এক্সপ্লোর

Air India: মাঝ আকাশেই ভরে গেল শৌচাগার! আমেরিকায় ‘জরুরি’ অবতরণ Air India-র বিমানের

Air India Plane Lavatories: বৃহস্পতিবার আমেরিকার শিকাগো থেকে দিল্লি ফিরছিল বিমানটি।

নয়াদিল্লি: টানা ১০ ঘণ্টা ধরে আকাশে ঘুরে বেড়াল। অথচ গন্তব্যে পৌঁছনো হল না। বরং অভিমুখ পাল্টে ফের আমেরিকায় ফিরতে হল Air India-র বিমানকে। এয়ার ইন্ডিয়া বিমান সংস্থার দাবি, প্রযুক্তি গত ত্রুটির কারণেই আমেরিকায় ফিরে যেতে হয়। কিন্তু সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, মাঝ আকাশে বিমানের শৌচাগার ভরে যাওয়াতেই আমেরিকা ফিরে যেতে হয় বিমানটিকে। (Air India)

বৃহস্পতিবার আমেরিকার শিকাগো থেকে দিল্লি ফিরছিল বিমানটি। কিন্তু টানা ১০ ঘণ্টা ওড়ার পর, মাঝরাস্তা থেকে শিকাগো বিমানবন্দরে ফিরে যেতে হয়। বিমানের গতিবিধির উপর নজরদারি চালানো flightradar24.com প্রদত্ত তথ্য বলছে, শিকাগোর ORD বিমানবন্দর থেকে ওড়ার পর ১০ ঘণ্টার বেশি আকাশে ওড়ে Boeing 777-337 ER বিমানটি। তার পর কী এমন ঘটল যে শিকাগো ফিরে যেতে হল, এ নিয়ে বেশ কিছু তথ্য সামনে আসছে। (Air India Plane Lavatories)

একটি সূত্রকে উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, Air India-র Boeing 777-337 ER বিমানটিতে ১০টি শৌচাগার রয়েছে, যার মধ্যে ফার্স্ট ক্লাস যাত্রীদের জন্যই বরাদ্দ দু’টি। বিমানে যাত্রীদের জন্য মোট আসনের সংখ্যা ৩৪০-এর বেশি। ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস এবং ইকনমিক ক্লাস, তিনটি শ্রেণির আসন রয়েছে বিমানে। কিন্তু এদিন বিমান আকাশে ওড়ার পর দেখা যায় একটি শৌচাগারই ঢোকার যোগ্য। বাকিগুলি বর্জ্যে ভরে গিয়েছে।

এ নিয়ে যোগাযোগ করলে Air India-র এক মুখপাত্র জানান, AI126 বিমানটি ৬ মার্চ শিকাগো থেকে দিল্লি উড়ে আসছিল। মাঝপথে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায়, শিকাগো ফিরে যায়। সেখানে পৌঁছে ভাড়ার টাকা ফেরত দেওয়া হয় যাত্রীদের। কেউ যাতে অসুবিধায় না পড়েন, তা দেখার পাশাপাশি, বিকল্প ব্যবস্থাও করে দেন বিমানকর্মীরা, যাতে যাত্রীরা গন্তব্যে পৌঁছতে পারেন। 

Air India-কে নিয়ে আগেও একাধিক অভিযোগ উঠেছে। পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। কখনও বিজনেস ক্লাস থেকে ইকনমিতে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে, কখনও আবার বসার আসন থেকে খাবারের মান নিয়ে প্রশ্ন ওঠে। সম্প্রতি এক ব্যক্তি সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলেন। পাইলটদের প্রশিক্ষণের দায়িত্বে থাকা ব্যক্তি কর্তব্যে গাফিলতি করেছেন, ভুল তথ্য দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই নিয়ে শোরগোল শুরু হলে ওই প্রশিক্ষককে বরখাস্ত করে Air India. তাঁর অধীনে প্রশিক্ষণ প্রাপ্ত ১০ পাইলটকেও সরিয়ে দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget