এক্সপ্লোর

Supreme Court: অফিস যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ প্রাপ্য, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Employees’ Compensation for Accident: বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথন মামলার রায় দিলেন।

নয়াদিল্লি: বাড়ি থেকে অফিস যাওয়ার পথে বা অফিস থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হতে পারেন যে কেউ। সেই দুর্ঘটনায় মৃত্যু হলে বা আহত হলে, ক্ষতিপূরণের টাকা প্রাপ্য তাঁর পরিবারের। নিজেদের অবস্থান স্পষ্ট ভাবে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ১৯২৩ সালের কর্মচারী ক্ষতিপূরণের আইনেই ক্ষতিপূরণের কথা স্পষ্ট ভাবে বলা রয়েছে বলে সাফ জানাল শীর্ষ আদালত। (Supreme Court)

মঙ্গলবার একটি মামলার শুনানি চলছিল আদালতে। বিচারপতি মনোজ মিশ্র এবং বিচারপতি কেভি বিশ্বনাথন মামলার শুনানি করছিলেন। সেখানে এক নিরাপত্তারক্ষীর মৃত্যুর মামলা নিয়ে আলোচনা চলছিল। কর্মস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে, অফিস আসার পথে মৃত্যু হয় তাঁর। নিয়ম মেনে কমিশনার ফর ওয়র্কমেনস কমিশন ওই নিরাপত্তরক্ষীর পরিবারকে ক্ষতিপূরণ পেতে সাহায্য করে। কিন্তু বিমা সংস্থার আবেদন মেনে হাইকোর্ট সেই ক্ষতিপূরণ ফিরিয়ে নেয়। জানায়, অফিস যাওয়ার পথে দুর্ঘটনা ঘটলে, তা চাকরির অন্তর্ভুক্ত হয় না। কর্মস্থলে যেহেতু পৌঁছননি ওই নিরাপত্তারক্ষী, তা ক্ষতিপূরণের আওতায় পড়ে না বলে জানানো হয়। (Employees’ Compensation for Accident)

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মৃতের পরিবারের লোকজন। মঙ্গলবার ওই মামলার শুনানি করতে গিয়ে বিচারপতিরা জানান, অফিস যাওয়ার পথে যদি দুর্ঘটনায় মারা যান কেউ, শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণের আওতায় পড়ে। তাঁরা জানান, কর্মস্থলে যাওয়ার পথে বা কর্মস্থল থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটলে, তা ১৯৪৮ সালের Employees’ State Insurance Act-এর আওতায় পড়ে।

আদালত জানিয়েছে, বাড়ি থেকে কর্মস্থলে যাওয়ার পথে বা সেখান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটলে, তার সঙ্গে কর্মস্থলের সংযোগ থাকে। সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যাণে, তাঁদের অধিকার রক্ষার্থেই শ্রম আইন চালু হয়েছিল। তাই এক্ষেত্রে কোনও ধন্দ থাকা উচিত নয়। ওই নিরাপত্তারক্ষীও কাজে যোগ দিতে যাচ্ছিলেন। ফলে ক্ষতিপূরণ প্রাপ্য তাঁর।

যে মামলার প্রেক্ষিতে এই রায় দিল আদালত, সেটি ২০০৩ সালের ২২ এপ্রিলের। শাহু সম্পতরাও জাধবর নামের চিনিকলের এক নিরাপত্তা রক্ষী কাজে বেরিয়েছিলেন। রাত ৩টে থেকে সকাল ১১টা পর্যন্ত ডিউটি ছিল তাঁর। নিজের মোটর সাইকেলে চেপেই যাচ্ছিলেন শাহু। কিন্তু কারখানা থেকে পাঁচ কিলোমিটার দূরে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি। কর্মচারী ক্ষতিপূরণ আইনের আওতায় আবেদন জানালে তাঁর পরিবারকে ৩ লক্ষ ২৬ হাজার ১৪০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। পাশাপাশি, ১২ শতাংশ সুদও পায় ওই পরিবার। কিন্তু বিমা সংস্থা এর বিরুদ্ধে আদালতে যায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল লরি, বরানগরে ভয়ঙ্কর ঘটনা, ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget