এক্সপ্লোর

ঘূর্ণিঝড়ের প্রভাবে অগ্নিমূল্য বাজার, দামের আগুনে হাত পুড়ছে সেলিব্রিটি থেকে আম জনতার

একে করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে। রুটি-রুজি হারিয়েছেন অসংখ্য মানুষ।  তার ওপর ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব এবং নিম্নচাপের প্রবল বৃষ্টি ফসলের ক্ষতি করেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি সহ একাধিক জেলার। এর ওপর ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। 

কলকাতা: প্রথমে করোনার দাপট, তারপর ইয়াসের তাণ্ডব। দুইয়ে মিলে কার্যত জেরবার রাজ্যবাসী। আর এবার গোদের উপর বিষফোড়া বাজার দর। খুচরো বাজার দামের আগুনে দাউদাউ করে জ্বলছে। 

একে করোনা পরিস্থিতির কারণে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে। রুটি-রুজি হারিয়েছেন অসংখ্য মানুষ।  তার ওপর ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডব এবং নিম্নচাপের প্রবল বৃষ্টি ফসলের ক্ষতি করেছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি সহ একাধিক জেলার। এর ওপর ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। 

২৫ মে থেকে ৩১ মে, সোমবর পর্যন্ত শুধু পেট্রোলের দাম লিটারপ্রতি বেড়েছে ৯৮ পয়সা। একই সময়ে ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা ৯ পয়সা বেড়েছে।  সোমবার লিটারপ্রতি পেট্রোলের দাম ২৮ পয়সা বেড়ে হয়েছে লিটারপ্রতি ৯৪ টাকা ২৫ পয়সা। ডিজেলের দাম বেড়েছে লিটারে ২৬ পয়সা। কলকাতায় ডিজেলের নতুন দাম ৮৮ টাকা।

বাজারে দামের আগুনে হাত পুড়ছে সেলিব্রিটি থেকে আম জনতার। অভিনেতা বিশ্বনাথ বসু বলেন, খুবই দুর্দিনের মধ্যে আমরা রয়েছি। সর্বদিক থেকেই কীরকম কোণঠাসা হয়ে যাচ্ছি। গড়িয়াহাট বাজারে এক ক্রেতা অলকা বিশ্বাস বলেন, মাছের দাম বেশি, সরষের তেল ২০০ পেরিয়েছে। সবকিছুর দাম বেশি।

কতটা বেড়েছে দাম? কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০ থেকে ২২০ টাকা। সরষের তেল ২০০ টাকা ছাড়িয়েছে। রিফাইন্ড তেল কেজিপ্রতি ২০০ টাকা ছুঁইছুঁই। পোলট্রির ডিম বিক্রি হচ্ছে সাড়ে ৬টা পিস।  সবজিতেও হাত দেওয়ার জো নেই। পেঁপে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  শশার দাম ৬০ টাকা কেজি।  বেগুনের দাম কেজিপ্রতি ৫০ টাকা।  পটল ৩০-৪০ টাকা কেজি। ঢেঁড়শও বিক্রি হচ্ছে ৩০ - ৪০ টাকা কেজি দরে।

কেন এতটা দাম বাড়ল? এখন বন্ধ লোকাল ট্রেন। গাড়িতে আসছে পণ্য।  ঘূর্ণিঝড়ের প্রভাব ও গাড়িতে পণ্য আনার খরচকে এর জন্য দায়ী করছেন বিক্রেতারা।  গড়িয়াহাট বাজারের মুরগির মাংসের বিক্রেতা বলেন, ঝড়ের পরেরদিন তেকেই মুরগির দাম বেড়ে গেছে। মাছ বিক্রেতা বিনোদ দাসের কথায়, টেম্পো করে মাছ আনা হচ্ছে।  তার জন্য সব রকমের মছের দাম বেশ চড়া।

 

সেরা শিরোনাম

CPM News: গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
গ্রেফতার যাদবপুরের সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ
Non Binary Identity: নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
নারী বা পুরুষ নন, তিনি নন-বাইনারি, স্পষ্ট নিজের লিঙ্গপরিচয় জানিয়ে দিলেন AISA প্রেসিডেন্ট নেহা বরা
Cruise Collission: নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
নদীতে ট্যাঙ্কারের ধাক্কায় উল্টে গেল বিলাসবহুল ক্রুজ! প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ যাত্রীদের
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Bankura Incident | কালীপুজোর বিসর্জনকে কেন্দ্র করে বচসা, বাঁকুড়ায় খুন যুবক | #abpananda
Abhishek Banerjee: পুলিশকে হুমকির অভিযোগে অভিষেককে তলব, ভবানীপুর থানায় হাজিরা
Abhishek Banerjee: গুজরাতি গ্যাং বলে আক্রমণ, ঠিক কী বলেছিলেন অভিষেক? দেখুন ভিডিয়ো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৩.১১.২৬)পর্ব ১: শুভঙ্করের পর এবার বিজেপির বিরুদ্ধে বিরোধী-জোটের ডাক কুণালের
Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget