এক্সপ্লোর

সুশান্তকে বঞ্চনা নিয়ে বনশালীর অভিযোগ ওড়ালেন আদিত্য চোপড়া, খবর সূত্রের

আদিত্য এমনও বলেন যে যশরাজ ফিল্মের সঙ্গে চুক্তি থাকলেও সুশান্ত অন্য কোথাও কাজ করতে পারবেন না এমন কোনও চাপ কখনোই সৃষ্টি করা হয়নি তাঁর উপর।

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের জন্য সম্প্রতি পরিচালক-প্রযোজক আদিত্য চোপড়াকে থানায় ডেকে জেরা করে মুম্বই পুলিশ। সূত্রের মাধ্যমে জানা যাচ্ছে, আদিত্যকে চার ঘণ্টা ধরে জেরা করা হয়। আর পুলিশের নানা প্রশ্নের উত্তরে আদিত্য যা বলছেন তা পরিচালক সঞ্জয় লীলা বনশালীর বক্তব্যের সঙ্গে মিলছে না। বনশালীকেও কিছু দিন আগে পুলিশ একই মামলায় জেরা করে। তখন তিনি জানিয়েছিলেন এক-আধটা নয়, কয়েকটিটি ফিল্ম করা নিয়ে সুশান্তের সঙ্গে তাঁর কথা হয়েছিল, যদিও নানা পরিস্থিতির কারণে একটি ফিল্মেও তিনি সুশান্তকে নিতে পারেননি। ছবিগুলি হল- ‘গলিয়োঁ কা রাসলীলা- রামলীলা’, ‘বাজিরাও মস্তানি’ এবং ‘পদ্মাবৎ’। এই তিনটিরই প্রযোজক আদিত্য। স্বাভাবিক কারণেই তাঁকে ডেকে পাঠায় পুলিশ। সঞ্জয় পুলিশকে বলেছিলেন, এই ছবিগুলি যখন হচ্ছিল তখন সুশান্তের কেরিয়ার নিয়ন্ত্রণ করছিল যশরাজ ফিল্মস। তারাই এই ছবিগুলিতে তখন সুশান্তকে না নেওয়ার সিদ্ধান্ত নেয়। সঞ্জয়ের এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন আদিত্য। তাঁর বক্তব্য, সঞ্জয় যে এই ছবিগুলোর মধ্যে ‘বাজিরাও মস্তানি’ বা অন্য কোনওটিতে সুশান্তকে নেওয়ার কথা ভেবেছেন, তা তিনি কখনওই আদিত্যকে জানাননি। ফলে সুশান্তকে নেওয়ার কথাও আলাদা করে ভাবনায় আনার প্রয়োজন পড়েনি। আদিত্য এমনও বলেন যে যশরাজ ফিল্মের সঙ্গে চুক্তি থাকলেও সুশান্ত অন্য কোথাও কাজ করতে পারবেন না এমন কোনও চাপ কখনোই সৃষ্টি করা হয়নি তাঁর উপর। এর উদাহরণ হিসেবে সুশান্ত অভিনীত ছবি ‘এমএস ধোনি’-র উদাহরণ টেনে আদিত্য বলেন, এই ছবিতে ওয়াইআরএফ-এর সঙ্গে চুক্তি থাকাকালীনই অভিনয় করেন সুশান্ত।  রামলীলা ছবিতে রণবীরকে সুযোগ দিয়ে সুশান্তকে বাদ দেওয়ার অভিযোগও উড়িয়ে দেন তিনি। তাঁর বক্তব্য, রণবীরের সঙ্গে ওয়াইআরএফ-র চুক্তি হয় ২০১২ সালের এপ্রিলে, যেখানে সুশান্তের সঙ্গে চুক্তি হয় নভেম্বর মাসে। অর্থাৎ সুশান্তকে সরিয়ে রণবীরকে আনা হয়েছে, এমন কোনও সম্ভাবনাই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget