এক্সপ্লোর

পাহারা থাকা সত্ত্বেও কীভাবে গরুমারায় খুন হল বাইসন? উঠেছে প্রশ্ন

অভিযুক্তকে জেরা করে ৮ জনের নাম জানতে পেরেছে বন দফতর, তাদের খোঁজে তল্লাশি চলছে।

রাজা চট্টোরাধ্যায়, জলপাইগুড়ি: মাসকয়েক আগে এক গর্ভবতী হাতিকে বিস্ফোরক বোঝাই আনারস খাইয়ে খুন করে কেরলের জনাকয়েক বাসিন্দা। যন্ত্রণা সইতে না পেরে নদীতে গিয়ে দাঁড়িয়েছিল হাতিটি, সেভাবেই তার মৃত্যু হয়। ভাইরাল হয়ে যাওয়া সেই ভিডিও দেখে শিউরে উঠেছিলেন গোটা দেশের মানুষ। ঝড় বয়েছিল ধিক্কার, নিন্দার। আর এবার এ রাজ্যেই খুন হল এক বাইসন। তারপর হইহই করে বনভোজন হল তার রান্না করা মাংস আর হাড়িয়া নিয়ে। হাতির নাম ছিল অদিতি। মানুষকে বিশ্বাস করে তাদের হাত থেকে একটা আনারস খেয়েছিল সে। মুখের মধ্যেই ঘটে বিস্ফোরণ। ক্ষতবিক্ষত চোয়াল আর গলা নিয়ে সে গিয়ে দাঁড়ায় জঙ্গলের মধ্যে একটা নদীতে। হয়তো চেষ্টা করেছিল, অনাগত সন্তানের যন্ত্রণা একটু কমাতে। সেভাবেই ঘটে মৃত্যু। ঈশ্বরের আপন দেশ বলে পরিচিত কেরলে বন্যপ্রাণীর ওপর নৃশংসতা অবশ্য এতেই থামেনি। এ মাসেই এক গর্ভবতী বুনো মহিষকে খণ্ড খণ্ড করে কাটা হয়েছে। এবার একই ঘটনা ঘটল জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যে। তাও একেবারে কোর এলাকায়, যেখানে পাহারার চূড়ান্ত কড়াকড়ি থাকার কথা। সেখানেই বুধবার খুন হয়ে গেল পূর্ণবয়স্ক এক বাইসন। কীভাবে ওই বাইসনকে মারা হয়েছে এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর তা জানা যাবে। তবে জানা গিয়েছে, বাইসনটি কেটে তার মাংস রান্না করা হয়, তারপর হাড়িয়া দিয়ে বনভোজন চলে। গোপন সূত্রে এই খবর পেয়ে বন দফতর তাদের কুকুর অরল্যান্ডোকে নিয়ে তল্লাশি চালায়। সে গিয়ে হাজির হয় স্থানীয় বড়দিঘি চা বাগানের এক বাসিন্দার বাড়ি। তার বাড়ি থেকে বাইসনের রান্না করা মাংস পাওয়া গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ, জানা গিয়েছে, আরও ৮ জন এই ঘটনায় যুক্ত। অভিযুক্তকে জেরা করে ৮ জনের নাম জানতে পেরেছে বন দফতর, তাদের খোঁজে তল্লাশি চলছে। এরা সবাই আদিবাসী সম্প্রদায়ভুক্ত, স্থানীয় বাসিন্দা। অভিযোগ, সকলেই চোরাশিকারী। কোর এরিয়ার কড়া নিরাপত্তার মধ্যে কীভাবে তারা বাইসন খুন করল এখনও পরিষ্কার নয়। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live : গ্যাস সঙ্কটে এবার অফিসপাড়ায় একের পর এক হোটেলে ঝাঁপ বন্ধ, এলপিজি সঙ্কটের আঁচ ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনেও
গ্যাস সঙ্কটে এবার অফিসপাড়ায় একের পর এক হোটেলে ঝাঁপ বন্ধ, এলপিজি সঙ্কটের আঁচ ইস্টবেঙ্গল ক্লাব ক্যান্টিনেও
LPG Gas Crisis: LPG সঙ্কটের মধ্যেই জরুরি বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর, গ্যাস বুকিং ও সিলিন্ডার ডেলিভারি কী বললেন তিনি ?
LPG সঙ্কটের মধ্যেই জরুরি বার্তা পেট্রোলিয়াম মন্ত্রীর, গ্যাস বুকিং ও সিলিন্ডার ডেলিভারি কী বললেন তিনি ?
US-Iran War: হরমুজ প্রণালীতে ভারতের জাহাজকে ছাড় নয়, কোনও চুক্তি হয়নি, বলছে ইরান
হরমুজ প্রণালীতে ভারতের জাহাজকে ছাড় নয়, কোনও চুক্তি হয়নি, বলছে ইরান
Donald Trump: র‌্যালিতে অজ্ঞান এক মহিলা, বক্তব্য থামিয়ে দাঁড়িয়ে রইলেন 'মানবিক' ট্রাম্প!
র‌্যালিতে অজ্ঞান এক মহিলা, বক্তব্য থামিয়ে দাঁড়িয়ে রইলেন 'মানবিক' ট্রাম্প!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Multibagger Stock : বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
বাজারে ধস নামলেও দুরন্ত গতি এই পেনি স্টকে ! ১ টাকার কম দামি শেয়ারে ৫% আপার সার্কিট
Science News: আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
আকাশে উল্কা বিস্ফোরণ, এফোঁড় ওফোঁড় বাড়ির ছাদ, ইউরোপের আকাশে আজব ঘটনা
Mamata Banerjee Exclusive: গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
গ্যাসের দাম বাড়লে বাড়তে পারে অটোর ভাড়াও, কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Embed widget