এক্সপ্লোর

তৃণমূল-বিজেপি সংঘর্ষের জের, থমথমে শ্রীরামপুর

ঘটনার সূত্রপাত, রবিবার রাত আটটা নাগাদ বল্লভপুরের একটি আবাসনে। আবাসন থেকে গাড়ি বের করছিলেন বিজেপি নেতা কবীরশঙ্কর বসু। জানা গিয়েছে, সেই সময় আবাসনের সামনে বৈঠক করছিলেন পুরসভার কর্মী, তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

  শ্রীরামপুর : আজও থমথমে হুগলির শ্রীরামপুর। রবিবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র চেহারা নেয় শ্রীরামপুর। অভিযোগ তৃণমূল কর্মীদের উপর লাঠিচার্জ করেছে বিজেপি নেতার কবীরশঙ্কর বসুর দেহরক্ষী সিআইএসএফ জওয়ানরা। ঘটনায় আহত কয়েকজন তৃণমূল কর্মী। এই ঘটনার প্রতিবাদে রবিবার গভীর রাত পর্যন্ত ধর্নায় বসেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপাতত নিজের আবাসনেই রয়েছেন ওই বিজেপি নেতা। তাঁর সঙ্গে রয়েছেন সিআইএসএফ-এর দেহরক্ষীরাও।  এলাকায় মোতায়েন করা হয়েছে চন্দননগর কমিশনারেটের অফিসার ও পুলিশ কর্মীদের। শ্রীরামপুরে বটতলা মোড়ে জিটি রোড অবরোধ করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, গতকাল বিজেপি নেতার দেহরক্ষীদের লাঠিচার্জে আহত হয়েছেন তিনজন তৃণমূল কর্মী। আজ ঘটনাস্থলে আসার কথা সিআইএসএফ আধিকারিকদের। ঘটনার সূত্রপাত, রবিবার রাত আটটা নাগাদ বল্লভপুরের একটি আবাসনে। আবাসন থেকে গাড়ি বের করছিলেন বিজেপি নেতা কবীরশঙ্কর বসু। জানা গিয়েছে, সেই সময় আবাসনের সামনে বৈঠক করছিলেন পুরসভার কর্মী, তৃণমূল কর্মী ও স্থানীয় বাসিন্দারা। গাড়ি বের করা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, বচসার মধ্যেই বিজেপি নেতার দেহরক্ষীরা তৃণমূলকর্মীদের ওপর লাঠিচার্জ করেন। তৃণমূলের দাবি, লাঠির আঘাতে আহত হয়েছেন কয়েকজন দলীয় কর্মী। এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলকর্মীরা। ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত নিরাপত্তারক্ষীদের গ্রেফতারির দাবিতে ধর্নায় বসেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথেই প্রতিবাদে সামিল হন তিনি। যদিও লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। কবীরশঙ্কর বসুর দাবি, তৃণমূলই ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটিয়েছে। তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। একদিকে হুঁশিয়ারি দিচ্ছে বিজেপি। অন্যদিকে তৃণমূলের চ্যালেঞ্জ। পটাশপুর থেকে বারুইপুর, রাজ্যের ক্রমশ বাড়ছে রাজনৈতিক চাপানউতোর। সেই রাজনৈতিক উত্তাপের রেশই যেন রবিবার রাতে ছড়িয়ে পড়ল হুগলির শ্রীরামপুরে।

সেরা শিরোনাম

Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Siliguri: 'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
'হিন্দু দোকানের বিরিয়ানি খান', পুজোর মুখে ফ্লেক্স হিন্দু জাগরণ মঞ্চের, বিতর্ক তুঙ্গে
News Live Updates: কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
কাল রাহুল গান্ধী ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে দেখা করবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget