এক্সপ্লোর

আর বিনা মূল্যে নয় জিও-র ভয়েস কল, জেনে নিন অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে কোন কোন টপ আপ সেরা

তবে জিও থেকে জিও নেটওয়ার্কে ফোন এখনও করা যাবে বিনা মূল্যে। এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনও বিনা মূল্যে করা যেত, এবার থেকে সেই সুবিধে আর পাওয়া যাবে না।

কলকাতা: জিও এতদিন বিখ্যাত ছিল তাদের বিনা মূল্যে ভয়েস কল, ইন্টারনেট প্যাকের জন্য। কিন্তু এবার ফোন কলের জন্য অর্থ ধার্য করতে চলেছে তারা। জিও ক্রেতাদের এবার থেকে অন্য নেটওয়ার্কে ফোন করতে গেলে মিনিট পিছু ৬ পয়সা করে চার্জ দিতে হবে। তবে জিও থেকে জিও নেটওয়ার্কে ফোন এখনও করা যাবে বিনা মূল্যে। এতদিন জিও নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোনও বিনা মূল্যে করা যেত, এবার থেকে সেই সুবিধে আর পাওয়া যাবে না। এ জন্য রিলায়েন্স নিয়ে এসেছে চারভাবে আইইউসি টপ আপ ভাউচার, তা কিনতে হবে মাসিক প্ল্যানের সঙ্গে। এই টপ আপ পাওয়া যাবে ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যে। কিনতে হবে প্রয়োজন বুঝে। এই টপ আপের কোনও ভ্যালিডিটি পিরিয়ড নেই। অন্য নেটওয়ার্কে ফোনের জন্য লাগবে টপ আপ, জিও নেটওয়ার্কের জন্য নয়। টপ আপ রিচার্জ ১০ টাকার টপ আপ- ১২৪ নন জিও মিনিট, ১ জিবি ফ্রি ডেটা ২০ টাকার টপ আপ- ২৪৯ নন জিও মিনিট, ২ জিবি ফ্রি ডেটা ৫০ টাকার টপ আপ- ৬৫৬ নন জিও মিনিট, ৫ জিবি ফ্রি ডেটা ১০০ টাকার টপ আপ- ১৩৬২ নন জিও মিনিট, ১০ জিবি ফ্রি ডেটা জিও-র অভিযোগ, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই তাদের এই সিদ্ধান্তের জন্য দায়ী। উল্টোদিকে অন্য সংস্থারা বলছে, জিও গ্রাহকদের সারা জীবন বিনা মূল্যে ফোন কলের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, তারা প্রতিশ্রুতিভঙ্গ করেছে। ২০১৭-য় ট্রাই ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ বা আইইউসি কমিয়ে প্রতি মিনিট ৬ পয়সা করে দেয়। আইইউসি হল এক মোবাইল টেলিকম অপারেটরের অন্য অপারেটরকে ফোন করার খরচ। যখন এক টেলিকম অপারেটরের গ্রাহক অন্য অপারেটরের গ্রাহককে ফোন করেন, তখন আইইউসি মেটায় যে অপারেটর থেকে কল করা হয়, সে। জিও নেটওয়ার্কে ভয়েস কল ফ্রি, তাই তাদের পয়সা দিতে হয় না। কিন্তু এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া-র মত অপারেটরদের এ জন্য ১৩,৫০০ কোটি টাকা গচ্চা দিতে হয়। ২০২০-র মধ্যে এই আইইউসি পুরোপুরি শেষ করে দেওয়া হবে বলে ট্রাই আগে জানিয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত তারা এখন পুনর্বিবেচনা করছে। এর সময়সীমা বাড়ানোও হতে পারে।

সেরা শিরোনাম

Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mohammed Shami: BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
BJP-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠক মহম্মদ শামির, রাজনীতিতে যোগের জল্পনা
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Bank Holidays : নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
নভেম্বর ৩০ থেকে ডিসেম্বর ৬, আগামী সপ্তাহে ৩দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইল লিস্ট 
Abhishek Banerjee: ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
ভিডিওয় জালিয়াতি করে পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা! লালবাজারে অভিষেকের নামে নতুন অভিযোগ
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Embed widget