এক্সপ্লোর

পরিযায়ী শ্রমিকদের পর দিনমজুর, গার্হ্যস্থ হিংসার শিকার মহিলাদের সাহায্যেও হাত বাড়ালেন সোনু সুদ

সোনু এ ব্যাপারে বলেছেন, কুলসুম যে গত দশ বছর ধরে হোথুর ফাউন্ডেশনের সঙ্গে দারুণ কাজ করছেন, সেটা আমি জানি। মানুষের অবস্থার উন্নতির লক্ষ্যে ওরা দায়বদ্ধ। কোভিড-১৯ ও লকডাউনের প্রতিকূল সময়ে খুব ভাল কাজ করছে ওরা। আমি ওদের যতটা পারি, সাহায্য করতে, মদত দিতে চাই।

মুম্বই: নিজের পকেটের পয়সা ঢেলে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর বাস, বিমানের বন্দোবস্ত করে আমজনতার কাছে হিরো হয়ে গিয়েছেন সোনু সুদ। কেউ কেউ সোস্যাল মিডিয়ায় তাঁর বন্দনা করে ‘গড’ বা ‘ঈশ্বর ‘বিশেষণও দিয়েছেন। এবার দিনমজুর, গার্হ্যস্থ হিংসার শিকার লোকজনকেও সাহায্য করতে এগিয়ে এলেন বলিউড অভিনেতা। তাঁর সঙ্গে হাত মিলিয়েছেন কুলসুম সাদাব ওয়াহাব, যিনি হোথুর ফাউন্ডেশন নামে একটি এনজিও-র এক্সিকিউটিভ ডিরেক্টর। অ্যাসিড হামলায় ক্ষতিগ্রস্ত মহিলা, নির্যাতিত প্রান্তিক লোকজন, শিশুদের স্বার্থে সেবামূলক কাজের জন্য বিভিন্ন সংগঠন, শিল্পমহলকে সামিল করায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কুলসুম। অতীতেও তিনি শাহরুখ খানের মির ফাউন্ডেশনের সঙ্গে হাত মিলিয়েছেন অ্যাসিড হামলা থেকে প্রাণে বেঁচে যাওয়া মহিলাদের পাশে দাঁড়ানোর জন্য। সোনু এখন লকডাউনে পরিবারের মধ্যে হিংসার শিকার হওয়া লোকজনের ব্যাপারে সচেতনতা বাড়ানোর জন্য হোথুর ফাউন্ডেশনকে সাহায্য করছেন। সোনু এ ব্যাপারে বলেছেন, কুলসুম যে গত দশ বছর ধরে হোথুর ফাউন্ডেশনের সঙ্গে দারুণ কাজ করছেন, সেটা আমি জানি। মানুষের অবস্থার উন্নতির লক্ষ্যে ওরা দায়বদ্ধ। কোভিড-১৯ ও লকডাউনের প্রতিকূল সময়ে খুব ভাল কাজ করছে ওরা। আমি ওদের যতটা পারি, সাহায্য করতে, মদত দিতে চাই। লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়া রোজ আয়ের লোকজনকে সাহায্য করছি আমরা। এমনকি অনেকে বাড়িতে বেশিক্ষণ থাকছে বলে পারিবারিক হিংসা বেড়েছে। এইসব বিপন্ন মানুষকে সাহায্য করতে চাই আমরা। পারিবারিক হিংসায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে হোথুর ফাউন্ডেশন ‘ভিক্টরি ওভার ভায়োলেন্স’ শিরোনামে প্রচার শুরু করেছে। কুলসুম জানিয়েছেন, লকডাউন শুরু হওয়ার পর থেকে গার্হ্যস্থ হিংসা বেশ বেড়েছে। পরিবারে মুখ বুজে অত্যাচার সহ্য করা মহিলারা বুকে বল পাবেন যখন দেখবেন, তাঁদের মতো অনেক মহিলা সেই নির্যাতনের কাহিনি মন খুলে বলছেন। সোনু আমাদের পাশে আছেন। পরিযায়ীদের জন্য ওঁর কাজ সত্যিই প্রশংসনীয়। উনি এমন একজন, যাঁর দিকে আমরা তাকিয়ে আছি। উনি পারিবারিক হিংসার কথা বললে, দিনমজুরদের সাহায্য করলে অনেক মানুষ জানতে পারবে। তাই ওঁকে সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vietnam Boat Tragedy: ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবি, অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
News Live Updates: রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা
রাজ্যে বিনিয়োগ করতে চলেছে লাক্স কোজি, ডানকুনিতে কারখানার সম্প্রসারণ, ৬০০ কোটি টাকা লগ্নির ভাবনা

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget