এক্সপ্লোর

Afghanistan News : কাবুলের দোরগোড়ায় তালিবানরা

রবিবার কাবুল সীমানায় পৌঁছে গেল তালিবানরা। আতঙ্কে সরকারি কার্যালয় ছেড়ে পালান কর্মীরা।

কাবুল : রবিবার কাবুল সীমানায় পৌঁছে গেল তালিবানরা। আতঙ্কে সরকারি কার্যালয় ছেড়ে পালান কর্মীরা। এই পরিস্থিতিতে আফগানিস্তানের রাজধানীতে অবস্থিত আমেরিকার দূতাবাসে অবতরণ করে হেলিকপ্টার। আফগানিস্তান সরকারের তিন আধিকারিক একটি সংবাদ সংস্থাকে জানান, রাজধানীর কালাকান, কারাবাঘ ও পাঘমান জেলায় তালিবানরা ঢুকে পড়ে। যদিও জালালাবাদ দখলের পর জঙ্গিরা আর অগ্রগতির কথা স্বীকার করেনি। 

এদিকে ভবিষ্যতের কথা ভেবে আফগানিস্তানের বহু নাগরিক ভয় পাচ্ছে। অনেকে ভিড় জমাচ্ছেন ব্যাঙ্কের সামনে। তাঁদের সংগৃহীত পুঁজি তুলে নেওয়ার জন্য। আজ সকালেই জঙ্গিরা অনলাইনে ছবি পোস্ট করে। নানগরহর প্রদেশের রাজধানী জালালাবাদের গভর্নরের অফিস দখলের ছবি। মাজার-ই-শরিফের উত্তরে তালিবান বিরোধী ঘাঁটি দখল করার মাত্র কয়েক ঘণ্টা পর রবিবার তালিবানরা পূর্বের মূল শহর জালালাবাদ দখল করে।  এর পাশাপাশি মদয়ান ওয়ার্দাকের রাজধানী ময়দান শার-ও দখল নেয় জঙ্গিরা। যা কাবুল থেকে মাত্র ৯০ কিলোমিটার দূরত্বে রয়েছে।  

আফগানিস্তানে একের পর এক শহর দখল করে নিয়েছে তালিবানরা। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নিজেদের নাগরিকদের বের করে নেওয়ার কাজ করছে অনেক দেশ। বন্ধ হচ্ছে দূতাবাসও। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডেনমার্ক পর্যন্ত বেশ কয়েকটি পশ্চিমী দেশ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে। চেক প্রজাতন্ত্র আফগানিস্তানের দূতাবাস থেকে তাদের কর্মীদের প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে। 

যদিও তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহীন জানায় যে, তারা কোনও দূতাবাস বা কূটনীতিককে টার্গেট করবে না। কোনও বিপদ নেই তাঁদের। আমরা আমাদের বিবৃতিতে অনেকবার বলেছি। এটি আমাদের অঙ্গীকার। 

এদিকে, আফগানিস্তানের মানুষের জন্য ভারতের অবদানের প্রশংসায় পঞ্চমুখ তালিবানরা। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে নয়াদিল্লির সাহায্যকে কুর্নিশ জানিয়েছে তালিবানরা। সংবাদ সংস্থা এএনআইকে একটি সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র মহম্মদ সুহেল শাহীন জানায়, "আফগানিস্তানের জনগণের জন্য সেতু নির্মাণ, পরিকাঠামোর উন্নতিতে অনেক সাহায্য করেছে ভারত। এতে এখানকার অর্থনৈতিক উন্নতি হয়েছে। অর্থনৈতিক সমৃদ্ধির জন্য যা কিছু করা হয়েছে তার আমরা প্রশংসা করি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case:
" আমি ছাড়ব কাউকে না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget