এক্সপ্লোর

Air India : ব্যাগ এখানেই থাকবে, নইলে প্লেন ক্র্যাশ করিয়ে দেব! যাত্রীর হুমকি, বিমানে তুলকালাম

বিমানের এক চিকিৎসক-যাত্রী বিমানসেবিকা ও পাইলটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার জেরে ২ ঘণ্টা দেরিতে ওড়ে বিমানটি। 

ব্যাগটা এখানেই রাখুন...এখানেই থাকবে...নইলে বিমান ক্র্যাশ করিয়ে দেব। পাইলট ও কেবিন ক্রু-দের ভয়ঙ্কর হুমকি দিলেন এক চিকিৎসক। তাঁর 'অভব্যতার' জন্যই ফ্লাইট ছাড়তে বহুক্ষণ দেরি হয়ে যায়।  মঙ্গলবার বেঙ্গালুরু থেকে সুরাত যাচ্ছিল এয়ার ইন্ডিয়া একটি বিমান। সেই বিমানের এক চিকিৎসক-যাত্রী বিমানসেবিকা ও পাইলটের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার জেরে ২ ঘণ্টা দেরিতে ওড়ে বিমানটি। 

কী ঘটেছিল

সূত্রের খবর, মাঝ তিরিশের ওই চিকিৎসক বিমানে উঠে তাঁর মালপত্র রেখে দেন বিমানের প্রথম সারিতে। পুলিশের সূত্রে খবর, ওই যাত্রী একজন আয়ুর্বেদিক চিকিৎসকর। তিনি দুটি ব্যাগ নিয়ে বিমানে ওঠেন। একটি ব্যাগ ক্রু কেবিনের কাছে রাখেন। অন্যটি তার সিট ২০F-এ নিয়ে যান।  বিমান সেবিকারা তাঁকে ব্যাগটি নিজের কমপার্টমেন্টে রাখার পরামর্শ দেন। কিন্তু চিকিৎসকও একরোখা, উনি ব্যাগ ওখানেই রাখবেন। বাগবিতণ্ডা এমন একটা জায়গায় পৌঁছায় যে এগিয়ে আসেন পাইলটও। তিনিও একই অনুরোধ করেন। কিন্তু সে-সব কানে না-তুলেই ওই যাত্রী বলেন, আমি ব্যাগ এখানেই রাখব, নইলে প্লেন ক্র্যাশ করিয়ে দেব। তিনি রীতিমতো দুব্যবহার শুরু করেন বলে অভিযোগ। এত চেঁচামেচিতে আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হয় বিমানে। যাত্রীরাও ঘাবড়ে যান। বিমান ছাড়তে বিলম্ব হতে থাকে। সমস্যা বুঝে কয়েকজন যাত্রীও এগিয়ে আসেন। ওই চিকিৎসক-যাত্রীকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি তাদের উপরও চিৎকার করতে শুরু করেন। তখন তিনি হুমকি দেন, যদি ক্রুরা তার মালপত্র সরিয়ে দেয়, তবে তিনি বিমানটিকে ক্র্যাশ করিয়ে দেবেন ! এরপর এয়ারপোর্টের পুলিশের সাহায্য চান বিমানকর্মীরা। তখন  ব্যাস হিরাল মোহনভাই নামের ওই ডাক্তারকে গ্রেফতার করা হয়।   আমদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনা শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছে যাত্রীদের। এমন ঘটনায় স্বাভাবিক ভাবেই আতঙ্কিত ও বিরক্ত যাত্রীরা। 

বৃহস্পতিবারই ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমানের রানওয়েতেই চাকা ফেটে যায়। টেক অফের সময় প্রচণ্ড ঝাঁকুনি লাগে। রানওয়েতেই বিমান থামিয়ে আনা হয় পার্কিং বে-তে। যাত্রীদের অভিযোগ, বলা হয় বিমানের টায়ার বদলানো হয়েছে, ভুবনেশ্বর বিমানবন্দরেই আটকে ছিল বিমান। দেড় ঘণ্টা পরে জানানো হয় বিমান বাতিল। উড়ানের আগে বিমানের টায়ার ফেটে বিপত্তি, জানায় ইন্ডিগো। আমদাবাদ বিপর্যয়ের পর থেকেই একের পর এক বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে। তারই মধ্যে এই ঘটনা। 

 

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget