করোনা-আক্রান্ত কর্মীরা ব্যাটালিয়নের কোয়ারান্টিন সেন্টারে, ঠিকঠাক চিকিৎসা হচ্ছে না, অভিযোগ, বিক্ষোভ-ভাঙচুর কলকাতা পুলিশের দফতরে
পুলিশ ব্যাটেলিয়ান থেকে করোনায় আক্রান্ত পুলিশকর্মীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

কলকাতা: পিটিএস, গড়ফার পর এবার সল্টলেক। ফের কলকাতা পুলিশের বিক্ষোভ।
কলকাতা পুলিশের চার নম্বর ব্যাটালিয়নের পুলিশ কর্মীদের বিক্ষোভ ও ভিতরের বিল্ডিং এ ভাঙচুর চালায়। বিক্ষোভ থামাতে আসে বিধান নগর কমিশনারেট উচ্চপদস্থ পুলিশ তাদের কর্মীদের উপর ইট বৃষ্টি।
পুলিশ সূত্রে খবর, সল্টলেকের কলকাতা পুলিশের চার নম্বর পুলিশ ব্যাটেলিয়ানে কোয়ারেন্টাইন সেন্টার করে সেখানে করোনায় আক্রান্ত পুলিশকর্মীদের রাখা হয়েছিল এবং এই কারণে আক্রান্ত পুলিশকর্মীদের ঠিকভাবে চিকিৎসা করা হচ্ছিল না। এছাড়াও ছুটি দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ পুলিশকর্মীদের। সেই কারণে আজ বিকালের পর এই ব্যাটেলিয়ানের বাকি পুলিশ ফোর্স তারা ভিতরের বিল্ডিংয়ে ভাঙচুর চালায়।
পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধান নগর কমিশনের উচ্চপদস্থ পুলিশ কর্মীরা। অভিযোগ বিধান নগর পুলিশ কর্মীদের উপর উপর হামলা চালানো হয়, ইট ছোড়া হয়। এই মুহূর্তে ঘটনাস্থলে বিধান নগরের বিশাল পুলিশবাহিনী।
পুলিশ ব্যাটেলিয়ান থেকে করোনায় আক্রান্ত পুলিশকর্মীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
Before You Go
Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের






















