্রদায়ের পাশে দাঁড়াতে ইচ্ছুক সমমনোভাবাপন্ন ব্যক্তি ও সংগঠনগুলির সঙ্গে কাজ করার দিকে তাকিয়ে রয়েছি।

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget