এক্সপ্লোর

Temple Rules : অন্য ধর্মের প্রতীক ধারণ করে এই মন্দিরে ঢোকার ক্ষেত্রে কড়া নিয়ম, এখন থেকে যা মানতে হবে, জানাল আদালত

Agamic Temple Rules: বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি পি মুরুগানের ডিভিশন বেঞ্চ মন্দিরে প্রবেশের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনলেন। 



চেন্নাই:
মন্দিরে ঢোকা নিয়ে আরও কড়া হল আদালত। এতদিন হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষও মন্দিরে প্রবেশ করতে পারতেন দেবতার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধার কথা জানালে। কিন্তু হালে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে আরও কড়া নির্দেশ দিল  মাদ্রাজ হাইকোর্ট। বিচারপতি জানিয়ে দিলেন , অন্য ধর্মের প্রতীক পরে থাকা কোনও অ-হিন্দু যদি  দেবতার প্রতি শ্রদ্ধা না প্রদর্শন করেন, তাহলে তাঁকে মন্দির চত্বরেও ঢুকতে দেওয়া যাবে না।  এই নিয়ম জারি করা হয়েছে তামিলনাডুর আগমিক মন্দিরে।  এত দিন মন্দিরের পতাকাদণ্ডের সীমানা পার হওয়ার ক্ষেত্রে যে নিয়ম ছিল, নতুন নির্দেশে তা আরও কড়া হল। বিচারপতি জি আর স্বামীনাথন ও বিচারপতি পি মুরুগানের ডিভিশন বেঞ্চ মন্দিরে প্রবেশের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনলেন। 

আগে হিন্দু নয়, এমন মানুষরা মন্দিরে ঢুকতে চাইলে তাঁদের ওই দেবতার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধার কথা জানাতে হত । পাশাপাশি মন্দিরের রীতিনীতি মেনে চলার সম্মতিও দিতে হত। কিন্তু আদালতের এই নির্দেশে বিষয়টির পরিধি আরও বাড়ল। আদালত জানাল, অন্য ধর্মের  প্রতীক, এমন কিছু পরে আছেন, মন্দিরের দেবতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন না, এমন কাউকে মন্দির চত্বরেও প্রবেশ করতে দেওয়া যাবে না। তাঁদের মন্দিরে প্রবেশের আগে দোবতার প্রতি শ্রদ্ধার কথা জানাতে হবে। তবেই মন্দিরে ঢোকা যাবে। এখন প্রশ্ন, কীভাবে কেউ অন্তরের শ্রদ্ধা প্রমাণ করবেন? এক্ষেত্রে আদালতের পরামর্শ, মন্দিরের নির্ধারিত নিয়মেই তা করতে হবে ।  তবে অন্য ধর্মের প্রতীক পরলেই যে কাউকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না, এমনটা কিন্তু আদালত বলেনি। আবার আদালত এও বলেনি,  কেউ অন্য ধর্মের প্রতীক পরে, নির্ধারিত অঙ্গীকারপত্রে সই করলেই মন্দিরে প্রবেশ করতে পারবে। 

কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, ভক্তদের আপত্তি সত্ত্বেও টুপি পরা কয়েকজন মন্দিরে প্রবেশ করছেন। তিরুভান্নামালাইয়ের অরুণাচলেশ্বর মন্দিরের ঘটনা এটি। এই ভিডিওর প্রসঙ্গও শুনানিতে ওঠে। তখন বিচারপতিরা এই বিষয়ে মন্দিরের কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা মনে করেন, মন্দিরে প্রবেশের নিয়ম লঙ্ঘিত হচ্ছে দেখেও কর্মীরা চুপ করে থাকা উচিত হয়নি। শুনানিতে এদিন বিভিন্ন হিন্দু মন্দিরে অন্য ধর্মীদের প্রবেশ করার  একাধিক ঘটনা উঠে আসে। তেমনই এদিন শুনানিতে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের মীনাক্ষী মন্দিরে পুজো দেওয়ার ঘটনাকে আলাদা করে তুলে ধরে  আদালত। বিচারপতিদের বক্তব্য, তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও  অঙ্গীকারপত্রে সই করে মন্দিরে পুজো দিয়েছিলেন। তাঁকে ধর্ম পরিবর্তন করতে বলা হয়নি। বরং দেবীর প্রতি শ্রদ্ধা জানানোর অঙ্গীকারই ছিল শর্ত। বিচারপতিদের এই নতুন লাগু করা নিয়ম নিয়ে ফের আলোচনা তুঙ্গে।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Akvan : দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
দুর্যোগের মুখে বাঙালির প্রিয় পুরী, দুর্যোগ শুরু পশ্চিমবঙ্গেও, আসছে বড় ধাক্কা ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
Abhishek Banerjee: ‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
‘দিদি-মোদির সেটিং, শুভেন্দু যতই বড় বড় কথা বলুন, অভিষেককে গ্রেফতার করতে পারবেন না’, বিস্ফোরক আখরুজ্জামান
Cyclone Update: ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
ভূমিধসের আশঙ্কা ৬ জেলায়, রেড অ্যালার্ট জারি এই সমস্ত এলাকায়, কতটা ভয়ঙ্কর রুপ নেবে ঘূর্ণিঝড় ? 'আকভান' নিয়ে বড় আপডেট IMD-র
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget