এক্সপ্লোর

AI Data Centre: এআই ডেটা সেন্টার আসলে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, চাপ বাড়তে পারে পরিকাঠামোর উপর

Artificial Intelligence Data Centre: বিশেষজ্ঞরা বলছেন, উচ্চক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামো এবং দক্ষ জনবলের ঘাটতির থেকেও বড় চ্যালেঞ্জ হল বিদ্যুৎ ও জল।

কলকাতা: কৃত্রিম বুদ্ধিমত্তার দৌড়ের সঙ্গে তাল মিলিয়ে যেমন ছুটছে গোটা বিশ্ব, তেমনই সেই দৌড়ে পিছিয়ে থাকতে চায় না আমাদের ভারতও। আর সেই কারণেই দেশে একের পর এক তৈরি হয়েছে কমার্শিয়াল ডেটা সেন্টার। তথ্য বলছে ভারতে বর্তমানে ডেটা সেন্টারের সংখ্যা ছড়িয়ে গিয়েছে ১৫৩। যদিও এই ডেটা সেন্টারগুলো সম্পূর্ণ AI ডেটা সেন্টার নয়। কিন্তু সম্পূর্ণ AI ডেটা সেন্টার তৈরি করতে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হবে আমাদের দেশ, মনে করছেন বিশেষজ্ঞরাই।

আরও পড়ুন: হরমুজে সঙ্কট, গরমে চাহিদা বাড়বে প্রাকৃতিক গ্যাসের, ভারতে বাড়তে পারে বিদ্যুতের দাম?

বিশেষজ্ঞরা বলছেন, উচ্চক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার পরিচালনার ক্ষেত্রে পরিকাঠামো এবং দক্ষ জনবলের ঘাটতির থেকেও বড় চ্যালেঞ্জ হল বিদ্যুৎ ও জল। আসলে প্রচলিত ক্লাউড পরিষেবার তুলনায় এআই ডেটা সেন্টারগুলিতে প্রচুর পরিমাণে জল ও বিদ্যুতের চাহিদা দেখা যায়। কারণ, এই ধরনের ডেটা সেন্টারে বিপুল সংখ্যক গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা GPU ব্যবহার করা হয়। সাধারণ ক্লাউড পরিষেবা দেওয়া ডেটা সেন্টারগুলোর তুলনায় এই সংখ্যা কয়েকগুণ বেশি।

১০০ মেগাওয়াট ক্ষমতার কোনও ডেটা সেন্টার যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে সেই পরিমাণ বিদ্যুৎ চাহিদা মেটাতে পারে প্রায় ১ লক্ষ পরিবারের। অর্থাৎ, বর্তমান পরিকাঠামোয় এমন কোনও ডেটা সেন্টার তৈরি হলে বিদ্যুতের গ্রিডের উপর প্রবল চাপ পড়ে যায়। এ ছাড়াও এই ধরনের ডেটা সেটার থেকে যে পরিমাণ তাপ উৎপন্ন করে, সেটা ধারণারও বাইরে।

আরও পড়ুন: জ্বালানির নতুন যুগের সূচনা, দেশজুড়ে ৪৮ পাম্পে মিলবে নতুন E85 পেট্রোল

আর এখানেই চলে আসে জল সংকট তৈরি হওয়ার বিষয়টা। অধিকাংশ ডেটা সেন্টার এখনও কুলিংয়ের জন্য জলের উপর নির্ভর করে। অথচ বিশ্বের মোট জলসম্পদের মাত্র ৪ শতাংশ রয়েছে ভারতে। কিন্তু জনসংখ্যা ১৮ শতাংশের কাছাকাছি। আর সেই কারণেই ভারতে চাপ বাড়তে পারে জলসম্পদের উপর।

অন্যদিকে, উন্নত কুলিং প্রযুক্তি, বৈদ্যুতিক সরঞ্জাম এবং বিশেষ হার্ডওয়্যারের কারণে আমদানির উপর নির্ভরতা বাড়িতয়ে দিয়ে পারে নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা বলেছেন, এআই খাতে ভারতের সম্ভাবনা বিপুল। যদিও দীর্ঘমেয়াদে এই ব্যবস্থা সফল করতে হলে বিদ্যুৎ সরবরাহ, জল ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ এবং দ্রুত অনুমোদন ব্যবস্থার উপর জোর দিতে হবে। তবেই এআই ডেটা সেন্টারের বৈশ্বিক কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে ভারত।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More

সেরা শিরোনাম

Road Accident: স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
স্টিয়ারিংয়ে বসে ঘুমিয়ে পড়েছিলেন চালক, ক্ষণিকের ভুলে চরম পরিণতি, শেষ মা-বাবা, ৩ বছরের সন্তান
Big Boss: 'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'
'বিগ বস' প্রতিযোগীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, ডাক্তারকে 'লাঠি-বেল্ট দিয়ে মারধর', 'গাড়ি লুঠ'
E20 Row: পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
পেট্রোল লাগবেই না, ১০০% ইথানলেই ছুটবে গাড়ি, খরচ লিটারে ২৫ টাকা, ঘোষণা নিতিন গডকড়ীর
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget