এক্সপ্লোর

Vaccine Agitation : দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেলেনি ভ্যাকসিন, বিক্ষোভ চন্দ্রকোণা ও শান্তিপুরের হাসপাতালে

ভ্যাকসিন না পেয়ে ফের বিক্ষোভ। এবার চন্দ্রকোণা ও শান্তিপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখানো হল।

চন্দ্রকোণা ও শান্তিপুর : ভ্যাকসিন না পেয়ে ফের বিক্ষোভ। এবার পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা ও নদিয়ার শান্তিপুরে ভ্যাকসিনের দাবিতে বিক্ষোভ দেখানো হল।

আজ পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে ভ্যাকসিন না পেয়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। ওই হাসপাতালে ২০০ জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিল। সকালেই দীর্ঘ লাইন পড়ে যায় হাসপাতালের সামনে। গ্রাহকদের অনেকেরই দাবি, ভ্যাকসিন নেওয়ার জন্য তাঁদের মোবাইল ফোনে মেসেজ এসেছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ সকাল ১০টা নাগাদ ঘোষণা করে, ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। এরপরই শুরু হয়ে যায় লাইনে হুড়োহুড়ি। কেন মাত্র ৪০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে, তা নিয়ে শুরু হয়ে যায় বিক্ষোভ। 

পরে চন্দ্রকোণা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। জেলা স্বাস্থ্য দফতরের দাবি, ভ্যাকসিনের ডোজ কম থাকায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

অন্যদিকে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও করোনার ভ্যাকসিন না পেয়ে নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। তাঁদের অভিযোগ, দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য অনেকে রাত থেকে এসে লাইন দিয়েছিলেন। অথচ আজ সকালে জানানো হয়, ভ্যাকসিন দেওয়া হবে না। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। গ্রাহকদের দাবি, মোবাইল ফোনে মেসেজ পেয়েই তাঁরা ভ্যাকসিন নিতে এসেছিলেন।

প্রসঙ্গত, ভ্যাকসিনের তীব্র সঙ্কটের মাঝেই ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে উত্তাল রাজ্য। এদিকে ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডের জেরে আজ সরকারি-বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্য়াকসিনেশন ক্যাম্প বাতিল রয়েছে। শুধু সরকারি-বেসরকারি হাসপাতালে ও স্বাস্থ্য় কেন্দ্রে মিলছে টিকা। আজ কোনও বেসরকারি ভ্য়াকসিনেশন ক্যাম্প হবে না। আজ স্বাস্থ্য ভবনে বেসরকারি ভ্যাকসিনেশনের ভবিষ্যৎ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের পর গাইডলাইন প্রকাশ করবে রাজ্য।

উল্লেখ্য, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিনই অন্যতম প্রধান হাতিয়ার। তাই ভ্যাকসিন নেওয়ার হুড়োহুড়ি পড়ে গেছে দেশের প্রায় সর্বত্র। তবে, কিছু অংশের মানুষের এখনও ভ্যাকসিন নিয়ে ছুৎমার্গ রয়েছে। এপ্রসঙ্গে গতকালই "মন কি বাত"-এ প্রধানমন্ত্রী সতর্কবার্তা দিয়েছেন।

সেরা শিরোনাম

Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
India-Russia Relations: ‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
‘যত দেখি, ততই অবাক হই’, ভারতের বহুত্ববাদের ভূয়সী প্রশংসা করলেন পুতিন
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rajasthan News: পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
পঞ্চায়েত ভোটে বিজেপি হারতেই খুলে নেওয়া হল রাস্তার LED আলো? অন্ধকারে রাজস্থানের ৪টি গ্রাম, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget