এক্সপ্লোর

Air India Flight: উড়ানের ৩ ঘণ্টার মধ্যে এবার মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার মুম্বই-লন্ডনগামী বিমান! কেন?

Air India Mumbai-London Flight: সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান তিন ঘন্টা আকাশে থাকার পর মুম্বাইতে ফিরে আসে, ফ্লাইটরাডার২৪ সূত্র মতে।

নয়া দিল্লি: দেশ এবং দেশের বাইরে আকাশসীমায় লেগেই রয়েছে বিপর্যয়। দেশের ইতিহাসে অন্যতম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। বৃহস্পতিবার গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল আমদাবাদ-লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার। আমদাবাদে বিমান দুর্ঘটনায় ২৬৫ জনের মৃত্যু হয়েছে। আর অন্যদিকে, ইরানে বিরাট হামলা চালিয়েছে ইজরায়েল যার জেরে আকাশসীমায় দেখা দিয়েছে বিপদের আশঙ্কা। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান তিন ঘন্টা আকাশে থাকার পর মুম্বাইতে ফিরে আসে, ফ্লাইটরাডার২৪ সূত্র মতে। মুম্বই-লন্ডন বিমানটি সকাল ৫:৩৯ মিনিটে বিমানবন্দর থেকে ছাড়ার পর তিন ঘন্টা আকাশে ছিল। এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে যে ইরানের পরিস্থিতি এবং তাদের আকাশসীমা বন্ধের কারণে, তাদের বেশ কয়েকটি ফ্লাইট হয় ডাইভার্ট করা হচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে যে জায়গা থেকে ফ্লাইট উড়েছে সেখানেই ফিরিয়ে আনা হচ্ছে। 

এয়ার ইন্ডিয়ার তরফে বলা হয়েছে, "এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য আমাদের যাত্রীদের যে অসুবিধা হয়েছে তার জন্য আমরা দুঃখিত এবং যাত্রীদের থাকার ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছি। বাতিল বা বিনামূল্যে ফ্লাইট পুনঃনির্ধারণের ক্ষেত্রে অর্থ ফেরতও দেওয়া হচ্ছে। যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে"।                                                     

ভোরের দিকে অপারেশন রাইজিং লায়ন নামে পরিচিত একটি হামলায়, ইসরায়েল ইরানের সরকারি বিল্ডিং, সামরিক ঘাঁটি এবং পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিরাট হামলা চালায়। এই ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের  রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির।                   

পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজ়রায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে। এই উদ্বেগের পরিস্থিতিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস। কয়েক ঘন্টা পরে, ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ও দক্ষিণ সীমান্তে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে খবর। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,21 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি

ভিডিও

RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget