এক্সপ্লোর

India Pakistan: 'অপারেশন সিঁদুরের' পর আগামী ৪৮ ঘণ্টা বন্ধ পাক-আকাশসীমা, বদলা নেওয়ার প্রস্তুতি পাকিস্তানে?

Pakistan Shuts Down Airspace: পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এই আদেশে বলা হয়েছে যে পাকিস্তান এখন আগামী ৪৮ ঘন্টার জন্য একটি নো ফ্লাই জোন।

নয়া দিল্লি: পহেলগাঁও কাণ্ডের পর দেশজুড়ে দাবি উঠেছিল কঠোর প্রত্যাঘাতের।শেষমেশ, পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিতে মঙ্গলবার গভীর রাতে হল 'অপারেশন সিঁদুর'। মঙ্গলবার রাতে রাফাল থেকে স্ক্যাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বায়ুসেনা।  এরপরই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের পাশাপাশি পাকিস্তানের মধ্যে আকাশসীমা সম্পূর্ণরূপে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাক প্রশাসন। 

এতদিন পাকিস্তান কেবল ভারতীয় বিমান সংস্থাগুলির মালিকানাধীন, ভাড়া নেওয়া বা পরিচালিত বিমানগুলির জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ভারতের প্রিসেশন স্ট্রাইকের পর, ইসলামাবাদ এবং রাওয়ালপিন্ডি (পাক সেনা সদর দপ্তর) তাদের নিজস্ব বেসামরিক বিমান সহ সকল দেশের জন্য দেশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছে। 

পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা এই আদেশে বলা হয়েছে যে পাকিস্তান এখন আগামী ৪৮ ঘন্টার জন্য একটি নো ফ্লাই জোন। পাকিস্তান এই পদক্ষেপকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অভিহিত করলেও, দেশটি প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।                                             

এদিকে সামরিক বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের যেকোনো হামলাকে কেবল প্রতিশোধ হিসেবে নয়, বরং উত্তেজনা বৃদ্ধি হিসেবে দেখা হবে। ইতিমধ্যেই, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে দেখা করে পাকিস্তানের প্রতিক্রিয়া কী হওয়া উচিত তা নিয়ে আলোচনা করেছেন।                                                          

পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হিসেবে পাকিস্তানের মাটিতে অপারেশন 'সিঁদুর' চালিয়ে বিশ্বের বহু দেশের সমর্থন পেল ভারত। আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে ভারতের, জানাল ইজরায়েল। কাশ্মীরে নৃশংস হত্যাকাণ্ডের জন্য দুঃখপ্রকাশ করেছে ফ্রান্স, জার্মানি, স্পেন, কাতার-সহ একাধিক দেশ। তাদের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার পর, এক্স হ্যান্ডলে লিখলেন এস জয়শঙ্কর। পাকিস্তানের বন্ধু হলেও, সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা করেছে চিন। শতাব্দীর পর শতাব্দী ভারত-পাকিস্তানের লড়াই চলছে। আশা করি দ্রুত তা শেষ হবে। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও গতরাতের সামরিক অভিযান ঘিরে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আর এই প্রেক্ষাপটেই অপারেশন 'সিঁদুর'এর পর ইউরোপ সফর বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
সিকিমে সুড়ঙ্গ ধসে মৃত্যুমিছিল, কেন্দ্রীয় শিক্ষাসচিব বদল, সঙ্গে এই মুহূর্তের অন্য খবর
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
Jantar Mantar Protest : প্রতিবাদের 'কেন্দ্রস্থল' যন্তর মন্তর, ছাত্র-শিক্ষকদের উদ্দেশে 'পরামর্শ' JNU-র
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Paper Leak Protest: শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?
শিক্ষামন্ত্রীর ইস্তফা নিয়ে ভাবনাচিন্তার জন্য় কাল পর্যন্ত সময়, সরকারপক্ষ-CJP বৈঠকে আর কী ঠিক হল?

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget